
পশ্চিম আফগানিস্তানের হেরাত প্রদেশে গতকাল শনিবার আঘাত হানা ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে ৩২০ জনের বেশি মানুষের মৃত্যু হওয়ার পাশাপাশি কয়েক শ জন আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
এদিকে পাঝওয়ক আফগান নিউজের সূত্রে জানা গেছে, হেরাতের স্থানীয় কর্মকর্তারা বলেছেন, প্রদেশে হওয়া কয়েকটি ভূমিকম্পে ৩০ জনের বেশি মানুষ মারা গেছে এবং আহত হয়েছে ছয় শতাধিক। কর্মকর্তাদের মতে, জিন্দা জান ও ঘোরিয়ান জেলার ১২টি গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র জনান সাইক জানান, ভূমিকম্পে হেরাতের জিন্দা জান জেলার তিনটি গ্রামের অন্তত ১৫ জন মারা গেছে এবং ৪০ জনের মতো আহত হয়েছে। এটি নিশ্চিত করেছে আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ।
মন্ত্রণালয়ের মুখপাত্র একটি ভিডিও বার্তায় বলেছেন, ফারাহ ও বাদঘিস প্রদেশের কিছু বাড়িও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের সূত্রে জানানো হয়, পশ্চিম আফগানিস্তানে মোট ছয়টি ভূমিকম্প হয় এবং এর মধ্যে সবচেয়ে বড়টির মাত্রা ৬ দশমিক ৩।
ইউএসজিএস বলছে, সর্বশেষ ভূমিকম্পটি ৫ দশমিক ৯ মাত্রার এবং এর উৎপত্তিস্থল হেরাতের জিন্দা জান জেলায় মাটির ৭ দশমিক ৭ কিলোমিটার গভীরে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভূমিকম্পটি পার্শ্ববর্তী প্রদেশ ফারাহ ও বাদঘিসেও প্রভাব ফেলেছে।
উল্লেখ্য, আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ একটি দেশ। বিশেষ করে হিন্দুকুশ পর্বতশ্রেণি ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেট যেখানে মিলেছে, এর কাছাকাছি এলাকায় অবস্থিত।
পাঝওয়ক আফগান নিউজ জানিয়েছে, ২০২২ সালের জুন মাসে পূর্ব আফগানিস্তানের পার্বত্য অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্পে ১ হাজারেরও বেশি মানুষের মৃত্যু এবং প্রায় ১ হাজার ৫০০ জন আহত হয়েছিল।

মধ্যপ্রাচ্যে দীর্ঘ সংঘাতের অবসান ও বৈশ্বিক অর্থনৈতিক সংকট উত্তরণের লক্ষ্যে গত সপ্তাহে স্বাক্ষরিত ঐতিহাসিক ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ (এমওইউ) বাস্তবায়নে প্রথম আনুষ্ঠানিক পদক্ষেপ শুরু হয়েছে। আজ রোববার সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে অনুষ্ঠিত হতে যাওয়া কারিগরি পর্যায়ের উচ্চপর্যায়ের শান্তি সংলাপে...
২ মিনিট আগে
ভারতে প্রায় ১০০০ বছরের পুরোনো মুসলিম ধর্মীয় স্থাপনা ধ্বংসের বিরুদ্ধে আহ্বান জানিয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির মন্তব্যকে ‘অযৌক্তিক’ এবং ‘বিদ্বেষপ্রসূত পরিকল্পিত রাজনৈতিক আক্রমণ’ বলে প্রত্যাখ্যান করেছে ভারত।
৩৬ মিনিট আগে
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তাঁর সম্পর্কে মনগড়া গল্প বানানোর অভিযোগ তুলেছেন। কয়েক মাস আগেও দুজনকে ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র হিসেবে দেখা হলেও এবার প্রকাশ্য বাগ্যুদ্ধে সেই সম্পর্কের বড় ধরনের অবনতি সামনে এসেছে।
২ ঘণ্টা আগে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বিজেপি সরকারের অধীনে পশ্চিমবঙ্গ ‘শিকল ভেঙে মুক্ত হয়েছে’ এবং উন্নয়নের এক নতুন যাত্রা শুরু করেছে। একই সঙ্গে তিনি দেশভাগ-আমলের ইতিহাস স্মরণ করে জোর দিয়ে বলেন, ২০ জুন ছিল এমন এক ভাগ্যনির্ধারণী মুহূর্ত, যা নিশ্চিত করেছিল যেন বাংলা ভারতের অংশ হিসেবেই থেকে যায়।
৪ ঘণ্টা আগে