গভীর রাতে মোটরসাইকেল নিয়ে রেসে মেতে ওঠে ছেলে। বাবার আশঙ্কা যেকোনো সময় এতে প্রাণঘাতী দুর্ঘটনায় পড়তে পারে সে। উপায়ন্তর না দেখে শেষমেশ মোটরসাইকেলটি পুড়িয়েই দিলেন তিনি।
ঘটনাটি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার। কুয়ালালামপুরের পাশেই অবস্থিত শাহ আলম শহরের ওই ব্যক্তি নিজেই টিকটিকে ছেলের মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ভিডিওটি দেন। ১০ লাখের বেশিবার দেখা হয় এটি।
স্থানীয় সংবাদমাধ্যম সিন চিও ডেইলির সূত্রে হংকংয়ের গণমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, বাবাই ছেলেকে মোটরসাইকেলটি কিনে দিয়েছিলেন। তিনি ভেবেছিলেন এটি ছেলের স্কুলে যাওয়া সহজ করে দেবে। কিন্তু এর বদলে আবিষ্কার করেন, ছেলে ক্রমেই দুই চাকার যানটির প্রতি আসক্ত হয়ে পড়ছে। কখনো কখনো মোটরসাইকেল রেসে অংশ নিয়ে রাতে দেরি করেও বাসায় ফিরতে শুরু করে।
বাইক রেসে অংশ না নিতে বোঝালেও কর্ণপাত করেনি ছেলে। বাধ্য হয়ে মোটরসাইকেলটি পুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তাঁর মনে হয়, দুর্ঘটনায় ছেলের মৃত্যু দেখার চেয়ে অন্তত এটি ভালো হবে।
‘আমি ছেলেকে চিরতরে হারাতে চাইনি,’ টিকটকের ভিডিওটিতে নিজের ভয়ের কথা উল্লেখ করে বলেন বাবা, ‘তেমনি মোটরসাইকেল রেসে অংশ নেওয়ার অভিযোগে আমার ছেলেকে আটক করা হয়েছে, এমন কোনো ফোনকলও আমি পুলিশের কাছ থেকে পেতে চাইনি।’
তবে ওই বাবা কিংবা ছেলের নাম এবং মোটরসাইকেল পোড়ানোর পর ছেলের অনুভূতি কী ছিল তা জানা সম্ভব হয়নি।
তিনি দর্শকদের তাঁর এই কাণ্ডকে ছেলেকে রক্ষার জন্য মরিয়া বাবার পদক্ষেপ হিসেবে দেখার অনুরোধ করেন।
‘আমি আমার সন্তানের জন্য এটা করেছি। ছেলেকে হারানোর আগে মোটরবাইক পোড়ানোই কারও জন্য সেরা ওষুধ বলে মনে হয়েছে আমার,’ বলেন তিনি, ‘এই মোটরবাইকে চেপে বসলে আমার ছেলে যেন দানবে পরিণত হতো।’
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে বিপুল তর্ক-বিতর্কের জন্ম দেয়। বুঝতেই পারছেন দুটি পক্ষে ভাগ হয়ে পড়েছিলেন তাঁরা।
একজন বলেন, ‘এই বাবার সঙ্গে আমি একমত। সন্তানের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা থেকেই এটা করেছেন তিনি। ছেলের জীবন বাঁচিয়েছেন তিনি। আর অর্থ দিয়ে জীবন কেনা যায় না।’
আরেকজন লিখেন, ‘আমি আশা করব, ছেলে বাবার ভালোবাসাটা অনুভব করতে পারবে।’
তবে কেউ কেউ আবার বাবার এই সিদ্ধান্তের আলোকিত দিকটা গুরুত্ব দেননি। একজন যেমন লেখেন, ‘তাঁর পদ্ধতিটি সহিংস। ছেলের সঙ্গে শত্রু নয় বন্ধুর মতো আচরণ করা উচিত ছিল তাঁর। আপনার ব্যবহার সমস্যার সমাধান তো দেবেই না, বরং দুজনের সম্পর্কের অবনতি ঘটাবে।’
আরেকজন লিখেছেন, ‘মোটরসাইকেলটি বিক্রি করলেন না কেন? এটি বেঁচে কিছু টাকাও পেতেন।’
মোটরসাইকেল পারিবারিক কলহের মধ্যবিন্দু হওয়ার খবর সংবাদপত্রে শিরোনাম হয়েছে চীনেও। গত জুনে দক্ষিণ গুয়াংদংয়ের এক বাবা ছেলের মোটরসাইকেল পুড়িয়ে দেন। আগুন ছড়িয়ে পড়লে বাধ্য হয়ে পুলিশে খবর দেয় পরিবারটি। তদন্তের জন্য ওই বাবাকে পুলিশ স্টেশনেও নেওয়া হয়।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ন্ত্রণ করার আহ্বান জানিয়েছেন ভ্যাটিকানের পোপ লিও চতুর্দশ। এর মাধ্যমে তিনি মূলত পরোক্ষভাবে চীনা কমিউনিস্ট এজেন্টের মতো কাজ করছেন বলে দাবি করেছেন মার্কিন বিলিয়নিয়ার পিটার থিয়েল। যুক্তরাষ্ট্রের কলোরাডোতে আয়োজিত ‘অ্যাসপেন আইডিয়াজ ফেস্টিভ্যাল’-এ...
২১ মিনিট আগে
অস্ট্রেলিয়ার নর্থ কুইন্সল্যান্ডের সৈকতে ভেসে এসেছে সন্দেহজনক ৬ গোলাকার বস্তু। বিশ্লেষকেরা ধারণা করছেন, এগুলো মহাকাশের ধ্বংসাবশেষ এবং সম্ভবত ‘স্পেস বল’ হতে পারে। এক বিশেষজ্ঞের মতে, রকেট উৎক্ষেপণের পর এ ধরনের বস্তু প্রায়ই অবশিষ্ট থেকে যায়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এই তথ্য....
২ ঘণ্টা আগে
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা নিহত আয়াতুল্লাহ আলি খামেনি ও তাঁর পরিবারের আরও ৪ সদস্যের কফিনের পাশে আজ রোববার জানাজায় অংশ নে তাঁর তিন ছেলে। তবে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়া তাঁর অপর ছেলে মোজতবা খামেনিকে সেখানে দেখা যায়নি।
৩ ঘণ্টা আগে
রাম জন্মভূমি মামলায় মুখ্য দাবিদার হিসেবে আইনি লড়াইয়ে জড়িত থাকার কারণে পরিচিত সন্ন্যাসী সংগঠন নির্মোহী আখড়ার প্রধান মহন্ত দীনেন্দ্র দাস মন্তব্য করেছেন, ‘রামলালার (রাম) ঘরে চুরির ঘটনা কখনোই ঘটা উচিত ছিল না।’
৩ ঘণ্টা আগে