তথ্যচিত্র নির্মাতাদের একটি দল এমন একজনের দেহাবশেষ আবিষ্কার করেছে যিনি ১০০ বছর আগে মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন। শুক্রবার ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে হিমালয়ে জমে থাকা তুষার এবং বরফ পাতলা হয়ে আসছে। এর ফলে তুষারের নিচে চাপা পড়ে থাকা পর্বতারোহীদের মৃতদেহ আবিষ্কারের ঘটনাও বাড়ছে। এসব মানুষেরা বিশ্বের সর্বোচ্চ পর্বত চূড়ায় ওঠার স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে মারা গিয়েছিলেন। অ্যান্ড্রু আরভিন ছিলেন এমনই একজন অভিযাত্রী।
জানা গেছে, ১০০ বছর আগে অর্থাৎ ১৯২৪ সালে এভারেস্টের চূড়ায় ওঠার মিশনে গিয়েছিলেন আরভিন এবং জর্জ ম্যালরি নামে আরেকজন পর্বতারোহী। মিশন সফল হলে তাঁরাই হতেন প্রথম এভারেস্ট বিজয়ী। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাঁরা দুজনই নিখোঁজ হয়ে যান।
নিখোঁজের ৭৫ বছর পর ১৯৯৯ সালে খুঁজে পাওয়া গিয়েছিল জর্জ ম্যালরির দেহাবশেষ। কিন্তু তাঁর সঙ্গী আরভিনের কোনো হদিস ছিল না। অবশেষে, ন্যাশনাল জিওগ্রাফিক দল একটি বুট আবিষ্কারের মাধ্যমে আরভিনের ভাগ্য সম্পর্কে নিশ্চিত হয়েছে। এভারেস্ট চূড়ার সেন্ট্রাল রংবুক হিমবাহে ওই বুটের মধ্যে আরভিনের একটি পায়ের অবশিষ্টাংশ এখনো রয়ে গেছে।
ন্যাশনাল জিওগ্রাফিক জানিয়েছে, নিবিড়ভাবে পর্যবেক্ষণের পর তথ্যচিত্র নির্মাতা দলটি লাল লেবেল সহ একটি মোজা খুঁজে পায়, যেখানে সেলাই করে লেখা আছে এ সি আরভিন।
এ অবস্থায় দেহাবশেষের অবস্থান এবং পারিপার্শ্বিক বিষয়গুলো বিবেচনায় নিয়ে ন্যাশনাল জিওগ্রাফিক দলটি ধারণা করছে, ১০০ বছর আগেই হয়তো পৃথিবীর প্রথম মানুষ হিসেবে এভারেস্টের চূড়ায় পৌঁছেছিলেন আরভিন এবং ম্যালরি।
অন্যান্য অভিযাত্রীরা আরভিন এবং ম্যালরিকে শেষ দেখেছিলেন ১৯২৪ সালের ৮ জুন বিকালে। সেদিন সকালেই তাঁরা এভারেস্টের চূড়ায় পৌঁছাতে চূড়ান্ত ধাপ পাড়ি দেওয়ার মিশন শুরু করেছিলেন। অন্যান্য অভিযাত্রীদের স্মৃতিচারণা থেকে অতীতে জানা গিয়েছিল, এভারেস্টে ওঠার সময় আরভিনের শরীরে একটি ক্যামেরার ভেস্ট লাগানো ছিল। সেই ক্যামেরাটি উদ্ধার করা সম্ভব হলে পর্বতারোহণের ইতিহাস নতুন করে লেখা হবে এমনটাই বিশ্বাস করেন অনেকে। কারণ এভারেস্টের চূড়ায় যদি তাঁরা পৌঁছেই থাকেন, তবে অবশ্যই সেই মুহূর্তটি তাঁদের ক্যামেরায় পাওয়া যাবে। তথ্যচিত্র নির্মাতা দলটি হন্যে হয়ে এবার ক্যামেরাটির অনুসন্ধান করছে।
আরভিন যখন এভারেস্টের চূড়ায় ওঠার মিশনে গিয়েছিলেন তখন তাঁর বয়স ছিল মাত্র ২২ বছর। তাঁর পরিবারের সদস্যরা দেহাবশেষের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ নমুনা সংগ্রহের প্রস্তাব দিয়েছে।

এপ্রিল মাসের প্রথম দিনটি বিশ্বজুড়ে ‘এপ্রিল ফুলস ডে’ হিসেবে পরিচিত। এ দিনে অনেকেই কাছের বা পরিচিত মানুষকে বোকা বানিয়ে মজা করার চেষ্টা করেন। কিন্তু এপ্রিলের প্রথম দিনটি কীভাবে বোকা বানানোর দিন হলো? এ নিয়ে মার্কিন সাময়িকী ন্যাশনাল জিওগ্রাফিক একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে পাঁচ দফা উদ্যোগের অংশ হিসেবে শান্তি আলোচনা শুরুর আহ্বান জানিয়েছে চীন ও পাকিস্তান। দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রীরা অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করে দ্রুত শান্তি সংলাপ শুরু করার ওপর জোর দিয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
৪ ঘণ্টা আগে
চলমান মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে একটি মানসিক হাসপাতাল এবং ক্যানসার চিকিৎসার ওষুধ উৎপাদনকারী কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। এই ঘটনায় স্বাস্থ্যসেবা খাতে গুরুতর প্রভাব পড়ার আশঙ্কা প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সহায়তা সংস্থা।
৪ ঘণ্টা আগে
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সাম্প্রতিক এক ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের সামরিক কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেছেন, ইরানে স্থল সেনা মোতায়েনের প্রশ্নে যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে ‘অনিশ্চিত’ অবস্থান বজায় রাখতে চায়, যাতে প্রতিপক্ষ কখনোই নিশ্চিতভাবে বুঝতে না পারে
৫ ঘণ্টা আগে