
দুবাই থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশে যাওয়া একটি রাতের ফ্লাইটে ঘুমন্ত অবস্থায় এক নারী যাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এক পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। বিমানটি ব্যাংককে অবতরণের পর পুলিশ তাঁকে আটক করে। পরে আদালত তাঁকে তিন বছরের কারাদণ্ড, ১ লাখ ২০ হাজার থাই বাত (প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা) জরিমানা ও ভবিষ্যতে থাইল্যান্ডে পুনঃপ্রবেশে নিষেধাজ্ঞা দেয়।
ভুক্তভোগী থাই নারী সামাজিক মাধ্যমে নিজেকে ‘বিউট অর্ননিচা’ নামে পরিচয় দিয়েছেন। গত সোমবার (৩ আগস্ট) ফেসবুকে তিনি নিজের অভিজ্ঞতার বর্ণনা দেন। তিনি জানান, চার বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে দুবাই থেকে ব্যাংককগামী ওই ফ্লাইটে ভ্রমণ করছিলেন।
বিউট অর্ননিচার ভাষ্য অনুযায়ী, উড্ডয়নের কিছুক্ষণ পর তিনি লক্ষ করেন, কাছের আসনে বসা এক পাকিস্তানি যাত্রী তাঁর আসনের ওপর হাত রেখে বসে আছেন। বিষয়টি কিছুটা অস্বাভাবিক মনে হলেও তিনি গুরুত্ব দেননি। পরে সময়ের পার্থক্যের সঙ্গে মানিয়ে নিতে আগে থেকে খাওয়া ঘুমের ওষুধের প্রভাবে তিনি মেয়ের পাশে গভীর ঘুমে তলিয়ে যান।
একপর্যায়ে ঘুম ভেঙে বিউট অর্ননিচা অনুভব করেন, কেউ তাঁর শরীরের ডান পাশের নিতম্বের কাছে স্পর্শ করছে। একই সঙ্গে সেখানে ভেজা অনুভূতিও পান। তখন তাঁর গায়ে একটি কম্বল ছিল।
প্রথমে অর্ননিচা ভাবেন, হয়তো বিষয়টি ভুল বুঝছেন। তবে কিছুক্ষণ পর ওই যাত্রীকে তাঁর দিকে তাকিয়ে থাকতে ও বিমানের বিনোদনব্যবস্থার স্ক্রিন নিয়ে অস্বাভাবিক আচরণ করতে দেখে সন্দেহ আরও প্রবল হয়।
অর্ননিচা দাবি করেন, ঘুমের ওষুধের কারণে তিনি অচেতন অবস্থায় ছিলেন এবং ধারণা করেন, ওই ব্যক্তি তাঁর ঘুমের সুযোগ নিয়েই যৌন নিপীড়ন চালিয়েছিল। ঘটনার মাঝামাঝি সময়ে তাঁর ঘুম ভাঙে।
বিমানটি অবতরণের প্রায় দেড় ঘণ্টা আগে অর্ননিচা এক বিমানবালাকে পুরো ঘটনা জানান। বিমানকর্মীরা অভিযুক্ত যাত্রীর মুখোমুখি হলে তিনি অভিযোগ স্বীকার করেন, কান্না করেন এবং বারবার ক্ষমা চান। তবে ভুক্তভোগী কোনোভাবেই বিষয়টি মীমাংসা করতে রাজি হননি এবং ব্যাংককে অবতরণের পর পুলিশ উপস্থিত রাখার অনুরোধ জানান।
এ সময় সহায়তার জন্য আসা এক থাই কেবিন ক্রু সদস্য ভুক্তভোগীর প্যান্টে একটি দাগও দেখতে পান। এতে তিনি আরও মানসিকভাবে ভেঙে পড়েন এবং বুঝতে পারেন, ঘুমন্ত অবস্থায় তাঁর সঙ্গে আরও গুরুতর ঘটনা ঘটেছে।
গতকাল বুধবার (৫ আগস্ট) দেওয়া এক হালনাগাদ পোস্টে ভুক্তভোগী জানান, থাইল্যান্ডের ট্যুরিস্ট পুলিশ দ্রুত তদন্ত চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে বিচারের মুখোমুখি করে। আদালত তাঁকে তিন বছরের কারাদণ্ড ও ১ লাখ ২০ হাজার থাই বাত জরিমানা করেন। পাশাপাশি ভবিষ্যতে থাইল্যান্ডে প্রবেশের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
নিয়মিত আন্তর্জাতিক ভ্রমণকারী হিসেবে পরিচয় দেওয়া অর্ননিচা বলেন, বহুবার বিদেশ সফর করলেও এর আগে কখনো এমন ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হননি। তিনি সহযাত্রীদের, বিশেষ করে, অপরিচিত আসনসঙ্গীর ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং সচেতনতা তৈরির জন্য তাঁর অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

ভারতের বাংলাদেশ-সংলগ্ন রাজ্য পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার এক হোটেলে আজ বুধবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। নিহত সবাই বাংলাদেশি। স্থানীয় সূত্রে খবর, রাত আনুমানিক ২টার দিকে আগুন লেগে যায়। ভবনের ভেতরে আটকে পড়েন বেশ কয়েকজন অতিথি। পরে এক বড়সড় উদ্ধার...
১৫ মিনিট আগে
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক বিবৃতির পরিপ্রেক্ষিতে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ‘ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী’ সম্পর্ক গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে ভারত। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন।
১১ ঘণ্টা আগে
কংগ্রেস নেতা সোনিয়া গান্ধীর বহুল প্রতীক্ষিত স্মৃতিকথা ‘Belonging: A Journey of Love’ আগামী ১০ নভেম্বর প্রকাশিত হবে। আজ মঙ্গলবার প্রকাশনা সংস্থা ‘আলফ্রেড এ নফ’ এই তথ্য জানিয়েছে।
১২ ঘণ্টা আগে
রাশিয়ার পক্ষ থেকে ‘পরিণতি ভোগের’ হুমকি দেওয়া হলেও ইউক্রেনকে শতভাগ সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। যুক্তরাজ্য নির্মিত ড্রোন ব্যবহার করে ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডে দূরপাল্লার হামলা জোরদার করার পর মস্কোর পক্ষ থেকে ওই হুমকি আসে।
১৪ ঘণ্টা আগে