
মিয়ানমারের চাউং উ টাউনশিপে ঐতিহ্যবাহী থাডিংগিয়ুত উৎসব পালনের সময় প্যারাগ্লাইডার হামলায় অন্তত ২৪ জন নিহত এবং ৪৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন নির্বাসিত ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের (এনইউজি) এক মুখপাত্র।
জান্তাবিরোধী পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) এক স্থানীয় কর্মকর্তা বিবিসিকে জানান, গত সোমবার সন্ধ্যায় বৌদ্ধদের ঐতিহ্যবাহী এবং জাতীয় ছুটির দিনে থাডিংগ্যুট উৎসব উপলক্ষে শতাধিক মানুষ জড়ো হয়েছিলেন। এই অনুষ্ঠান ছিল জান্তা সরকারের নীতির বিরুদ্ধে এক মোমবাতি প্রজ্বালন কর্মসূচিও। এই উৎসবস্থলে মোটরচালিত প্যারাগ্লাইডার থেকে দুটি বোমা নিক্ষেপ করা হয়।
২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জান্তা সরকার ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমার গৃহযুদ্ধের মধ্যে রয়েছে। জাতিসংঘের হিসাবে এই সংঘাতে ৫ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
পিডিএফের ওই কর্মকর্তা জানান, গত সোমবার সমাবেশ চলাকালে তাঁরা আকাশপথে সম্ভাব্য হামলার খবর পান এবং দ্রুত এই উৎসব শেষ করার উদ্যোগ নেন। কিন্তু এর আগেই প্যারামোটরগুলো চলে আসে।
তিনি আরও বলেন, ‘তারা এসে মাত্র সাত মিনিটের মধ্যেই বোমা ফেলল। প্রথম বোমাটি পড়ার সঙ্গে সঙ্গেই আমি মাটিতে লুটিয়ে পড়ি। আমার হাঁটুর নিচের অংশে আঘাত পাই। আমার পাশেই কয়েকজন মারা যান।’
স্থানীয়রা জানান, বিস্ফোরণে উৎসবস্থলটি ভয়াবহ ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে। মৃতদেহগুলো শনাক্ত করাও কঠিন হয়ে পড়েছে।
অনুষ্ঠানটির একজন নারী আয়োজক এএফপিকে বলেন, ‘শিশুদের দেহ সম্পূর্ণ ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল।’ ঘটনাস্থল থেকে এখনো দেহের অংশ সংগ্রহ করা হচ্ছে বলে জানান তিনি।
গতকাল মঙ্গলবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে জানায়, বেসামরিক জনগণের ওপর হামলার জন্য জান্তা বাহিনীর মোটরচালিত প্যারাগ্লাইডার ব্যবহারের ঘটনাটি ‘উদ্বেগজনক নতুন প্রবণতার’ অংশ।
বিবিসির সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, বিমান ও হেলিকপ্টার-স্বল্পতার কারণে মিয়ানমারের সামরিক জান্তা এখন প্যারামোটর ব্যবহার করছে। গত কয়েক বছরের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তাদের জন্য সামরিক সরঞ্জাম সংগ্রহ কঠিন করে তুলেছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মিয়ানমারবিষয়ক গবেষক জো ফ্রিম্যান বলেন, ‘এই হামলাকে একটি ভয়াবহ সতর্কবার্তা হিসেবে নেওয়া উচিত। মিয়ানমারের সাধারণ মানুষের এখনই জরুরি সুরক্ষা প্রয়োজন।’
জো ফ্রিম্যান দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক জোট আসিয়ানের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে তারা জান্তার ওপর চাপ বাড়ায় এবং গত প্রায় পাঁচ বছর ধরে মিয়ানমারের জনগণের জন্য ব্যর্থ হয়ে আসা তাদের কৌশল পুনর্বিবেচনা করে।
মোমবাতি প্রজ্বালন অনুষ্ঠানে অংশ নেওয়া মানুষ জান্তার সামরিক নিয়োগনীতি ও আসন্ন নির্বাচনের প্রতিবাদ জানান। তাঁরা অং সান সু চি ও অন্যান্য রাজনৈতিক বন্দির মুক্তিরও দাবি জানান।
মিয়ানমারে আগামী ডিসেম্বর মাসে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ২০২১ সালে জান্তা ক্ষমতা দখলের পর এটিই হবে প্রথম নির্বাচন। তবে সমালোচকদের মতে, এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না; বরং এটি জান্তাকে দেশটিতে তাদের একচ্ছত্র ক্ষমতা ধরে রাখার সুযোগ করে দেবে।

তিব্বত সীমান্তসংলগ্ন এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯ জনে দাঁড়িয়েছে। নেপাল পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী, কয়েক ঘণ্টা আগেও মৃতের সংখ্যা ৩৫৯ বলে জানানো হয়েছিল।
৫ ঘণ্টা আগে
বসনিয়ার সার্ব বাহিনীর সাবেক কমান্ডার এবং ‘বসনিয়ার কসাই’ নামে পরিচিত যুদ্ধাপরাধী র্যাটকো ম্লাদিচ ৮৪ বছর বয়সে মারা গেছেন। ১৯৯০-এর দশকে যুগোস্লাভিয়া ভেঙে পড়ার সময় বসনিয়ায় সংঘটিত জাতিগত নিধন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অন্যতম প্রধান পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারী ছিলেন তিনি।
৫ ঘণ্টা আগে
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে নতুন কোনো দেশ যোগ দিতে চাইলে জোটের অন্য অংশীদারদের সঙ্গে আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পাকিস্তান।
৬ ঘণ্টা আগে
সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমান তীব্র টার্বুলেন্সের কবলে পড়ে পাঁচ সেকেন্ডের কম সময়ে প্রায় ১৭৮ ফুট নিচে নেমে যাওয়ার ঘটনায় নিহত হয়েছিলেন ব্রিটিশ যাত্রী জিওফ কিচেন। তাঁর স্ত্রী প্রথমবারের মতো সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন। একই ঘটনায় আহত কয়েকজন ব্রিটিশ যাত্রীকে সঙ্গে নিয়ে...
৭ ঘণ্টা আগে