
মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকিত বিন্তাং এলাকার জালান বেদারায় এক ভবনে জুয়া খেলায় মত্ত ছিলেন একদল বিদেশি। তবে তাঁদের আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। মালয়েশিয়ার অভিবাসন বিভাগ (জেআইএম) গত রোববার রাতে বিশেষ অভিযানে তাঁদের আটক করে। আটক ৭৭০ জনের মধ্যে ৩৭৭ জনই বাংলাদেশি।
মালয়েশিয়ার রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা বারনামার খবরে বলা হয়েছে, অভিযানের সময় হঠাৎ উপস্থিতিতে হতভম্ব হয়ে কেউ ভবনে উঠতে গিয়ে, কেউ টেবিলের নিচে কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানে লুকিয়ে পালানোর চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত সবাইকে আটক করা সম্ভব হয়।
অভিবাসন বিভাগের প্রয়োগ শাখার পরিচালক বাসরি উসমান বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। তিনি বলেন, ‘গত তিন সপ্তাহ ধরে স্থানীয়রা এলাকায় বিদেশিদের উপস্থিতি ও তাদের সামাজিক কর্মকাণ্ড নিয়ে অস্বস্তি বোধ করছিলেন। এ কারণেই রোববার রাত সাড়ে ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত অপ বেলাঞ্জা নামে এ অভিযান চালানো হয়।’
বাসরি আরও জানান, অভিযানে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল অনলাইন জুয়া খেলার একটি আসর। সেখানে সিসিটিভি ক্যামেরা বসিয়ে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছিল। তিনি আরও বলেন, ‘আমাদের কর্মকর্তারা যখন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন, তখনো সাতজন বিদেশি জুয়ায় মত্ত ছিলেন। তাঁরা অভিযানের খবরই টের পাননি। পরে সবাইকে গ্রেপ্তার করা হয়।’
অভিযানে মোট ১০৬ জন কর্মকর্তা অংশ নেন। সরু গলি ও অন্ধকার পরিবেশের কারণে অভিযান কিছুটা জটিল হলেও তারা ২ হাজার ৪৪৫ জনকে তল্লাশি করেন। এর মধ্যে ছিলেন ১ হাজার ৬০০ জন বিদেশি ও ৮৪৫ জন স্থানীয়। বাসরি জানান, তল্লাশির পর ৭৭০ জন বিদেশিকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল বৈধ কাগজপত্র না থাকা, মেয়াদোত্তীর্ণ অবস্থান এবং ভুয়া পরিচয়পত্র বা পাস রাখা।
আটককৃতদের মধ্যে রয়েছেন ৩৭৭ জন বাংলাদেশি পুরুষ, ২৩৫ জন মিয়ানমারের পুরুষ, ৭২ জন নেপালি, ৫৮ জন ভারতীয়, ১৭ জন ইন্দোনেশিয়ান, দুই নারী এবং আরও তিনজন পুরুষ ও ছয়জন নারী অন্যান্য দেশ থেকে আসা। তাদের বয়স ২১ থেকে ৬৫ বছরের মধ্যে।
অভিযুক্তদের প্রাথমিক যাচাইয়ের জন্য পুত্রজায়ার জেআইএম কার্যালয়ে নেওয়া হয়েছে। এরপর তাঁদের বুকিত জলিল ও লেংগেং অভিবাসন আটক কেন্দ্রে পাঠানো হবে। বাসরি উসমান বলেন, ‘অভিযানে শনাক্ত হওয়া অপরাধগুলোর মধ্যে রয়েছে অভিবাসন আইন ১৯৫৯/ ৬৩-এর ১৫ (১) (সি) ধারা অনুযায়ী মেয়াদোত্তীর্ণ অবস্থান, একই আইনের ৬ (১) (সি) ধারা অনুযায়ী বৈধ ভ্রমণ কাগজপত্র না থাকা এবং অভিবাসন বিধিমালা, ১৯৬৩-এর ৩৯ (বি) লঙ্ঘন।’ তিনি আরও জানান, তাঁদের বিরুদ্ধে পাসপোর্ট আইন, ১৯৬৬ এবং মানব পাচার ও অভিবাসী চোরাচালান বিরোধী আইন, ২০০৭-এর অধীনে তদন্ত চলছে।
জনগণ ও নিয়োগদাতাদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, ‘অবৈধ অভিবাসীদের আড়াল করলে তাঁদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনগণ যদি অবৈধ অভিবাসীদের বিষয়ে তথ্য দেয়, তাহলে তা আমাদের অভিযানে সহায়তা করবে।’

গাজায় ইসরায়েলি বসতি পুনঃস্থাপনের দাবিতে গত রোববার হাজারো ইহুদি সমাবেশ করেছে। কট্টর ডানপন্থী বসতি স্থাপনকারী আন্দোলন নাখালা এই সমাবেশের আয়োজন করে। এই গোষ্ঠীটি ২০০৫ সালে উচ্ছেদ করা ইসরায়েলি বসতিগুলো গাজায় পুনঃপ্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে আসছে।
১৪ মিনিট আগে
মার্কিন সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে তৃতীয় একটি বিমানবাহী রণতরি স্ট্রাইক গ্রুপ পাঠাচ্ছে। এর মধ্যে বিশেষ ধরনের উভচর হামলা বা অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট ইউনিটও রয়েছে। একই সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর সম্ভাবনা সামনে রয়েছে।
৩০ মিনিট আগে
ইরানে গোপনে অস্ত্র, সামরিক প্রযুক্তি ও বিভিন্ন সরঞ্জাম সরবরাহের অভিযোগে এক প্রভাবশালী পাকিস্তানি ব্যবসায়ী ও তাঁর বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) মার্কিন অর্থ দপ্তরের (ইউএস ট্রেজারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়...
১১ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার বন্দর নগরী বুসানের একটি সরু খালে আটকা পড়া প্রায় সাড়ে তিন মিটার দীর্ঘ একটি হাঙর এখন পরিণত হয়েছে বড় পর্যটন আকর্ষণে। স্থানীয় বাসিন্দারা আদর করে হাঙরটির নাম দিয়েছেন ‘বুকাং-ই’। বুসানের নর্থ পোর্টের নাম অনুসারে রাখা নামটি এখন শহরটির মানুষের কাছে বেশ পরিচিত হয়ে উঠেছে।
১২ ঘণ্টা আগে