Ajker Patrika

এবার ইরানের মানসিক হাসপাতালে হামলা

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ৩১ মার্চ ২০২৬, ২১: ০৭
এবার ইরানের মানসিক হাসপাতালে হামলা
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের একটি ভবন। ছবি: সংগৃহীত

চলমান মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে একটি মানসিক হাসপাতাল এবং ক্যানসার চিকিৎসার ওষুধ উৎপাদনকারী কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। এই ঘটনায় স্বাস্থ্যসেবা খাতে গুরুতর প্রভাব পড়ার আশঙ্কা প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সহায়তা সংস্থা।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, মঙ্গলবার (৩১ মার্চ) ইরানের অন্যতম বৃহৎ ক্যানসারবিরোধী ও অ্যানেসথেটিক ওষুধ উৎপাদনকারী একটি কারখানায়ও হামলা চালানো হয়। এই কারখানা দেশটির চিকিৎসা ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ সরবরাহ কেন্দ্র হিসেবে পরিচিত।

এর আগে সোমবার রাতে রাজধানী তেহরানে নতুন নির্মিত দেলারাম সিনা মানসিক হাসপাতালে হামলা চালানো হয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, সোমবার রাতের ওই হামলার সময় হাসপাতালে প্রায় ৩০ জন রোগী উপস্থিত ছিলেন।

হাসপাতালের প্রধান চিকিৎসক জানান, হামলার ফলে দরজা-জানালা ভেঙে গেছে এবং ভবনের দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

এই হামলা নিয়ে মন্তব্য জানতে মার্কিন সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করেছে প্রভাবশালী সংবাদমাধ্যম সিএনএন। তবে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতে ইরানের বিভিন্ন শহরে ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর পাওয়া যাচ্ছে। ইরানের উপস্বাস্থ্যমন্ত্রীর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত অন্তত ১৯০টি স্বাস্থ্য ও চিকিৎসা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের (আইএফআরসি) এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানে তাদের ১৭টি কেন্দ্র হামলার শিকার হয়েছে এবং প্রায় ১০০টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। সংস্থাটির ইরান প্রতিনিধি মারিয়া মার্টিনেজ বলেন, ‘এগুলো শুধু যানবাহন নয়, বোমা হামলার সময় এগুলোই অনেক মানুষের একমাত্র আশার আলো।’

মানবিক সংস্থাগুলো সতর্ক করে বলছে, স্বাস্থ্যসেবার ওপর এই ধরনের হামলা চলতে থাকলে ইরানের সাধারণ মানুষের চিকিৎসা পাওয়ার সুযোগ মারাত্মকভাবে সংকুচিত হয়ে পড়বে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইরানে ২০০০ পাউন্ডের ‘বাংকার বাস্টার’ বোমা মেরেছে যুক্তরাষ্ট্র

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ পাস করার দাবি বিচারকদের

আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

হরমুজ উন্মুক্ত না করেই যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প, কেন এই পিছু হটা

ইরানের স্কুলে এবার পরীক্ষামূলক নতুন ক্ষেপণাস্ত্র মারল যুক্তরাষ্ট্র, নিহত অন্তত ২১

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত