আফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ১২০ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এ ভুম্পিকম্পে আহত হয়েছেন হাজারের অধিক। হেরাত প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান মোসা আশরি বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মোসা আশরি এএফপিকে বলেন, ‘এখন পর্যন্ত ১২০ জন প্রাণ হারিয়েছেন ও হাজারের অধিক নারী, শিশু এবং বৃদ্ধ আহত হয়েছেন।’
আজ শনিবার বেলা ১১টার দিকে দেশটির পশ্চিমাঞ্চলে শক্তিশালী এ ভূমিকম্প আঘাত হানে। প্রাথমিকভাবে দেশটির একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি ১৪ জন নিহতের কথা জানায়।
ওই সময় হেরাত প্রদেশের জনস্বাস্থ্য পরিচালক মোহাম্মদ তালেব শহিদ এএফপিকে বলেন, ‘এখন পর্যন্ত কেন্দ্রীয় হাসপাতালে নেওয়া ব্যক্তিদের মধ্যে উল্লেখিত সংখ্যক মানুষ মারা গেছে। তবে এটিই চূড়ান্ত নয়। ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ চাপা পড়ে থাকার খবর পেয়েছি আমরা।’
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, শনিবার আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার উত্তরপশ্চিমাঞ্চলে। এই ভূমিকম্পের পর দেশটিতে ৫ দশমিক ৫,৪ দশমিক ৭,৬ দশমিক ৩,৫ দশমিক ৯ ও ৪ দশমিক ৬ মাত্রার পাঁচটি শক্তিশালী আফটারশক অনুভূত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার জানিয়েছিলেন, ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে তাঁর প্রতিনিধি দল পাকিস্তান যাচ্ছে। এবং আজ সোমবার অথবা আগামীকাল মঙ্গলবার এই আলোচনা হতে পারে বলে খবর ছিল। কিন্তু ইরান তাদের দুটি দাবিতে অনড়।
১ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর প্রায় দুই মাস পার হয়ে গেছে। এই সংঘাত ইতিমধ্যে হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এবং বৈশ্বিক জ্বালানি প্রবাহে ব্যাপক বিঘ্ন ঘটিয়েছে। সংকটের কেন্দ্রে রয়েছে হরমুজ প্রণালি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা।
২ ঘণ্টা আগে
দক্ষিণ লেবাননে একজন ইসরায়েলি সেনার হাতুড়ি দিয়ে যিশুখ্রিষ্টের মূর্তি ভাঙচুর করার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে বিশ্বজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। এক্স প্ল্যাটফর্মে ছবিটি ইতিমধ্যে ৫০ লাখেরও বেশি মানুষ দেখেছে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনাকে কেন্দ্র করে টুইন সিটি বা যমজ শহর ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিজুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুই পক্ষের চরম উত্তেজনার মধ্যেই চলতি সপ্তাহে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এই আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
৩ ঘণ্টা আগে