করোনাভাইরাসে মৃত্যু বাড়ায় হংকংয়ে কফিনের সংকট দেখা দিয়েছে। মৃত্যু বেড়ে যাওয়ায় মর্গগুলোতেও অতিরিক্ত জায়গা তৈরির জন্য হিমশিম খেতে হচ্ছ স্থানীয় কর্তৃপক্ষের।
হংকংয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ৩৭ বছর বয়সী লক চুং বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, এত লাশ একসঙ্গে জড়ো হতে দেখিনি। পরিবারের সদস্যদের এত বিপর্যস্ত, এত হতাশ, এত অসহায় আমি কখনো দেখিনি। গত মার্চে ৪০ জনের মরদেহ সৎকার করি, যা প্রতি মাসে গড় মৃত্যুর চেয়ে ১৫ জন বেশি।
হংকংয়ে চলতি বছর করোনার পঞ্চম ঢেউ আঘাত হেনেছে। দেশটিতে এখন পর্যন্ত প্রায় ১০ লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। হংকংয়ে করোনায় এ পর্যন্ত মারা গেছে ৮ হাজারের বেশি মানুষ।
রয়টার্স বলছে, মর্গগুলো মৃতদেহ দিয়ে ভরে যাওয়ায় হাসপাতালের জরুরি কক্ষে সেগুলো স্তূপ করে রাখা হচ্ছে।
চুং জানান, মৃত্যু বেড়ে যাওয়ায় এসম্পর্কিত নথি সংগ্রহ করতে স্বজনদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।
চুং বলেন, গত ১ মার্চ এক নারী করোনায় মারা যান, তবে এখনো তাঁর পরিবার নথি পায়নি। এ কারণে তাঁরা মরদেহ সংগ্রহ করতে পারেনি।
৩৬ বছর বয়সী গৃহিণী কেট বলেছেন যে গত মার্চ মাসে করোনায় তাঁর শ্বশুরের মৃত্যু পরিবারকে একটি বিশাল ধাক্কা দিয়েছে । তিনি জানান, তাঁর সবচেয়ে বড় দুঃখ হলো সে তাঁর শ্বশুরকে হাসপাতালে দেখতে যেতে পারেননি।
হংকংয়ে অন্ত্যেষ্টিক্রিয়ায় ব্যবহৃত অনেক পণ্যই আসে চীনের শেনজেন শহর থেকে। করোনার কারণে হংকংয়ের বেশির ভাগ সীমান্ত বন্ধ থাকায় যানজটে শেনজেন শহর থেকে পণ্যগুলো ঠিকভাবে আসতে পারছে না।
হংকং শহরের খাদ্য ও স্বাস্থ্যবিধি কর্মকর্তা আইরিন ইয়াং বলেন, বর্তমানে প্রতিদিন ২৫০ থেকে ৩০০ কফিন লাগছে। এর ৯৫ শতাংশ কফিন আসছে চীন থেকে। গত ১৪ থেকে ২৬ মার্চ পর্যন্ত হংকংয়ে ৩ হাজার ৫৭০টি কফিন এসেছে।
ইয়াংয়ের বিভাগ হংকংয়ের ছয়টি শ্মশানের দায়িত্বে রয়েছে। এই শ্মশানগুলোতে প্রতিদিন ৩০০ মরদেহের সৎকার হয়।
কর্তৃপক্ষ জানায়, আগে সরকারি মর্গে ১ হাজার ৩৫০টি মরদেহ রাখা যেত। এখন সেখানে ৪ হাজার ৬০০টি মরদেহ রাখার ব্যবস্থা করা হয়েছে।
হংকংয়ের বেসরকারি প্রতিষ্ঠান ফরগেট দ্য নট হংকংয়ের ছয়টি সরকারি হাসপাতালে লাইফ আর্ট এশিয়া নামের একটি কোম্পানির সহায়তায় পরিবেশবান্ধব ৩০০ কফিন দিতে যাচ্ছে। সেই সঙ্গে মরদেহ সংরক্ষণের জন্য ১ হাজারটি বক্স দিচ্ছে। প্রতিটি কফিন কার্ডবোর্ড থেকে তৈরি এবং ২০০ কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে।
লাইফ আর্ট এশিয়ার প্রধান নির্বাহী উইলসন টং বলেন, ‘আমরা ঝড়ের মধ্যে রয়েছি। এই ঝড়ের মাঝখানে মানুষকে একটু বিশ্রাম দেওয়ার চেষ্টা করছি।’

এল নিনোর প্রভাবে দীর্ঘমেয়াদি খরার ঝুঁকিতে আছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। তীব্র পানি সংকটে পড়েছে দেশটির পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের স্থানীয়রা। এ পরিস্থিতিতে সংকট কাটাতে জীবিকাকেন্দ্রিক বিশেষ নলকূপ খনন প্রকল্প জোরদার করেছে ইন্দোনেশিয়ায় ডেনপাসারে অবস্থিত চীনা কনস্যুলেট জেনারে...
৫ ঘণ্টা আগে
ভারতের দিল্লিতে বিক্ষোভকে সহিংস করে নেপাল ও বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে বলে বিজেপির কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। তিনি বলেন, ‘আমি অহিংসা ও গান্ধীতে বিশ্বাস করি।...
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তাৎক্ষণিকভাবে ‘জ্বালানি যুদ্ধবিরতি’ কার্যকর হয়েছে এবং উভয় পক্ষ এতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
৭ ঘণ্টা আগে
সৌদি আরবের রাজধানী রিয়াদে আবারও একটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। আজ রোববার সৌদি সরকারি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র (প্রোজেক্টাইল) রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের ৪ নম্বর প্যাসেঞ্জার টার্মিনালে আঘাত হানে, যার ফলে সেখানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
৭ ঘণ্টা আগে