
২০২৫ সালে মিয়ানমারে জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে ক্ষমতাসীন জান্তা সরকার। সামরিক বাহিনী সমর্থিত রাজনৈতিক দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এক জ্যেষ্ঠ নেতা ফ্রান্সের বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ মঙ্গলবার ওই নেতা এএফপিকে বলেন, বড় কোনো অঘটন না ঘটলে ২০২৫ সালে নির্বাচন হতে পারে। জান্তা সমর্থিত অপর একটি রাজনৈতিক দলের প্রথম সারির এক নেতাও এএফপিকে একই তথ্য জানিয়েছেন।
এদিকে মঙ্গলবার মিয়ানমারের নির্বাচন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার জন্য ৩৬টি রাজনৈতিক দলকে অনুমতি দেওয়া হয়েছে। তবে নির্বাচন কবে হবে— সে সংক্রান্ত কোনো ইঙ্গিত পাওয়া যায়নি কমিশনের বিবৃতিতে।
মিয়ানমারের জান্তাপ্রধান জেনারেল মিন অং হ্লেইং গত শনিবার রাষ্ট্রায়ত্ত দৈনিক গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারকে এক সাক্ষাৎকারে জানান, জনশুমারির মাধ্যমে জাতীয় ভোটার তালিকা হালনাগাদ করার পর নির্বাচনের প্রস্তুতির কাজ আরম্ভ হবে। ২০২৪ সালের পুরো বছর ধরে চলবে এই কাজ।
গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারকে তিনি বলেন, কেবল ভোটার তালিকা হালনাগাদ হলেই নির্বাচন সম্ভব।
যুক্তরাষ্ট্র অবশ্য ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, মিয়ানমারে জান্তার তত্ত্বাবধানে যদি কোনো নির্বাচন হয় সে ক্ষেত্রে তা হবে নির্বাচনের নামে ধোঁকাবাজি।
আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের মতে, নির্বাচনের মাধ্যমে জান্তা আসলে বিরোধীদের দমন করতে চাইছে।
সর্বশেষ ২০২০ সালের নির্বাচনে ভূমিধস বিজয় পেয়ে সরকার গঠন করেছিল মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির নেতৃত্বাধীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। অপর দিকে সামরিক বাহিনীর অভিযোগ ছিল— নির্বাচনে ভোটার তালিকা ও ভোট গ্রহণে কারচুপি হয়েছে।
সামরিক বাহিনী সমর্থিত বিভিন্ন দল নির্বাচন কমিশনে এ সম্পর্কিত অভিযোগও জানিয়েছিল। কিন্তু নির্বাচন কমিশন এই অভিযোগ অস্বীকার করে।
কমিশন এ প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করার পর ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে অভ্যুত্থানের মাধ্যমে এনএলডি সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। সেনাপ্রধান মিন অং হ্লেইং এই অভ্যুত্থানে নেতৃত্ব দেন; বর্তমানে যে মিলিটারি কাউন্সিল দেশটি শাসন করছে, সেই কাউন্সিলেরও প্রধান তিনি।
অভ্যুত্থানের রাতেই সুচিকে বন্দী করে কারাগারে পাঠানো হয়েছিল। বর্তমানে তাকে একটি বাড়িতে গৃহবন্দী অবস্থায় রাখা হয়েছে। গত বছর তার দল এনএলডিকে বিলুপ্ত ঘোষণা করেছে জান্তা নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন।

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক জাহাজের ওপর ভবিষ্যতে ‘বীমা ফি’ আরোপের পরিকল্পনা করছে ইরান। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া ৬০ দিনের সমঝোতার মেয়াদ শেষ হওয়ার পর এই ব্যবস্থা চালু করতে চায় তেহরান।
২ ঘণ্টা আগে
কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে আজ রোববার দেশীয় প্রযুক্তিতে নির্মিত ভারতের তিনটি যুদ্ধজাহাজ আনুষ্ঠানিকভাবে কমিশন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই আয়োজনকে ভারতের সামুদ্রিক সক্ষমতা বৃদ্ধির আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে তুলে ধরা হয়েছে।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আগামীকাল সোমবারের মধ্যেই পদত্যাগের ঘোষণা দিতে পারেন এবং তাঁর সরে দাঁড়ানোর সময়সূচি নির্ধারণ করতে পারেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য অবজারভার’। তবে সরকারের একটি অভ্যন্তরীণ সূত্র দাবি করেছে...
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে দীর্ঘ সংঘাতের অবসান ও বৈশ্বিক অর্থনৈতিক সংকট উত্তরণের লক্ষ্যে গত সপ্তাহে স্বাক্ষরিত ঐতিহাসিক ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ (এমওইউ) বাস্তবায়নে প্রথম আনুষ্ঠানিক পদক্ষেপ শুরু হয়েছে। আজ রোববার সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে অনুষ্ঠিত হতে যাওয়া কারিগরি পর্যায়ের উচ্চপর্যায়ের শান্তি সংলাপে...
৩ ঘণ্টা আগে