ফুকুশিমা পারমাণু বিদ্যুৎকেন্দ্রের তেজস্ক্রিয় পানি সাগরে ফেলা শুরু করেছে জাপান। স্থানীয় জেলে, পরিবেশবাদী এবং প্রতিবেশী দেশ চীনের বিরোধিতা সত্ত্বেও টানেলের মাধ্যমে প্রশান্ত মহাসাগরে পানি ফেলার প্রক্রিয়া শুরু করল দেশটি। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২০১১ সালে ভয়াবহ ভূমিকম্প ও সুনামির কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। সেই বিদ্যুৎকেন্দ্রের চুল্লিগুলো ঠান্ডা করার জন্য যে পানি ব্যবহার করা হতো তা এত দিন কয়েক হাজার ড্রামে সংরক্ষিত ছিল।
ফুকুশিমা বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রক সংস্থা টোকিও পাওয়ার কোম্পানি-টেপকোর মতে, ড্রামে তেজস্ক্রিয় পানি সংরক্ষণ সক্ষমতা আর না থাকায় জাপান এমন সিদ্ধান্ত নিয়েছে।
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিতে প্রতিদিন গড়ে ১০ হাজার লিটার পানি (২৬ হাজার ৫০০ গ্যালন) ব্যবহৃত হয়। ফলে এ পর্যন্ত প্রায় ১৩ লাখ ৪০ হাজার মেট্রিক টন পানি কয়েক হাজার ড্রামে সংরক্ষণ করা হয়েছে।
জাপান জানিয়েছে, প্রতিদিন সর্বোচ্চ ৫ লাখ লিটার পানি ছাড়া হবে। এই হারে জমা থাকা সব পানি ছাড়তে প্রায় ৩০ বছর সময় লাগতে পারে।
প্রায় এক দশক আগে ভূমিকম্প ও সুনামির আঘাতে ধ্বংস হয় জাপানের ফুকুশিমা দাই-ইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ২০১১ সালের পারমাণবিক বিপর্যয়ের প্রায় প্ল্যান্টের বিশাল জলাধারে একে সংরক্ষণ করা হচ্ছিল। ফুকুশিমা বিদ্যুৎকেন্দ্রের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) জানিয়েছিল, এই পানি রাখার জায়গা ফুরিয়ে আসছে।

ফিলিস্তিনি-চিলিয়ান সংগীতশিল্পী এলিয়ানার জনপ্রিয় গান ‘গানেনি’-এর মিউজিক ভিডিওর দৃশ্য ‘ফ্রেম বাই ফ্রেম’ নকল করার অভিযোগ উঠেছে দুই ইসরায়েলি শিল্পীর বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও দুটি পাশাপাশি রেখে তুলনা করে অভিযোগটি ছড়িয়ে পড়েছে।
২ ঘণ্টা আগে
যুদ্ধ, অর্থনৈতিক সংকট ও ক্ষমতার কাঠামো পুনর্গঠনের মধ্যেই ইরানে আবারও সামনে এসেছে নারীদের হিজাব পরা বাধ্যতামূলক করার প্রশ্ন। দেশটির রক্ষণশীল ও কট্টরপন্থী গোষ্ঠীগুলো হিজাব আইন কঠোরভাবে কার্যকর করার দাবি জোরদার করলেও বহু নারী এখন প্রকাশ্যেই সেই বিধিনিষেধ অমান্য করছেন।
৫ ঘণ্টা আগে
ইরানের জনগণ বর্তমানে ‘অনেক সমস্যার’ মুখোমুখি বলে স্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি বলেছেন, মূল্যস্ফীতি, জীবনযাত্রার সংকট ও বেকারত্ব কাটিয়ে উঠতে তাঁর সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
৬ ঘণ্টা আগে
ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর নিজ হাতে লেখা ৬৮৮টি ভাবনা ও চিঠির একটি বিরল সংগ্রহ নিলামে বিক্রি হয়েছে প্রায় ১২ লাখ পাউন্ডে, বাংলাদেশি মুদ্রায় যা ২০ কোটি টাকারও বেশি। ভারতীয় ঐতিহাসিক কোনো নথি নিলামে বিক্রির ক্ষেত্রে এটি নতুন বিশ্বরেকর্ড বলে জানিয়েছে নিলাম প্রতিষ্ঠান স্যাফরনআর্ট।
৮ ঘণ্টা আগে