আফগানিস্তানে বিউটি পারলারগুলো চালু রাখার দাবিতে রাস্তায় নেমেছেন নারীরা। সম্প্রতি দেশটির সব বিউটি পার্লার বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয় তালেবান সরকার। এর প্রতিবাদে গতকাল বুধবার কাবুলের রাস্তায় বিক্ষোভ করেছেন একদল নারী। তাঁদের অভিযোগ, বিউটি পারলার বন্ধ করে দেওয়ার মাধ্যমে তাদের রুটি-রুজি কেড়ে নেওয়া হচ্ছে। খবর বিবিসির।
২০২১ সালের আগস্টে ক্ষমতা দখলের পর থেকেই আফগানিস্তানে নারীদের অধিকার সীমিত করে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে তালেবান। মেয়েদের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বন্ধ, নারীদের পার্ক যাওয়া, জিমে যাওয়া, রাস্তায় পর্দাবিহীন বের হওয়া নিষিদ্ধ করেছে তারা। চাকরিচ্যুত করা হয়েছে বিভিন্ন অফিস-আদালতে কর্মরত নারীদের। এই প্রবণতার সবশেষ পদক্ষেপ ছিল বিউটি পারলার বন্ধ করা।
মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বাহিনী থাকাকালে দুই দশকে আফগানিস্তানের শহরগুলোতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছিল অসংখ্য বিউটি পারলার। এগুলোতে কাজ করতেন প্রধানত নারীরা। ফলে এটি হয়ে উঠেছিল অনেকের সংসার চালানোর হাতিয়ার। কিন্তু গত মাসে তালেবানপ্রধান হিবাতুল্লাহ আখুন্দজাদার নির্দেশে আফগানিস্তানের সব বিউটি পারলার বন্ধ করে দেয় প্রশাসন।
বুধবার বিক্ষোভকারীদের হাতে থাকা একটি কাগজে ‘আমাদের রুটি-রজি কেড়ে নেবেন না’ লেখা দেখা গেছে। আফগানিস্তানে বিক্ষোভ বেশ বিরল ঘটনা। তবে এদিন প্রায় ৫০ জন নারী বুচার স্ট্রিটের বিক্ষোভে অংশ নেন। অবশ্য কিছুক্ষণের মধ্যে নিরাপত্তা বাহিনীর তীব্র বাধার মুখে পড়েন তাঁরা।
বিক্ষোভকারীদের পাঠানো ছবি ও ভিডিওতে দেখা গেছে, তাদের ওপর জলকামান ব্যবহার করেছে নিরাপত্তা বাহিনী। পেছনে ফাঁকা গুলি ছোড়ার শব্দও পাওয়া গেছে।
এক পার্লারকর্মী বলেন, ‘আজ আমরা আলোচনা ও সমঝোতার জন্য এই বিক্ষোভের আয়োজন করেছিলাম। কিন্তু কেউ আসেনি আমাদের কথা শুনতে। তারা আমাদের দিকে খেয়ালই করেনি। কিছুক্ষণ পর আকাশে গুলি ছুড়ে ও জলকামান ব্যবহার করে আমাদের ছত্রভঙ্গ করে দেয়।
গত জুন মাসের শেষদিকে আফগানিস্তানের নীতি ও নৈতিকতা প্রচারণা মন্ত্রণালয় বিউটি পারলারগুলো বন্ধ করার জন্য এক মাস সময় বেঁধে দেয়।
তাদের দাবি, মেকআপের পেছনে মোটা টাকা খরচ করা দরিদ্র পরিবারগুলোর জন্য সমস্যা তৈরি করে। অত্যধিক মেকআপের কারণে নারীরা ঠিকভাবে ওজু করতে পারেন না। তা ছাড়া কিছু পার্লারে অ-ইসলামি কর্মকাণ্ডও চলে।
আদেশে বলা হয়, তালোবনের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার মৌখিক নির্দেশের ভিত্তিতে বিউটি পারলার বন্ধের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইরাকের কুর্দিস্তান অঞ্চলে দীর্ঘদিন ধরে দুই প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে থাকা পেশমার্গা বাহিনীকে একক কমান্ডের অধীনে আনা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) এই ঐতিহাসিক একীভূতকরণের ঘোষণা দেওয়া হয়।
৪ ঘণ্টা আগে
ইয়েমেনে হুতি বিদ্রোহী ও সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে সংঘাত তীব্র হওয়ায় প্রাণ বাঁচাতে লোহিতসাগর পাড়ি দিয়ে প্রতিবেশী দেশ জিবুতিতে পালিয়ে যাচ্ছে হাজারো ইয়েমেনি। জাতিসংঘের হিসাব অনুযায়ী, দেশটির লোহিতসাগর উপকূলে সাম্প্রতিক লড়াইয়ে ১ লাখ ২০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
৫ ঘণ্টা আগে
ভারতের ছত্তিশগড়ের রায়পুরে ডিটেনশন ক্যাম্প থেকে মুক্তি পেয়ে গ্রাম ফেরার দুই দিন পর টেলিগ্রাফ অনলাইনের এক সাংবাদিককে প্রশ্নটি করেছেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা মুস্তাকিম শেখ। ৪ সেপ্টেম্বর রাতে ছত্তিশগড়ের বিলাসপুরের সিরগিতি থানা-পুলিশ মুস্তাকিম ও তাঁর ছোট ভাই সাবিরসহ ২৩ জন বাংলাভাষী মুসলিমকে
৫ ঘণ্টা আগে
হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন, এমএস নাও ও পলিটিকো। প্রতিষ্ঠান তিনটি বলেছে, তাদের সাংবাদিকদের প্রেস ক্রেডেনশিয়াল বাতিল করে হোয়াইট হাউসে প্রবেশ বন্ধ করা যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীর লঙ্ঘন
৬ ঘণ্টা আগে