
শ্রীলঙ্কার মিনুওয়াংগোডা থেকে ১০ বাংলাদেশিকে আটক করেছে শ্রীলঙ্কার অভিবাসন ও অভিবাসন বিভাগ (ডিআইই)। অন–অ্যারাইভাল ভিসায় (গন্তব্য দেশে পৌঁছানোর পর ভিসা পাওয়া) তাঁরা শ্রীলঙ্কা যান। কিন্তু মেয়াদ শেষ হওয়ার পরও সেখানে অবস্থান করায় আটক করা হয়েছে। কর্তৃপক্ষ ধারণা করছে, তাঁরা একটি আন্তর্জাতিক পাচার চক্রের খপ্পরে পড়েছিলেন।
শ্রীলঙ্কার ডেইলি মিরর অনলাইন এক প্রতিবেদনে জানায়, শ্রীলঙ্কার ডিআইই দাবি করেছে, তারা বাংলাদেশি নাগরিকদের ভারত, শ্রীলঙ্কা ও মধ্যপ্রাচ্যের মধ্য দিয়ে ইউরোপে পাচারের একটি বড় চক্র ভেঙে দিয়েছে। এই অভিযানে ১০ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে তারা।
ডিআইই জানায়, তাদের তদন্ত শাখা মিনুওয়াংগোডার একটি গেস্টহাউসে অভিযান চালিয়ে দেখতে পায়, ১০ জন বাংলাদেশি পর্যটক ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করছেন।
আটকরা সবাই পুরুষ এবং তাঁদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। তাঁরা চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে ৩০ দিনের অন–অ্যারাইভাল ভিসায় শ্রীলঙ্কায় প্রবেশ করেছিলেন। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও ১৫ দিন ধরে অবৈধভাবে সেখানে অবস্থান করছিলেন তাঁরা।
আটকের পর তাঁদের ওয়েলিসারা ডিটেনশন সেন্টারে নেওয়া হয়েছে। অভিবাসন কর্মকর্তারা জানান, শ্রীলঙ্কার অভিবাসন আইনের বিধান অনুযায়ী নির্বাসনের কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত তাঁরা সেখানে থাকবেন।
ডেইলি মিররকে দেওয়া এক বিবৃতিতে অভিবাসন বিভাগের এক জ্যেষ্ঠ তদন্ত কর্মকর্তা দাবি করেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, এই দলটি ভারতে ছিল এবং সেখান থেকে শ্রীলঙ্কায় আসে। তাঁদের পরিকল্পনা ছিল দুবাই হয়ে ইউরোপে পাড়ি জমানো।
ওই কর্মকর্তা আরও বলেন, বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে বহু নাগরিক প্রতিবেশী দেশ, যেমন—ভারত, শ্রীলঙ্কা ও দুবাই হয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করছেন।
ডিআইই তদন্ত বিভাগ জানিয়েছে, গত বছর তাঁরা ১০৬ জন বাংলাদেশিকে আটক করে দেশে ফেরত পাঠিয়েছেন এবং আরও ২৯৪ জনকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতে হোয়াটসঅ্যাপের নতুন ‘ইউজারনেম’ ফিচার নিয়ে মেটার কাছে ব্যাখ্যা চেয়েছে দেশটির সরকার। তিন দিনের মধ্যে এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে মেটাকে নোটিশ দেওয়া হয়েছে বলে সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।
১ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার উপকূলীয় শহর লা গুয়াইরায় ভয়াবহ ভূমিকম্পের প্রায় এক সপ্তাহ পরও ধ্বংসস্তূপ সরিয়ে জীবিত ও মৃতদের খোঁজ চলছে। তবে উদ্ধারকাজে প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতির অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
২ ঘণ্টা আগে
আফ্রিকার পশ্চিম উপকূল থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের বুকে ছড়িয়ে আছে দশটি আগ্নেয় দ্বীপের একটি ছোট্ট দেশ—কেপ ভার্দে, যার সরকারি নাম কাবো ভার্দে। আয়তনে ছোট আর জনসংখ্যায় ক্ষুদ্র এই দেশটি এখন বিশ্বজুড়ে আলোচনায়।
২ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে তিন বছর বয়সী এক শিশুকে। এতে উদ্ধার অভিযানে নতুন আশার সঞ্চার হলেও দেশটিতে মৃতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। একই সঙ্গে জাতিসংঘ সতর্ক করেছে, দুর্গত এলাকাগুলোয় মানবিক পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে।
৩ ঘণ্টা আগে