
গাজার সমুদ্র উপকূলে পুরোপুরি নিরস্ত্র ছিল দুই ফিলিস্তিনি। তাঁদের মধ্যে একজন ইসরায়েলি সেনাদের উদ্দেশে হাতে থাকা সাদা কাপড় উড়িয়েছেন। কিন্তু তাতেও রক্ষা হয়নি। ইসরায়েলি সেনারা সেই দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে এবং তারপর বুলডোজার দিয়ে বালিচাপা দিয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার কাছে এই হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ আছে। ভিডিও থেকে দেখা গেছে, গাজার একটি এলাকায় বিচ্ছিন্নভাবে হেঁটে যাচ্ছেন দুই ব্যক্তি। তাঁদের মধ্যে একজনের হাতে ছোট্ট এক টুকরো সাদা কাপড় ছিল। তিনি বারবার সেই সাদা কাপড় উড়িয়ে বার্তা দিতে চাইলেন, তাঁরা ইসরায়েলি সেনাদের জন্য কোনো হুমকি না।
ভিডিও থেকে আরও দেখা গেছে, তবে সাদা কাপড় উড়িয়েও লাভ হয়নি। তাঁদের দুজনকেই গুলি করে হত্যা করা হয়েছে। পরে একটি বুলডোজারের সাহায্যে কাছাকাছি, কিন্তু পৃথক দুটি স্থানে ওই দুই ব্যক্তিকে বালিচাপা দেওয়া হয়।
ফিলিস্তিনে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত অধ্যাপক রিচার্ড ফাল্ক বলেছেন, ‘এই ঘটনা ইসরায়েলি সেনারা দৈনন্দিন ভিত্তিতে গাজায় যে নৃশংসতা চালাচ্ছে তার জ্বলন্ত প্রমাণ।’ তবে এই প্রথম নয়, এর আগেও হাজারো বার ইসরায়েলি সেনারা নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়েছে।
এই তো কিছুদিন আগেই, উত্তর গাজার একটি ত্রাণ ক্যাম্পে ত্রাণের জন্য অপেক্ষায় থাকা নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়েছিল ইসরায়েলি সেনারা। গত ২৯ ফেব্রুয়ারি গাজা শহরের পশ্চিম নাবুলসি গোলচত্বরে ত্রাণের ট্রাকের দিকে খাবারের জন্য মরিয়া হাজার হাজার মানুষ ছুটে গেলে ভিড়ের ওপর গুলি চালায় ইসরায়েলিরা। সেই গুলিতে ঘটনাস্থলেই নিহত হয় অন্তত ১১২ জন এবং আহত হয় আরও অন্তত ৭ শতাধিক ফিলিস্তিনি।
একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে গত মার্চ। সেদিন গাজা শহরের উপকণ্ঠে কুয়েত গোলচত্বরে ত্রাণবাহী ট্রাকের জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর বিনা কারণে ছোড়া ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ৯ জন নিহত হয়।

কর্মকর্তারা জানান, আপাতত এই সফরে থাকছেন না ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। কারণ ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফও এই আলোচনায় অংশ নিচ্ছেন না। তবে আলোচনার অগ্রগতি হলে ভাইস প্রেসিডেন্ট যেকোনো সময় ইসলামাবাদ যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন বলে...
২ মিনিট আগে
গত বছর বিশ্বজুড়ে খাদ্যসংকটে পড়া মানুষের দুই-তৃতীয়াংশই মাত্র ১০টি দেশের বাসিন্দা। এই দুই-তৃতীয়াংশের মধ্যে আবার এক-তৃতীয়াংশের বসবাস সুদান, নাইজেরিয়া এবং কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে। শুক্রবার প্রকাশিত জাতিসংঘ-সমর্থিত একটি বার্ষিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এই তালিকায় আছে বাংলাদেশের নামও।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য আজ শুক্রবার রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে ইরানি প্রতিনিধিদল। এমনটাই জানিয়েছে পাকিস্তানি সূত্রগুলো। তারা আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার দ্বিতীয় দফাও শিগগির শুরু হতে পারে। তবে মার্কিন সূত্র ও ইরানি সংবাদমাধ্যম জানাচ্ছে,
৩ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরে সম্মুখ সমরে থেকে খাবার ও সুপেয় পানির অভাবে কঙ্কালসার হয়ে পড়েছে ইউক্রেনীয় সেনারা। সম্প্রতি এই সেনাদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে দেশটিতে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে
৪ ঘণ্টা আগে