
আফগানিস্তান সীমান্তের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে সংঘর্ষের বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেছে। পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখার (আইএসপিআর) বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, সীমান্তজুড়ে সংঘটিত সংঘর্ষে দুশ জনেরও বেশি তালেবান এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত হয়েছেন। একই সঙ্গে, পাকিস্তানের ২৩ জন সেনাসদস্য নিহত এবং আরও ২৯ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইসলামাবাদ।
পাকিস্তানি সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা বিশ্বস্ত গোয়েন্দা এবং ক্ষয়ক্ষতি যাচাইয়ের তথ্যের ভিত্তিতে জানিয়েছে, সংঘর্ষে নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়ে গেছে এবং আহতদের সংখ্যা এর চেয়েও অনেক বেশি। তারা আরও যোগ করেছে, সীমান্তের অঞ্চল জুড়েই তালেবানের চৌকি, ক্যাম্প, সদর দপ্তর এবং সন্ত্রাসী নেটওয়ার্কের অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে এর আগে আফগানিস্তান দাবি করেছিল, তারা এই সংঘর্ষে পাকিস্তানের ৫৮ জন সেনাকে হত্যা করেছে।
পাকিস্তানি সেনাবাহিনীর গণমাধ্যম শাখা নিশ্চিত করেছে, আফগানিস্তান সীমান্তের সঙ্গে রাতের সংঘর্ষে তাদের ২৩ জন সেনাসদস্য নিহত হয়েছেন। এ ছাড়া, ২৯ জন সেনাসদস্য আহত হয়েছেন বলেও জানানো হয়েছে।
এদিকে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার (তিনি একইসঙ্গে উপ-প্রধানমন্ত্রীও) আফগান তালেবান সরকারের কাছে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন। এক্স হ্যান্ডলে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘আমরা আশা করি তালেবান সরকার সন্ত্রাসী গ্রুপ এবং তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেবে, যারা পাক-আফগান সম্পর্ককে নষ্ট করতে চায়।’
ইশাক দার বলেন, পাকিস্তানের এই প্রতিরক্ষা মূলক প্রতিক্রিয়া ‘শান্তিকামী আফগান বেসামরিক জনগণের দিকে লক্ষ্য করে নয়।’ তিনি বলেন, ‘পাকিস্তান তার নিজস্ব ভূখণ্ড, সার্বভৌমত্ব এবং জনগণকে রক্ষা করার জন্য সব ধরনের সম্ভাব্য ব্যবস্থা নেবে।’

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের অন্তত ১৩১টি শহরে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানে অন্তত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক...
১ ঘণ্টা আগে
কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে