
বুলগেরিয়ান মনোবিজ্ঞানী বাবা ভাঙ্গা বলকান অঞ্চলে ‘নস্ত্রাদামুস’ নামেও পরিচিত। বাবা ভাঙ্গা আলোচিত ও পরিচিত মূলত তাঁর ভবিষ্যদ্বাণীর জন্য। বর্তমান সময়ে তাঁর কথাগুলো বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ১৯৯৬ সালে বাবা ভাঙ্গার মৃত্যু হলেও তিনি ভবিষ্যদ্বাণী করেছেন একবিংশ শতাব্দী পর্যন্ত।
এই বছরের শুরুতে অর্থাৎ ২০২৫ সাল নিয়ে তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন, ‘বছরের শুরুতে একটি ভয়াবহ ভূমিকম্প হবে’। সম্প্রতি মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। এতে এখন পর্যন্ত মারা গেছেন প্রায় ২ হাজার ৭০০ মানুষ। এ ঘটনা আসলে কী প্রমাণ করে? বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী কি তবে সত্য হচ্ছে?
এর আগেও তাঁর অনেক ভবিষ্যদ্বাণী সত্য হয়েছে। যেমন বাবা ভাঙ্গা ৯/১১ হামলা, প্রিন্সেস ডায়ানার মৃত্যু, চেরনোবিল দুর্ঘটনা ও ব্রেক্সিটের মতো গুরুত্বপূর্ণ বৈশ্বিক ঘটনাগুলোর পূর্বাভাস দিয়েছিলেন বলে দাবি করা হয়।
২০২৫ সালে মিয়ানমারের ভূমিকম্প নিয়ে বাবা ভাঙ্গার যে ভবিষ্যদ্বাণী, যদিও এটির কোনো দালিলিক প্রমাণ নেই। কিন্তু এ ঘটনার পর তাঁর অন্যান্য ভবিষ্যদ্বাণী নিয়ে মানুষের মধ্যে আবারও আলোচনা তৈরি হয়েছে। দ্য নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে ভাঙ্গার অন্যান্য ভবিষ্যদ্বাণীর মধ্যে রয়েছে ইউরোপে যুদ্ধ ও বিশ্বব্যাপী অর্থনৈতিক বিপর্যয়। তিনি আরও দাবি করেছেন, ২০২৫ সালে মানবতার পতন শুরু হবে এবং বিশ্ব আনুষ্ঠানিকভাবে ধ্বংস হবে ৫০৭৯ সালে।
বাবা ভাঙ্গা মানবজাতির অনিবার্য পতনের একটি সময়রেখাও দিয়েছেন—
২০২৫ সাল—ইউরোপে একটি বড় সংঘাত, ওই মহাদেশের জনসংখ্যার ওপর মারাত্মক প্রভাব ফেলবে।
২০২৮ সাল—মানুষ শুক্র গ্রহে সম্ভাব্য শক্তির উৎস হিসেবে অন্বেষণ শুরু করবে।
২০৩৩ সাল—মেরু অঞ্চলের বরফ গলে যাওয়ার ফলে বিশ্বব্যাপী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে।
২০৭৬ সাল—বিশ্বব্যাপী একাধিক দেশে কমিউনিজম হাওয়া বইবে।
২১৩০ সাল—মানবজাতি বহির্জাগতিক জীবনের সঙ্গে যোগাযোগ স্থাপন করবে।
২১৭০ সাল—ব্যাপক খরা এই গ্রহের বিশাল অংশকে মারাত্মকভাবে প্রভাবিত করবে।
৩০০৫ সাল—পৃথিবী মঙ্গল গ্রহের সভ্যতার সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে।
৩৭৯৭ সাল—পৃথিবী বসবাসের অনুপযোগী হয়ে পড়ায় মানুষ পৃথিবী ছেড়ে যেতে বাধ্য হবে।
৫০৭৯ সাল—পৃথিবী ধ্বংস হয়ে যাবে।
আরও খবর পড়ুন:

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের রুশ-অধিকৃত শহর ওলেশকিতে ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে। খাবার, পানি ও চিকিৎসাসামগ্রীর অভাবে সেখানে থাকা প্রায় ২ হাজার বেসামরিক মানুষ (যাদের মধ্যে প্রায় ৫০টি শিশু) চরম অনাহারের মুখে পড়েছেন।
১৪ মিনিট আগে
যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারে অবস্থিত রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ) ফেয়ারফোর্ড বিমানঘাঁটির কাছে সন্ত্রাসী হামলার প্রস্তুতি সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটির সন্ত্রাসবিরোধী পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি’ নেওয়ার অভিযোগে তদন্ত চলছে.
৩৮ মিনিট আগে
পাকিস্তান সীমান্ত পেরিয়ে পূর্ব আফগানিস্তানের নুরিস্তান প্রদেশে অনুপ্রবেশকারী একদল সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৮ জনকে হত্যার দাবি করেছে তালেবান সরকার। এই অভিযানে আরও ৩২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়...
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে প্রায় ২০০ বছর পর কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছে। ৫০ বছর বয়সী ক্রিস্টা পাইককে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়ার প্রস্তুতি চলছে। তবে তাঁর আইনজীবীরা শেষ মুহূর্ত পর্যন্ত দণ্ড কার্যকর ঠেকাতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।
৪ ঘণ্টা আগে