মালয়েশিয়ায় নেতৃত্ব নির্ধারণ নিয়ে চলমান অচলাবস্থার অবসান হচ্ছে। নতুন প্রধানমন্ত্রী হয়েছেন বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দেশটির রাজা সুলতানের প্রাসাদ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টায় শপথ নেবেন নতুন প্রধানমন্ত্রী। দেশটির রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমদ শাহ শপথ পাঠ করাবেন।
এর আগে সকালে মালয়েশিয়ার শাসকদের মধ্যে আলোচনার মাধ্যমে আনোয়ার ইব্রাহিমকে প্রধানমন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে দেশের ভবিষ্যৎ রক্ষায় সংসদ সদস্যদের মধ্যে জোটের আহ্বান জানান দেশটির রাজা।
শনিবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে কোনো জোট একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে দেশটিতে নতুন সরকার গঠিত হওয়া নিয়ে বিলম্ব হয়।
এবারের নির্বাচনে আনোয়ার ইব্রাহিমের পাকাতান হারাপান জোট সর্বোচ্চ ৮২টি এবং ইসমাইল ইয়াকোবের ইউনাইটেড মালয়েস ন্যাশনাল জোট ৩০টি আসনে জয়ী হয়। অন্যদিকে মুহিদ্দিন ইয়াসিনের পেরিকাতান ন্যাশনাল ৭৩টি আসনে জয় পায়। মালয়েশিয়ায় সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে সংসদের ২২২টি আসনের মধ্যে অন্তত ১১২টি আসনে জয় পেতে হয়।

ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ধ্বংসের দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। আজ শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এমন দাবি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ওই বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, পারস্য সাগরে টহলরত মার্কিন নৌবাহিনীর একটি বিমানবাহী রণতরী এবং একটি গাইডেড-মিসাইল
১৭ মিনিট আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবের পর কিয়েভে তিন দিনের জন্য সব ধরনের রুশ হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার ক্রেমলিন এ ঘোষণা দেয়...
২ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে গত ছয় মাস ধরে চলা সামরিক সংঘাতকে অত্যন্ত ‘তুচ্ছ বিষয়’ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সংঘাতের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং ১৮ মার্কিন সেনার প্রাণহানি হয়েছে। তা সত্ত্বেও তিনি একে পূর্ণাঙ্গ ‘যুদ্ধ’ হিসেবে মানতে নারাজ...
২ ঘণ্টা আগে
ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের নতুন শান্তি প্রস্তাব নিয়ে মস্কোয় পৌঁছেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। শনিবার (৫ আগস্ট) তাঁদের বহনকারী বিমান মস্কোয় অবতরণ করে বলে রয়টার্সকে জানিয়েছেন এ সফর সম্পর্কে অবগত দুটি সূত্র..
৪ ঘণ্টা আগে