
অস্ট্রেলিয়ার পার্লামেন্টের ইতিহাসে প্রথম হিজাব পরা নারী সিনেটর ফাতেমা পায়মান তাঁর এক সহকর্মীর বিরুদ্ধে যৌন ইঙ্গিতপূর্ণ ও বর্ণবৈষম্যমূলক মন্তব্যের অভিযোগ এনেছেন। ফাতেমার অভিযোগ, একটি সামাজিক অনুষ্ঠানে ওই পুরুষ সহকর্মী মদ্যপ অবস্থায় তাঁকে বলেছিলেন—‘চলো, তোমাকে কিছু ওয়াইন খাওয়াই, তারপর তুমি টেবিলের ওপর ওঠে নাচো দেখি।’
বুধবার যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে—ফাতেমা পায়মান মুসলিম এবং মদ্যপান করেন না। তিনি দাবি করেছেন, পুরুষ সহকর্মীর ওই মন্তব্যটি তাঁর ধর্মীয় পরিচয়কে লক্ষ্য করেই করা হয়েছিল এবং এটি ছিল অত্যন্ত অনুচিত।
এবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাতেমা বলেছেন, “আমি মদ্যপান করি না। আমি ওই সহকর্মীকে বলেছিলাম—‘এই যে ভাই, একটা সীমা টানছি।’ তারপর আমি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করি।”
৩০ বছর বয়সী ফাতেমা জানান, তিনি ও তাঁর প্রজন্মের জেনারেশন জেড সদস্যরা এ ধরনের অনুচিত আচরণকে চুপচাপ মেনে নেন না।
২০২২ সালে পশ্চিম অস্ট্রেলিয়া থেকে লেবার পার্টির টিকিটে নির্বাচিত হয়ে সিনেটর হন ফাতেমা। মাত্র ২৮ বছর বয়সে নির্বাচিত হয়ে তিনি ইতিহাস গড়েন। তবে ২০২৪ সালেই তিনি লেবার পার্টি ত্যাগ করেন এবং একটি গ্রিনস প্রস্তাবের পক্ষে ভোট দিয়ে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পক্ষে অবস্থান নেন। এরপর স্বতন্ত্র সিনেটর হিসেবে কিছুদিন থাকার পর, তিনি ‘অস্ট্রেলিয়ান ভয়েস’ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন।
ফাতেমা জানান, পার্লামেন্ট হাউসে সাংস্কৃতিক পরিবর্তনের হাওয়া লেগেছে। আর এর পেছনে তরুণ রাজনীতিকদের সাহসী অবস্থান ও দৃশ্যমান উপস্থিতি বড় ভূমিকা রাখছে।
অভিযোগটি ‘পার্লামেন্টারি ওয়ার্কপ্লেস সাপোর্ট সার্ভিস’-এর কাছে জমা দেন ফাতেমা। এটি একটি স্বাধীন সংস্থা এবং ব্রিটনি হিগিন্সের ধর্ষণের অভিযোগের পর প্রতিষ্ঠিত হয়েছিল।
সিনেটর হয়ে পার্লামেন্টে আসার আগে ফাতেমা ফার্মেসি সহকারী ও শ্রমিক ইউনিয়নের সংগঠক হিসেবে কাজ করতেন। তাঁর জন্ম আফগানিস্তানে, যেখানে এখন তালেবান শাসকগোষ্ঠী নারীদের স্কুল-কলেজের পড়াশোনাকে নিষিদ্ধ করেছে। ২০২২ সালে ‘অস্ট্রেলিয়ান মুসলিম রোল মডেল অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছিলেন ফাতেমা।

হংকংয়ের মডেল ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালী ব্যক্তিত্ব অ্যাবি চোইকে হত্যার পর তাঁর মরদেহ টুকরো টুকরো করে একটি পাত্রে গাজর ও অন্যান্য সবজির সঙ্গে রান্না করা হয়েছিল বলে আদালতে দাবি করেছেন কৌঁসুলিরা।
৮ ঘণ্টা আগে
মাত্র ১৬ বছর বয়সী এক কিশোরকে আন্তর্জাতিক র্যানসমওয়্যার চক্র ‘কিলসেক’-এর (KillSec) মূল পরিচালনাকারী হিসেবে সন্দেহ করছে ইউরোপীয় আইনশৃঙ্খলা বাহিনী। ইউরোপীয় ইউনিয়নের আইন প্রয়োগকারী সংস্থা ইউরোপোল জানিয়েছে, সমন্বিত অভিযানে চক্রটির গুরুত্বপূর্ণ অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ভার্মন্ট অঙ্গরাজ্যে বসতবাড়িতে বসানো ব্যাটারিগুলোকে এক সুতায় গেঁথে তৈরি করা হয়েছে এমন এক বিদ্যুৎব্যবস্থা, যা এখন রাজ্যটির সবচেয়ে বড় বিদ্যুৎ উৎসে পরিণত হয়েছে। বিদ্যুৎ-বিভ্রাটের সময় বাড়িগুলোকে ব্যাকআপ সরবরাহের পাশাপাশি এসব ব্যাটারি একসঙ্গে যুক্ত হয়ে ‘ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্ট’
১২ ঘণ্টা আগে
ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজকে দুর্ঘটনার হাত থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার বলেছেন, হামলার সময় তিনি নিজের জীবন বাঁচানোর জন্য লড়াই করেছেন। পাশাপাশি যাত্রীদের জীবন রক্ষার দায়িত্বটুকুও তিনি অনুধাবন করেছিলেন।
১২ ঘণ্টা আগে