
চীন-নেপাল সীমান্তের হিমালয় অঞ্চলে আকস্মিক ও ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। বিপর্যয়ের এক সপ্তাহ পর আজ বুধবার নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এতে ১ হাজার ২০৪ জন প্রাণ হারিয়েছেন এবং আরও ৪ হাজার ২১৬ জন এখনো নিখোঁজ রয়েছেন।
একই সঙ্গে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সীমান্ত সংলগ্ন তিব্বত অঞ্চলে অন্তত ২১ জন নিহত হয়েছেন এবং ৫৪১ জন নিখোঁজ রয়েছেন। এ নিয়ে গত ২৬ আগস্টের এই প্রাকৃতিক দুর্যোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২২৫ জনে এবং মোট নিখোঁজের সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ৭৫৭ জন।
উচ্চ পার্বত্য এলাকায় হিমবাহ ধসে হঠাৎ নেমে আসা এই পাহাড়ি ঢল ও কাদার স্রোত সীমান্ত পেরিয়ে ভয়াবহ তাণ্ডব চালায়। এই বন্যায় উভয় দেশের সীমানা সংলগ্ন রাস্তাঘাট, বিদ্যুৎ প্রকল্প এবং একাধিক গ্রাম পুরোপুরি ধসে ও ভেসে যায়।
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, পাহাড়ি নদীর সুড়ঙ্গ, হাইড্রো পাওয়ার প্ল্যান্ট ও ধসে পড়া ঘরবাড়ির ধ্বংসস্তূপের নিচে অনুসন্ধান কাজ এখনো চলছে। নিখোঁজের সংখ্যা অনেক বেশি হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দুই দেশের স্থানীয় প্রশাসন।
উল্লেখ্য, গত ২৬ আগস্ট স্থানীয় সময় সকাল ৯টার দিকে নেপাল-চীন সীমান্তের পার্বত্য এলাকায় বরফ ও পাথরের একটি বিশাল অংশ ধসে পড়ে। এতে লেন্দে খোলা নদীতে হঠাৎ বিপুল পরিমাণ পানি ও পাথর জমা হয়ে কয়েক মুহূর্তের মধ্যে বাঁধ ভেঙে যায়। এরপর সেই স্রোত নেমে আসে ভোতে কোশি বা ত্রিশূলী নদীতে।
নেপালের তিনটি জেলায় এই বন্যা সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি করেছে। স্থানীয় কর্মকর্তাদের তথ্যমতে, জেলার প্রধান বাজারসংলগ্ন এলাকায় আঘাত হানার পর পানির স্রোতে মানুষ, গবাদিপশু, বাড়িঘর ও সরকারি অবকাঠামো মুহূর্তেই ভেসে যায়। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিকে নেপালের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বর্ণনা করা হচ্ছে।

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থী কয়েকজন নারী ব্রিটিশ পুরুষদের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন। তবে অনেকেই জানিয়েছেন, নিজেদের আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়ার আশঙ্কায় তাঁরা এসব ঘটনার বিষয়ে পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ বা ফৌজদারি মামলা করতে ভয় পান।
১ ঘণ্টা আগে
বাব এল-মান্দেব প্রণালিতে আরও শক্ত অবস্থানে ইরান-সমর্থিত হুতিরা। এ অবস্থায় মাত্র ২৪ ঘণ্টায় ইয়েমেন ছেড়ে জিবুতিতে পালিয়ে গেছে প্রায় ১ হাজার ৪০০ মানুষ। দেশটির অর্থনীতি ও অর্থ বিষয়ক মন্ত্রীর বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
১ ঘণ্টা আগে
রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধ এখন আর শুধু ইউক্রেনের ভূখণ্ডে সীমাবদ্ধ নেই। আফ্রিকার সাহেল অঞ্চলের মরুভূমি, মধ্যপ্রাচ্য এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলেও রুশ বাহিনীর বিরুদ্ধে নিজেদের সামরিক দক্ষতা কাজে লাগাচ্ছে ইউক্রেন।
১ ঘণ্টা আগে
ভারতের মহারাষ্ট্র রাজ্যের ইয়াভাতমাল জেলায় একটি বার্ষিক মেলায় নাগরদোলায় চড়ার সময় ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন ২৫ বছর বয়সী এক তরুণী। রাইডের ঘূর্ণমান অংশের সঙ্গে চুল পেঁচিয়ে গিয়ে তাঁর মাথার স্ক্যাল্প বা চামড়ার একটি বড় অংশ উপড়ে গেছে।
১ ঘণ্টা আগে