কাঠমুন্ডু: নেপালে করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। দেশটিতে এখন করোনাভাইরাসের প্রকোপ এতটাই যে, অক্সিজেন ক্যানিস্টারের স্বল্পতা দেখা দিয়েছে। এ জন্য ব্যবহৃত খালি অক্সিজেন ট্যাংকগুলো সঙ্গে আনার জন্য এভারেস্ট আরোহীদের অনুরোধ জানিয়েছে দেশটির প্রশাসন। আজ সোমবার অক্সিজেনের খালি ক্যানিস্টারগুলো পাহাড়ের ঢালে ফেলে না দিয়ে ফিরে আসার সময় সঙ্গে আনার আনুরোধ জানায় দেশটির কর্তৃপক্ষ।
গতকাল রোববার নেপালে ৮ হাজার ৭৭৭ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে। কোভিড–১৯ সংক্রমণ বাড়ায় নেপালকে সাহায্য করার জন্য পর্বতারোহীদের আহ্বান জানিয়েছে নেপাল মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশন। দেশটির দুর্বল স্বাস্থ্য ব্যবস্থার জন্য এই মহামারি ভয়ঙ্কর আকার ধারণের আশঙ্কা করছেন তাঁরা।
এদিকে সোমবার প্রতিবেশী দেশ ভারতে করোনায় মৃত্যু সংখ্যা একদিনে সর্বোচ্চ হওয়ায় ভীতি আরও বেড়েছে। দেশটির প্রশাসন এপ্রিল–মে সময়ে হিমালয় পর্বতমালার ১৬টি পয়েন্টে যাওয়ার জন্য ৭০০ পর্যটককে অনুমোদন দিয়েছে।
এ বিষয়ে নেপাল মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনের (এনএমএ) এক উর্ধ্বতন কর্মকর্তা কুল বাহাদুর গুরুং বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, চলতি সেশনে যাওয়া পর্বতারোহী এবং তাদের শেরপা গাইডদের কাছে আনুমানিক ৩ হাজার ৫০০ অক্সিজেন বোতল রয়েছে। অভিযান শেষে অব্যবহৃত বোতলগুলো আরোহীরা পাহাড়ের ঢালে ফেলে দেন অথবা পুড়িয়ে ফেলেন। আমরা পর্বতারোহী ও শেরপাদের কাছে তাঁদের খালি বোতলগুলো ফিরিয়ে আনার জন্য আবেদন করছি। যদি সম্ভব হয়, তাহলে করোনা আক্রান্তদের সেবা দেওয়া সহজ হবে।
অক্সিজেন স্বল্পতার কারণে কাঠমুন্ডুর অনেক বেসরকারি ও কমিউনিটি হাসপাতাল অতিরিক্ত রোগী ভর্তি করতে পারছে না। মূল সংকট অক্সিজেন সরবরাহ ও ক্যানিস্টারের।
নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা সামির কুমার অধিকারী জানান, মৃত্যুর হাত থেকে রোগীদের বাঁচানোর জন্য আমাদের তাৎক্ষণিকভাবে ২৫ হাজার অক্সিজেন সিলিন্ডার প্রয়োজন। এ ছাড়া অক্সিজেন প্ল্যান্ট, কম্প্রেসার ও নিবীড় পরিচর্য কেন্দ্রের (আইসিইউ) শয্যা সংখ্যা বাড়ানোও জরুরি বলে জানান তিনি।
তবে এই পরিস্থিতিতে চীনের কাছ থেকে সহায়তা পাচ্ছে দেশটি। নেপালের এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, জরুরি প্রয়োজন মেটনোর জন্য চীনের কাছ থেকে ২০ হাজার সিলিন্ডার চেয়েছে নেপাল।
দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যামন্ত্রী হৃদায়েশ ত্রিপাঠি বলেন, ‘চীন আমাদের অক্সিজেন সিলিন্ডার, ভ্যান্টিলেটর ও অন্যান্য চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে।’
নেপাল অ্যাকশন এইডের তথ্যমতে, নেপালের বর্তমান জনসংখ্যা ৩ কোটি। কিন্তু দেশটির হাসপাতালগুলোতে আইসিইউ বেড রয়েছে মাত্র ১ হাজার ৬০০টি। আর ভেন্টিলেটরের সংখ্যা ৬০০–এর কম। আর প্রতি লাখ মানুষের বিপরীতের চিকিৎসক রয়েছে মাত্র শূন্য দশমিক ৭ জন করে।
করোনা রোগীর সংখ্যা বাড়তে থাকায় নেপালের হাসপাতালগুলো আর নতুন রোগীদের জায়গা দিতে পারছে না। এ বিষয়ে নেপাল–ভারত সীমান্তবর্তী দক্ষিণ-পশ্চিম এলাকার নেপালগঞ্জের ভেরি হাসপাতালের চিকিৎসক প্রকাশ থাপা বলেন, রোগীরা মেঝে ও করিডোরে ঘুমাচ্ছেন।

হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে আলবেনিয়ার রাজধানী তিরানা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ ও সরকারি ভবনে আগুনের ঘটনাও ঘটেছে। দুর্নীতি, শিক্ষার নিম্নমান ও ক্রমবর্ধমান ব্যয় এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের মালিকানাধীন প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত একটি ব
৩ মিনিট আগে
অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরার একটি সাম্প্রতিক বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা হচ্ছে। ৬ অক্টোবর বাংলাদেশের বামপন্থী দল সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন হয়। সেই সম্মেলনের পর শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিওবার্তা দিয়েছেন নেহা। ভিডিওবার্তায়
১ ঘণ্টা আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি রাশিয়ার তেল শোধনাগারগুলোতে আবারও হামলা চালানোর ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাবিত জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধের উদ্যোগের পরও রাশিয়া ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা অব্যাহত রাখায় এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে ভারতীয় বংশোদ্ভূত মানুষদের ওপর বড় ধরনের হামলার পরিকল্পনার অভিযোগে ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আলেকজান্দ্রোস পাপোরাকিস নামের ওই তরুণ শিকাগো এলাকার একটি টাকো বেল রেস্তোরাঁয় ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন।
২ ঘণ্টা আগে