বিনিয়োগ ব্যাংক চায়না রেনেসাঁর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বাও ফ্যানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আজ শুক্রবার থেকে সিইওর সঙ্গে কোনো ভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। তিনি কোথায় আছেন সে ব্যাপারে কেউ তথ্য দিতেও পারছেন না।
চীনে প্রভাবশালী ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর ওপর সরকারি খবরদারি বাড়ানোর পর শীর্ষস্থানীয় কর্মকর্তাদের এভাবে উধাও হয়ে যাওয়ার ঘটনা ঘটছে। এর আগে ই–কমার্স জায়ান্ট আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা নিখোঁজ হয়েছিলেন। বেশ কিছুদিন পর তিনি ভিডিও বার্তায় তাঁর অবস্থান জানান দেন। এখন নিজের সব প্রতিষ্ঠানের দায়িত্ব থেকে সরে গেছেন।
এমন হাইপ্রোফাইল ব্যবসায়ীদের নিখোঁজ হয়ে যাওয়ার সর্বশেষ ঘটনা জানা গেল আজ। যদিও সরকার বা নিখোঁজের পর বেরিয়ে আসা লোকেরা এ নিয়ে মুখ খোলেন না।
চায়না রেনেসাঁ আজ হংকং স্টক এক্সচেঞ্জে ঘোষণা দেয়, কোম্পানির পক্ষ থেকে বাও ফ্যানের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তবে এ সম্পর্কিত বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, কমপক্ষে দুই দিন আগে থেকেই ৫২ বছর বয়সী ওই বিলিয়নিয়ার ব্যবসায়ীর খোঁজ মিলছে না।
এদিকে সিইও নিখোঁজ হওয়ার খবরে চায়না রেনেসাঁর শেয়ারের দাম ৫০ শতাংশ পড়ে গেছে।
কে এই বাও ফ্যান?
চীনের প্রযুক্তি শিল্পে বাও ফ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি একটি করপোরেট বিনিয়োগ ব্যাংকের প্রধান। রাইড শেয়ারিং অ্যাপ ডিডি এবং ই–কমার্স জায়ান্ট জেডি ডটকমসহ বেশ কয়েকটি কোম্পানির একীভূতকরণ এবং পুঁজিবাজারে তালিকাভুক্তির পেছনে বাও ফ্যানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
২০০৫ সালে চায়না রেনেসাঁ প্রতিষ্ঠার আগে মর্গান স্ট্যানলি এবং ক্রেডিট সুইসের মতো প্রতিষ্ঠানে কাজ করেছেন বাও। চায়না রেনেসাঁ হংকং স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় ২০১৮ সালে।

হংকংয়ের মডেল ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালী ব্যক্তিত্ব অ্যাবি চোইকে হত্যার পর তাঁর মরদেহ টুকরো টুকরো করে একটি পাত্রে গাজর ও অন্যান্য সবজির সঙ্গে রান্না করা হয়েছিল বলে আদালতে দাবি করেছেন কৌঁসুলিরা।
৪ ঘণ্টা আগে
মাত্র ১৬ বছর বয়সী এক কিশোরকে আন্তর্জাতিক র্যানসমওয়্যার চক্র ‘কিলসেক’-এর (KillSec) মূল পরিচালনাকারী হিসেবে সন্দেহ করছে ইউরোপীয় আইনশৃঙ্খলা বাহিনী। ইউরোপীয় ইউনিয়নের আইন প্রয়োগকারী সংস্থা ইউরোপোল জানিয়েছে, সমন্বিত অভিযানে চক্রটির গুরুত্বপূর্ণ অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ভার্মন্ট অঙ্গরাজ্যে বসতবাড়িতে বসানো ব্যাটারিগুলোকে এক সুতায় গেঁথে তৈরি করা হয়েছে এমন এক বিদ্যুৎব্যবস্থা, যা এখন রাজ্যটির সবচেয়ে বড় বিদ্যুৎ উৎসে পরিণত হয়েছে। বিদ্যুৎ-বিভ্রাটের সময় বাড়িগুলোকে ব্যাকআপ সরবরাহের পাশাপাশি এসব ব্যাটারি একসঙ্গে যুক্ত হয়ে ‘ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্ট’
৮ ঘণ্টা আগে
ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজকে দুর্ঘটনার হাত থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার বলেছেন, হামলার সময় তিনি নিজের জীবন বাঁচানোর জন্য লড়াই করেছেন। পাশাপাশি যাত্রীদের জীবন রক্ষার দায়িত্বটুকুও তিনি অনুধাবন করেছিলেন।
৮ ঘণ্টা আগে