রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর প্রতিক্রিয়া জানিয়েছে চীন। ওই প্রতিক্রিয়ায় চীন ইউক্রেনকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।
এদিকে ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে হামলা বলতে নারাজ চীন। আজ বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং নিয়মিত দৈনিক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় অঞ্চলে আজ বৃহস্পতিবার সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানকার নাগরিকদের রক্ষার জন্যই এই সামরিক অভিযান শুরু হবে বলে জানিয়েছেন পুতিন।
এদিকে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেছে বলে জানিয়েছে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
- রাশিয়ার ৫টি বিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনের
- ইউক্রেনে সেনা অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে
- ইউক্রেনে হামলার ঘোষণার পর বাড়ল তেলের দাম
- যুক্তরাজ্য ও তার মিত্ররা ইউক্রেনের পাশে থাকবে
- রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হবে
- ইউক্রেনে মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া
- রাশিয়াকে বিশ্বের কাছে জবাবদিহি করতে হবে
- পুতিনকে ফোন করেও জবাব পেলেন না ইউক্রেনের প্রেসিডেন্ট
- যুদ্ধ ঘোষণা করল ইউক্রেনও
- যুক্তরাষ্ট্রের দুর্বলতা দেখেছেন পুতিন


যুক্তরাষ্ট্র বনাম রাশিয়া: কার সামরিক শক্তি কেমন
রাশিয়া–ইউক্রেন সংকট: সামরিক শক্তিতে ইউক্রেন কতটা পিছিয়ে







