সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবিতে তিনটি তেলবাহী ট্রাক বিস্ফোরণে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছেন ছয়জন। স্থানীয় সময় সোমবার আবুধাবির শিল্প এলাকা মুসাফফাহে সন্দেহভাজন ড্রোন ও মিসাইল হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন ভারতীয় এবং একজন পাকিস্তানি।
ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহী গোষ্ঠী হুতি এই হামলার দায় স্বীকার করেছে। তাদের এক মুখপাত্র জানিয়েছেন, তারা সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রস্থলে হামলা চালিয়েছে।
আবুধাবির পুলিশ বিভাগ এক বিবৃতিতে হামলার ফলে ‘উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি’ হয়নি উল্লেখ করে বলেছে, ‘প্রাথমিক তদন্তে বিধ্বস্ত বিমানের টুকরা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, সেগুলো কোনো ড্রোনের ধ্বংসাবশেষ। এবং এটিই বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের কারণ হতে পারে।’
উল্লেখ্য, ইউএই সৌদি নেতৃত্বাধীন জোটের অন্যতম অংশীদার। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি ইরানের মদদপুষ্ট। তারা দীর্ঘদিন ধরেই ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটকে প্রতিহত করে আসছে।
এই হামলার ফলে ইরান ও ইউএইর মধ্যকার সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা বিশ্লেষকদের।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু চুক্তি বিষয়ক আলোচনা ফের শুরু নিয়ে তোড়জোড় চলছে। এই সময়ে ইউএইর ওপর হুতি গোষ্ঠীর এই ড্রোন হামলা নতুন করে সংকট তৈরি করতে পারে। এটি ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে হুতিদের চলমান যুদ্ধকে আরও তীব্র করবে।
প্রসঙ্গত, ইয়েমেন সৌদি জোটের অংশ ইউএই। তারা ইয়েমেনের স্থানীয় নাগরিকদের প্রশিক্ষণ দিয়ে আসছে। সম্প্রতি তাদের প্রশিক্ষিত একটি দল যুদ্ধের ময়দানে প্রবেশ করেছে। ইউএইতে এ হামলা তারই প্রত্যুত্তর বলে মনে করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটাই দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
১৬ মিনিট আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৩৮ মিনিট আগে
সরকারি পদে থাকাকালে অসদাচরণের সন্দেহে গ্রেপ্তারের পর অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে তদন্তাধীন অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে। টেমস ভ্যালি পুলিশ বৃহস্পতিবার সকালে জানায়, তারা নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বোর্ড অব পিস বা শান্তি পরিষদের প্রথম সভায় জানিয়েছেন, ৯টি সদস্যদেশ গাজা উপত্যকার পুনর্গঠন তহবিলে ৭ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে পাঁচটি দেশ ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) মোতায়েনে সম্মত হয়েছে।
২ ঘণ্টা আগে