কম্বোডিয়ার একটি হোটেল-ক্যাসিনোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন নিহত হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে থাইল্যান্ড সীমান্তের কাছের শহর পোইপেটের গ্র্যান্ড ডায়মন্ড সিটি হোটেলে এই আগুন লাগে।
পুলিশ ও স্থানীয় গণমাধ্যমের বরাতে দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি। পুলিশ বলছে, আগুন লাগার সময় ভবনটিতে প্রায় ৪০০ জনের মতো লোক ছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অগ্নিকাণ্ডের সময় লোকজন উপরতলা থেকে লাফ দিচ্ছে বা পড়ে যাচ্ছে।
এদিকে কীভাবে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি। আগুনের কারণ নির্ণয়ে কাজ করছে কর্তৃপক্ষ।
স্থানীয় গণমাধ্যমের খবরে জানা যায়, হোটেলটিতে অনেক থাই নাগরিক ছিলেন। অবশ্য তাঁরা সীমান্তে ফিরে যায়।
থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনকে থাইল্যান্ডের সা কাইও প্রদেশের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পোইপেট হচ্ছে কম্বোডিয়া ও থাইল্যান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রসিং পয়েন্ট। এটি ক্যাসিনোর জন্য বেশ জনপ্রিয়। অনেক থাই নাগরিক সেখানকার ক্যাসিনোতে যান, কারণ থাইল্যান্ডে সাধারণত জুয়া খেলা অবৈধ।

জর্ডানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিহত হয়েছেন। এ ছাড়া আরও একজন সেনাসদস্য নিখোঁজ রয়েছেন। শনিবার (১৮ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)...
৭ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের জেরে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ-শাখা। আজ শনিবার বিকেলে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি নেভি জানিয়েছে, গত রাত থেকে ইরানজুড়ে চালানো মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে...
৩ ঘণ্টা আগে
ভারতের গুজরাটের আহমেদাবাদে একটি অবৈধ আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও নয়জন গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার বিকেলে আহমেদাবাদের ভাস্ত্রাল এলাকায় অবস্থিত ‘ট্যালেন্ট ফায়ারওয়ার্কস’ নামের কারখানাটিতে এ দুর্ঘটনা ঘটে...
৪ ঘণ্টা আগে
ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের একটি ডিস্যালিনেশন প্ল্যান্টে (পানি শোধনাগার) বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে প্ল্যান্টটির সমুদ্র থেকে পানি তোলার পাম্প এবং বিদ্যুতের ট্রান্সফরমার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এর ফলে স্থানীয় ২০টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ চরম খাবার পানির সংকটে...
৫ ঘণ্টা আগে