দুই বছর আগে পশ্চিমাপন্থি প্রেসিডেন্ট আশরাফ গনিকে হটিয়ে আফগানিস্তানের ক্ষমতা দখল করে সশস্ত্র গোষ্ঠী তালেবান। ক্ষমতায় এসেই গোষ্ঠীটি মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ বন্ধ করে দেয়। এরপর বন্ধ করে দেওয়া হয় মেয়েদে স্কুলে যাওয়াও। নিষেধাজ্ঞা আসে পার্কে ঘুরতে যাওয়ার ক্ষেত্রেও।
তবে ধর্মীয় শিক্ষালয় মাদরাসায় সব বয়সী মেয়েদের পড়ার সুযোগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘের বিশেষ দূত রোজা ওতুনবায়েভা। তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও সাংবাদিকদের বলেছেন, মেয়েরা যে মাদরাসায় পড়তে পারছেন ‘সেটির অনেক অনেক প্রমাণ’ পাওয়া যাচ্ছে।
এবিসি নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
তবে তিনি সঙ্গে এও জানিয়েছেন, মাদরাসায় আসলে কি পড়ানো হয়, কোন কারিকুলামে সেখানে পড়ানো হয় সে বিষয়টি নিশ্চিত নয়। এ ছাড়া স্কুলে কত মেয়ে পড়ছে সেটিরও স্পষ্ট তথ্য নেই।
তালেবান সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মানসুর আহমেদ বার্তাসংস্থা এপিকে জানিয়েছেন, সরকারি মাদরাসায় মেয়েদের বয়সের ক্ষেত্রে কোনো বাধা-নিষেধ নেই। যেটি প্রয়োজন সেটি হলো—নির্দিষ্ট ক্লাসে পড়ার জন্য নির্দিষ্ট বয়স।
মানসুর আহমেদ আরও বলেন, ‘যদি ক্লাসের সঙ্গে বয়স না মিলে এবং বয়স অনেক বেশি হয়, তখন তাঁকে পড়ার সুযোগ দেওয়া হয় না। স্কুলে যেমন নিয়ম আছে, মাদরাসায় সেই একই নিয়ম আছে। জুনিয়র ক্লাসে বেশি বয়সী মেয়েদের পড়তে দেওয়া হয় না। কিন্তু বেসরকারি মাদরাসায় বয়সের ক্ষেত্রে সীমা নেই। সেখানে প্রাপ্ত বয়স্কসহ সব বয়সীরাই পড়তে পারে।’
আফগানিস্তানে প্রায় ২০ হাজার মাদরাসা রয়েছে। যার মধ্যে ১৩ হাজারটি সরকারি। বেসরকারি মাদরাসাগুলো মসজিদ ও বাসা-বাড়ির বাইরে।
আফগানিস্তানের উচ্চশিক্ষামন্ত্রী নিদা মোহাম্মদ নাদিম গত বছরের ডিসেম্বরে বলেছিলেন, বিশ্ববিদ্যালয়ে অবাধ মেলামেশা ঠেকাতে মেয়েদের উচ্চশিক্ষার ওপর নিষেধাজ্ঞা আরোপ জরুরি ছিল। এ ছাড়া বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামের নীতির বিরুদ্ধে যায় এমন বিষয় ছিল। যে কারণে সেখানে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২২ জন। প্রবল বৃষ্টিজনিত ভূমিধসে নিখোঁজ ছয়জনের সন্ধানে মঙ্গলবারও উদ্ধার অভিযান চলছিল। টোকিওর কাছের চিবা প্রিফেকচারে বিকেল পর্যন্ত ৪৫ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎহীন ছিল।
২ মিনিট আগে
চারদিকে ধ্বংসযজ্ঞ। কখন হামলা হয় কেউ জানে না। এমন করেই সকাল হয়, রাত নামে। যে বয়সটায় ব্যাগ কাঁধে স্কুলের দিকে ছুট দেওয়ার কথা, সে বয়সে এমন আতঙ্কেই জীবন কাটছে গাজার শিশুদের। তবুও নতুন স্বপ্ন দেখছে তারা। প্রায় তিন বছর পর শ্রেণিকক্ষে পাঠদান শুরু হলো গাজাতে। তবে আগের সেই স্কুল ভবনে নয়। নেই স্কুলের পোশাক
১ ঘণ্টা আগে
ভারতের কেন্দ্রীয় রাজধানী দিল্লিতে আরও একটি চাঞ্চল্যকর ধর্ষণের ঘটনা ঘটেছে। পুলিশ পরিচয় দেওয়া তিন ব্যক্তি একটি পার্কের ভেতরে ১৭ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দক্ষিণ দিল্লির কালকাজি মন্দিরের কাছে এই ভয়াবহ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ পাওয়ার আশায় ভারত কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। সর্বশেষ, দেশটি ভারতের এই অবস্থানের প্রতি মধ্য ইউরোপের চারটি দেশের সম্মিলিত সমর্থন পাওয়া গেছে। এর ফলে বৈশ্বিক সংস্থাটির সংস্কারের কয়েক দশক পুরোনো দাবিতে নতুন কূটনৈতিক গুরুত্ব যুক্ত হয়েছে।
২ ঘণ্টা আগে