
ইরানের বিরুদ্ধে অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত বাড়ানোর অভিযোগ করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)। বার্তা সংস্থা এএফপির হাতে আসা সংস্থাটির এক অভ্যন্তরীণ প্রতিবেদনে এমন দাবি করা হয়। এতে বলা হয়, সাম্প্রতিক মাসগুলোয় উল্লেখযোগ্য মাত্রায় এই মজুতের পরিমাণ বাড়িয়েছে তেহরান।
এর আগে, গত ডিসেম্বরে অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের উৎপাদন ৬০ শতাংশে উন্নীত করার পরিকল্পনার কথা জানান ইরানের কর্মকর্তারা। আইএইএ বলছে, পারমাণবিক অস্ত্র নেই এমন দেশগুলোর মধ্যে একমাত্র ইরান এই মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে।
এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা প্রত্যাখ্যান করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। নতুন করে তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের এক দিন পর গত মঙ্গলবার এই মন্তব্য করেন তিনি।
এর আগে সোমবার ইরানের জাতীয় তেল সংস্থার প্রধানসহ দেশটির তেল বিক্রি ও পরিবহনে জড়িত থাকার অভিযোগে তেহরানের ৩০ টির বেশি জাহাজ ও কিছু ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতি সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি পুনরায় জোরদার করার পর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
এর মধ্যেই মঙ্গলবার ইরান সফরে যান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তেহরানে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে আরাঘচি বলেন, পারমাণবিক অস্ত্র ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনার কোনো সম্ভাবনা নেই। যতক্ষণ পর্যন্ত এভাবে সর্বোচ্চ চাপ প্রয়োগের মার্কিন নীতি বাতিল করা না হয়, ততক্ষণ পর্যন্ত কোনো আলোচনা হবে না।

মরক্কোতে সামরিক মহড়ায় অংশ নিতে গিয়ে নিখোঁজ হওয়া দুই মার্কিন সেনাকে ঘিরে উদ্বেগ বাড়ছে। তাঁদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হলেও আরেকজনের সন্ধানে এখনো অভিযান চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও মরক্কোর যৌথ উদ্ধারকারী দল।
২ ঘণ্টা আগে
আদালতকে জানানো হয়, রাজ্যজুড়ে তৃণমূল ও বিজেপির মধ্যে প্রাপ্ত ভোটের ব্যবধান প্রায় ৩২ লাখ। কিন্তু ভোটার তালিকায় নাম পুনর্বহালের জন্য এখনো প্রায় ৩৫ লাখ আপিল আবেদন বিভিন্ন ট্রাইব্যুনালে ঝুলে রয়েছে।
২ ঘণ্টা আগে
গত ২৪ ঘণ্টায় লেবাননে ইসরায়েলি হামলায় দুই চিকিৎসাকর্মীসহ অন্তত ৫১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। গতকাল রোববার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ইসরায়েল আন্তর্জাতিক আইন এবং মানবিক রীতিনীতি লঙ্ঘন করে চলেছে। তারা প্যারামেডিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
৫ ঘণ্টা আগে
৮০ বছর বয়সী বাবা হোসেন আসাসা। পশ্চিম তীরের জেনিন সংলগ্ন ছোট্ট গ্রাম আসাসার বাসিন্দা ছিলেন তিনি। ১০ সন্তানের জনক এই গবাদিপশু ব্যবসায়ী এলাকায় অত্যন্ত সম্মানিত ব্যক্তি ছিলেন। গত শুক্রবার বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় তাঁর।
৫ ঘণ্টা আগে