
নেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি, সিপিএন (মাওবাদী কেন্দ্র) চেয়ারম্যান পুষ্পকমল দাহাল, সিপিএন (একীভূত সমাজবাদী) চেয়ারম্যান মাধবকুমার নেপালসহ একাধিক মন্ত্রীকে নিরাপত্তার কারণে সেনাবাহিনীর প্রশিক্ষণকেন্দ্র শিবপুরীতে রাখা হয়েছে।
একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী অলি, উপ-প্রধানমন্ত্রী ও নগর উন্নয়নমন্ত্রী প্রকাশ মান সিং, উপ-প্রধানমন্ত্রী ও মবের শিকার অর্থমন্ত্রী বিষ্ণু পৌডেল, দাহাল, নেপাল ও অন্য মন্ত্রীদের শিবপুরীর আর্মি কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে নেওয়া হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে জেনারেশন জেড তরুণদের উদ্দেশে এক চিঠিতে অলি নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন, তিনি বর্তমানে শিবপুরীর নিরিবিলি ও নিরাপদ স্থানে অবস্থান করছেন।
সূত্রের বরাত দিয়ে নেপালের সংবাদমাধ্যম সেতুপতি জানিয়েছে, মন্ত্রীদের ভৈনসেপাটির সরকারি বাসভবন থেকে নিয়ে যাওয়া হয় হেলিকপ্টারে করে আর দাহাল ও নেপালকে নিয়ে যাওয়া হয় সিংহ দরবার থেকে।
গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে দাহাল সিংহ দরবারে বিরোধী দলের বৈঠক ডেকেছিলেন, সেখানে উপস্থিত ছিলেন নেপালও। এর মধ্যে দাহালের বাসায় বিক্ষোভকারীরা আগুন দিয়েছেন—এমন খবর পৌঁছালে সেনাবাহিনী দ্রুত দুজনকেই শিবপুরীতে সরিয়ে নেয়।
অল্প সময়ের মধ্যেই সদ্য সাবেক প্রধানমন্ত্রী অলির পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। নেপালের সাংবাদিকদের সংগঠন প্রেস চৌতরীর চেয়ারম্যান গণেশ পাণ্ডে সামাজিক মাধ্যমে সেই বিবৃতিটি পোস্ট করেন এবং এটি সাবেক প্রধানমন্ত্রী অলির লেখা বলে দাবি করেন। চিঠিতে অলি ‘প্রিয় জেন-জি সন্তানেরা’ সম্বোধন করে নিজের অবস্থান শিবপুরীতে বলে উল্লেখ করেন।
গতকাল বেলা ২টায় প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন কে পি শর্মা অলি। এর পরপরই সেনাবাহিনী তাঁকে বালুওয়াটার থেকে হেলিকপ্টারে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। একইভাবে প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল, মন্ত্রিসভা সদস্য ও অন্য শীর্ষ নেতাদেরও নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক বিবৃতির পরিপ্রেক্ষিতে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ‘ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী’ সম্পর্ক গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে ভারত। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন।
৬ ঘণ্টা আগে
কংগ্রেস নেতা সোনিয়া গান্ধীর বহুল প্রতীক্ষিত স্মৃতিকথা ‘Belonging: A Journey of Love’ আগামী ১০ নভেম্বর প্রকাশিত হবে। আজ মঙ্গলবার প্রকাশনা সংস্থা ‘আলফ্রেড এ নফ’ এই তথ্য জানিয়েছে।
৬ ঘণ্টা আগে
রাশিয়ার পক্ষ থেকে ‘পরিণতি ভোগের’ হুমকি দেওয়া হলেও ইউক্রেনকে শতভাগ সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। যুক্তরাজ্য নির্মিত ড্রোন ব্যবহার করে ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডে দূরপাল্লার হামলা জোরদার করার পর মস্কোর পক্ষ থেকে ওই হুমকি আসে।
৯ ঘণ্টা আগে
সম্প্রতি ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে যখন শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, সেই মুহূর্তটিতেই সন্তান প্রসবের জন্য অস্ত্রোপচার চলছিল এক নারীর। জটিল ওই মুহূর্তটি আরও জটিল হয়ে যায় বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে।
১০ ঘণ্টা আগে