আফগানিস্তানের রাজধানী কাবুল বিমানবন্দরের কাছে রকেট হামলার ঘটনা ঘটেছে। আজ রোববার এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার পর পোস্ট করা ছবিতে দেখা যায় বেশ কয়েকটি দালান থেকে ধোঁয়া উড়ছে।
আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, কাবুল বিমানবন্দরের কাছে একটি বাড়িতে রকেট এসে পড়ে।
রকেটটি বিমানবন্দরে আঘাত করেনি। এই ঘটনায় কতজন হতাহত হয়েছেন তা এখনো জানা যায়নি।
গত বৃহস্পতিবারের কাবুল বিমানবন্দরে জোড়া বোমা হামলায় ১৭০ জনের মৃত্যু হয়। জঙ্গি সংগঠন আইএসের শাখা সংগঠন আইএস-কে সেই হামলার দায় স্বীকার করে নেয় । ওই হামলার আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ কয়েকটি পশ্চিমা দেশ আগেই সতর্ক করেছিল।

দুর্নীতির অভিযোগে কর্ণাটকের এক মন্ত্রী পদত্যাগ করার মাত্র দুই দিন পরই বিরোধী দল বিজেপি মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের মন্ত্রিসভা থেকে আরও একজনের পদত্যাগ দাবি করেছে। দলটি মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে, উচ্চশিক্ষামন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডি ইসলাম ধর্মকে ‘অন্য ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলে....
১ ঘণ্টা আগে
নেপালে ভয়াবহ বন্যায় নিহতরে সংখ্যা বেড়ে ৯০৩ জনে দাঁড়িয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো ৪ হাজার ২০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। এই নিখোঁজদের মধ্যে বিভিন্ন স্কুলের ২ শতাধিক শিক্ষার্থীও রয়েছেন। এদিকে, বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ভারতীয়রা।
২ ঘণ্টা আগে
আফগানিস্তানের তালেবান সরকার যুক্তরাষ্ট্রকে দেশটির খনিজ সম্পদে বিনিয়োগের সুযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে। এর মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিয়েছে তালেবান সরকার। একই সঙ্গে বিশ্বের অন্যতম দরিদ্র দেশ আফগানিস্তানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে...
৩ ঘণ্টা আগে
হিমালয়ে হিমবাহ ধসে ভয়াবহ মাডস্লাইড বা কাদাধসের পর কয়েক হাজার নিখোঁজ মানুষকে খুঁজে বের করতে গতকাল রোববারও নেপাল ও চীনের উদ্ধারকারীরা জোর চেষ্টা চালিয়েছেন। তবে বৈরী আবহাওয়া ও বাড়তে থাকা পানির উচ্চতা উদ্ধারকাজকে কঠিন করে তুলেছে।
৫ ঘণ্টা আগে