সরকারের অর্থায়নে অনুষ্ঠান

ভারত থেকে মুসলিমদের বিতাড়িত করার ডাক দিয়েছে সনাতন সংস্থা নামের একটি সংগঠন। এই দাবিতে গত বছরের ১৩ ও ১৪ ডিসেম্বর দিল্লিতে ‘সনাতন রাষ্ট্র শঙ্খনাদ মহোৎসব’ নামের এক অনুষ্ঠানের আয়োজন করে তারা। ভারতের গণমাধ্যম কুইন্টের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, এই অনুষ্ঠান আয়োজনের জন্য ৬৩ লাখ রুপির তহবিল দেয় ভারতের কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয়। কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরাও এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।
কুইন্টের প্রতিবেদনে বলা হয়, কেন্দ্রীয় সরকারের পর্যটনবিষয়ক মন্ত্রী গজেন্দ্র সিং, নতুন ও নবায়নযোগ্য জ্বালানি প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েক, আরেক প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ এবং দিল্লির পর্যটনমন্ত্রী কপিল মিশ্র এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সরকারের দেওয়া এই তহবিলের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে তথ্য অধিকার আইনে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে।
ওই অনুষ্ঠানে ভারতকে ‘হিন্দু রাষ্ট্র’ হিসেবে প্রতিষ্ঠার দাবি তুলে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে নানা বিষোদ্গার করা হয়। কেউ বলেন, ভারতের ২৫ শতাংশ মুসলমানকে দেশ থেকে ছুড়ে ফেলতে হবে। কেউ বলেন, মুসলমানদের জনসংখ্যার সীমা টানতে হবে। কেউবা গণধর্মান্তর ও গণনির্বাসনের কথা বলেন।
খবরে বলা হয়, সনাতন সংস্থার ওই আয়োজনে পৃষ্ঠপোষক হিসেবে ভারতের সংস্কৃতি মন্ত্রণালয় ও দিল্লির পর্যটন দপ্তরের নাম এসেছে। পরে তথ্য অধিকার আইনে দুই দপ্তরের কাছে জানতে চাওয়া হয়, তারা অর্থ বরাদ্দ করেছে কি না। জবাবে সংস্কৃতি মন্ত্রণালয় জানায়, তারা সংগঠনটিকে ৬৩ লাখ রুপি দিয়েছে। দিল্লির পর্যটন দপ্তরের পক্ষ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি।
ওই অনুষ্ঠানে কিছু বক্তব্য বিতর্কের জন্ম দেয়। সুদর্শন টিভির প্রধান সুরেশ চাভাঙ্কে বলেন, ভারতের ২৫ শতাংশ মুসলিম অনুপ্রবেশকারী। তারা বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে এসেছে। তাই এনআরসি চালু করে তাদের সরিয়ে দিতে হবে। মুসলিমদের জনসংখ্যায় সীমা আরোপেরও দাবি জানান তিনি।
বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায় বলেন, সরকারের ভয়ে মুসলিমদের হিন্দু হিসেবে ধর্মান্তরিত করা যায় না। কিন্তু প্রতিটি হিন্দু যদি একজন করে মানুষকে ধর্মান্তরিত করেন, তাহলে লক্ষ্য পূরণ সম্ভব। উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, তাঁরা চাইলে নিজেদের কর্মীদের ধর্মান্তরিত করতে পারেন।
রাহুল দেওয়ান নামের আরেক বক্তা বলেন, একটি ‘সাংবিধানিক হিন্দু রাষ্ট্র’ গড়তে আক্রমণাত্মক কৌশল প্রয়োজন। তারা (মুসলিমরা) যদি লাড্ডুর মধ্যে অ্যামোনিয়াম নাইট্রেট মেশায়, তাহলে লাখো হিন্দু মারা যেতে পারেন।
এমন একটি আয়োজনে সরকারি অর্থায়ন বিতর্কের জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, করদাতাদের অর্থ এমন একটি আয়োজনে কেন দেওয়া হবে, যেখানে একটি সম্প্রদায়কে স্রেফ মুছে ফেলার আহ্বান জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের শক্তিশালী ঝড়ের কবলে পড়েছেন কয়েক কোটি মানুষ। এরই মধ্যে নিউইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এ দুটি অঙ্গরাজ্যের কয়েকটি উপকূলীয় এলাকায় ব্যাপক জলাবদ্ধতা ও বন্যা দেখা দিয়েছে। ভার্জিনিয়া থেকে মেইন পর্যন্ত বিস্তৃত এলাকায় বৃষ্টি ও প্রবল বাতাসের পূর্বাভাস...
১৪ মিনিট আগে
নেপালে প্রলয়ংকরী বন্যার এক মাস পার হলেও হাজার হাজার পরিবার আজও বাস্তুচ্যুত। অন্যদিকে নিখোঁজ হাজার হাজার মানুষের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। নিখোঁজ ব্যক্তিদের অনেকেই জলবিদ্যুৎ প্রকল্পের ছয়টি সুড়ঙ্গে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রিয়জন, ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে....
১০ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের প্রস্তাবিত ৭ দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের সর্বশেষ প্রস্তাব অগ্রহণযোগ্য।
১১ ঘণ্টা আগে
বদলাচ্ছে বিশ্বের আবহাওয়া। এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে কৃষিকাজে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সামলে বৈশ্বিক খাদ্যনিরাপত্তা নিশ্চিতের সমাধান খুঁজতে বেইজিংয়ে সম্প্রতি হয়ে গেল ‘ওয়ার্ল্ড অ্যাগ্রিফুড ইনোভেশন কনফারেন্স’। বিশ্বের ৩০টির বেশি সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অন্তত ৩০০ জন প্রতিনিধি এতে অংশ...
১২ ঘণ্টা আগে