বাংলাদেশের শ্রমিকদের নিয়োগকালীন অভিবাসন খরচ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। সম্প্রতি এক চিঠির মাধ্যমে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনকে এই তথ্য জানিয়েছে ওয়েল পাম প্ল্যান্টেশন কোম্পানি, ইউনাইটেড প্লান্টেশনস বেরহাদ।
এ কোম্পানির নতুন নীতিমালার আওতায় ২০২১ সালের ৩১ ডিসেম্বরের পরে যে সকল শ্রমিক বাংলাদেশে ফেরত গেছেন তিনি এ অর্থপ্রাপ্তির জন্য যোগ্য হবেন।
এ কোম্পানিতে ইতিপূর্বে কাজ করা এ ধরনের যোগ্য শ্রমিকদের [email protected] এ ইমেইল অথবা +6013-8334101 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। আগামী বছর ৩০ জুনের মধ্যে এ অর্থ দাবি করতে হবে। আবেদনে পাসপোর্টের প্রথম পৃষ্ঠা, ইউনাইটেড প্ল্যান্টেশনস বেরহাদেত সঙ্গে সাম্প্রতিক ওয়ার্ক পারমিটের কপি, ব্যাংক স্টেটমেন্ট যেখানে নিজের নামে একটি ব্যাংক হিসাব এবং হোম শাখার উল্লেখ থাকবে এবং ফোন নম্বর উল্লেখ করতে হবে।

যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দেশটির অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর অর্থায়নে বিভিন্ন গবেষণা পরিচালিত হয়েছে। তবে এই অর্থায়নের বড় একটি অংশ যুক্তরাষ্ট্রে থাকা সরকারি ডাটাবেজে নিয়মিতভাবে প্রকাশ করা হয়নি বা অসামঞ্জস্যপূর্ণভাবে উল্লেখ করা হয়েছে বলে...
১৯ মিনিট আগে
মুম্বাইয়ের কোনো বিখ্যাত রেস্তোরাঁ, বহুজাতিক ফাস্টফুড চেইন কিংবা রাস্তার পাশের ছোট খাবারের দোকান—কেউই এখন আর নিশ্চিন্ত নয়। যে কোনো সময় দরজায় হাজির হতে পারেন একজন সরকারি কর্মকর্তা। তাঁর সঙ্গে থাকবে পরিদর্শক দল।
১ ঘণ্টা আগে
প্রায় ৪৭ বছর পর সিরিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এই সিদ্ধান্তকে যুদ্ধবিধ্বস্ত দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধার ও পুনর্গঠনের পথে বড় বাধা অপসারণ হিসেবে দেখা হচ্ছে।
২ ঘণ্টা আগে
গাজার শিশুদের কাছে ঘুড়ি ওড়ানো একসময় ছিল শৈশবের স্বাভাবিক আনন্দের অংশ। কিন্তু এখন একটি ঘুড়ি সীমান্ত পেরিয়ে ইসরায়েলের দিকে উড়ে গেলেও সেটি নতুন করে হামলার অজুহাত হয়ে উঠতে পারে—এমন আশঙ্কায় দিন কাটাচ্ছেন গাজার বাসিন্দারা।
২ ঘণ্টা আগে