দক্ষিণ-পূর্ব এশিয়ায় নেসলের সেরেলাকের মতো শিশুদের জন্য বাণিজ্যিক যেসব খাবার ক্রমবর্ধমানভাবে জনপ্রিয় হয়ে উঠছে, সেগুলোতে লুকানো শর্করার পরিমাণ নিয়ে উদ্বেগ বাড়ছে। এই বিষয়ে এক প্রতিবেদনে শুক্রবার ফিলিপাইনের মেকআপ আর্টিস্ট জেনিলিন এম ব্যারিওসের মতো এক কর্মব্যস্ত মায়ের উদাহরণ টেনেছে বিবিসি। কর্মব্যস্ততার জন্যই জেনিলিনের মতো মায়েরা সাধারণত বাজারে তৈরি অবস্থায় পাওয়া যায়—এমন শিশুখাদ্যের প্রতি ঝুঁকছেন।
বিবিসি জানিয়েছে, গত পাঁচ বছরে শিশুদের খাদ্যের বাজার দ্বিগুন হয়েছে। এমন সব খাবারের মধ্যে সেরেলাক প্রয়োজনীয় পুষ্টি প্রদান করলেও এর মধ্যে থাকা শর্করার অতিরিক্ত পরিমাণ নিয়ে শঙ্কিত স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
নেসলে অবশ্য শিশুদের খাদ্যের মধ্যে বাড়তি শর্করা যুক্ত করার বিষয়ে আত্মপক্ষ সমর্থন করে আসছে। এই কোম্পানি দাবি করেছে, তারা কোডেক্স কমিশন দ্বারা প্রতিষ্ঠিত নির্দেশিকা মেনেই খাদ্যে শর্করা যুক্ত করে থাকে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এই মানগুলোকে অপর্যাপ্ত বলে সমালোচনা করেছে। বিশেষ করে, তিন বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে।
ইউনিসেফের একটি গবেষণায় দেখা গেছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রায় অর্ধেক শিশুর খাবারে অতিরিক্ত শর্করা রয়েছে। এটি শিশুদের স্বাস্থ্য ঝুঁকিকে উল্লেখযোগ্য মাত্রায় বাড়িয়ে দিচ্ছে। কারণ, বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, জীবনের প্রথম দিনগুলোতে চিনিযুক্ত স্বাদের অভ্যাস কোনো শিশুকে আজীবনের জন্য এ ধরনের খাবারের দিকে ধাবিত করতে পারে। এ বিষয়টি শিশুদের ওজন বাড়িয়ে দিতে পারে। ফিলিপাইনের মতো দেশে শিশুদের স্থূলতা একটি ক্রমবর্ধমান সমস্যা হিসেবে আবির্ভূত হয়েছে।
সমালোচকেরা যুক্তি দিয়েছেন—শিশুদের জন্য যেসব চিনিযুক্ত খাবার বাজারে পাওয়া যায়, বেশির ভাগ ক্ষেত্রেই সেগুলোর প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার দ্বারা আকৃষ্ট হন মা-বাবারা। এভাবে মা-বাবারা মূলত শিশুর পুষ্টি সম্পর্কে একটি বিভ্রান্তির মধ্যে পড়ে যান।
বিষয়টির গুরুত্ব অনুধাবন করে ফিলিপিনো সিনেটর ইমি মার্কোসের মতো ব্যক্তিরা শিশুদের খাবারে শর্করা যুক্ত নিষিদ্ধ করার জন্য আইন প্রণয়নের দাবি তুলেছেন। শুধু তা-ই নয়, বিষয়টি কঠোরভাবে নিয়ন্ত্রণেরও আহ্বান জানিয়েছেন তিনি।
বিবিসি জানিয়েছে, শিশুখাদ্য নিয়ে এমন উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে নেসলে কর্তৃপক্ষ তাদের পণ্যকে চিনিমুক্ত করার পরিকল্পনা ঘোষণা করেছে। ইতিমধ্যে পণ্যগুলোকে চিনিমুক্ত করার প্রক্রিয়াও শুরু করেছে কোম্পানিটি। তবে তাদের এই রূপান্তরটি অত্যন্ত ধীর গতিতে হচ্ছে।
গবেষণায় দেখা গেছে, জীবনের প্রথম এক হাজার দিনে কোনো শিশুর খাবারের চিনি যদি নিয়ন্ত্রণ করা যায় বা খাবার থেকে চিনির মাত্রা কমিয়ে রাখা যায়, তবে পরবর্তী জীবনে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের মতো স্বাস্থ্য সমস্যাগুলোর ঝুঁকি অনেকাংশে কমে যাবে।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২৮ মিনিট আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে