দেশত্যাগের চেষ্টা করছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। প্রথমে বিমানযোগে দেশত্যাগের চেষ্টা করলেও বিমানবন্দরে তাঁকে বাধা দেন সেখানকার কর্মীরা। পরে তিনি দেশটির সশস্ত্র বাহিনীর জাহাজে করে দেশ ছাড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত ৯ জুলাই জনতার প্রবল বিক্ষোভের মুখে গোতাবায়া প্রেসিডেন্ট প্রাসাদ ছেড়ে পালিয়ে যান। সে সময় তাঁর নিকটস্থ এক কর্মকর্তা জানিয়েছিলেন, আগামী বুধবার গোতাবায়া পদত্যাগ করতে পারেন। তবে এখনো তিনি পদত্যাগের ঘোষণা দেননি।
গোতাবায়া রাজাপক্ষের সঙ্গে থাকা কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান জানিয়েছে, বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তারা গোতাবায়াকে বারবার দেশত্যাগে বাধা দেন। তিনি চারবার সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে চারটি ফ্লাইট মিস করেন। ফলে বিমানযোগে দেশত্যাগে ব্যর্থ হন তিনি। তিনি ও তাঁর ছেলে স্থানীয় একটি সেনানিবাসে ফিরে যান।
গোতাবায়া রাজাপক্ষের এক কর্মকর্তা জানিয়েছেন, বিমানযোগে দেশত্যাগে ব্যর্থ হলে জলপথ ব্যবহার করতে পারেন গোতাবায়া। সে ক্ষেত্রে তিনি দেশটির নৌবাহিনীর একটি পেট্রল জাহাজ ব্যবহার করতে পারেন। তবে কখন এবং কোন রুট ব্যবহার করে গোতাবায়া দেশ ছাড়বেন, সে বিষয়ে বিস্তারিত জানাননি ওই কর্মকর্তা।
এদিকে, কাগজে-কলমে দেশটির প্রেসিডেন্ট থাকায় গোতাবায়াকে এখনো গ্রেপ্তার করতে পারছে না দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেশটির সংবিধান অনুসারে প্রেসিডেন্ট তাঁর দায়িত্বে থাকাকালীন দায়মুক্তি উপভোগ করেন। তাঁকে গ্রেপ্তার করতে পারে না কেউ।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ব্রিকস সম্মেলনে অংশ নিতে নয়াদিল্লি সফর করবেন কি না—এই বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ)। গতকাল মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল
১ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের বিরুদ্ধে যুক্তরাজ্যের নেতৃত্বে নতুন নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কোনো আপত্তি জানায়নি। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এবং পশ্চিমা কূটনীতিকরা এ তথ্য জানিয়েছেন। মার্কিন সংবাদমাদ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
দুই প্রতিবেশীর বাণিজ্য যুদ্ধ আরও তীব্র হয়েছে। কানাডা মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করার পরই দেশটির মদ, দুগ্ধজাত পণ্য ও মোটরসাইকেলসহ একঝাঁক পণ্যের ওপর নিষেধাজ্ঞা জারি করছে যুক্তরাষ্ট্র।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ফোনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন, তিনি ইউক্রেনের যুদ্ধ দ্রুত শেষ করতে চান। যুদ্ধ দ্রুত শেষ হলে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক পুরোপুরি পুনরুদ্ধারের সুযোগ তৈরি হবে বলেও জানিয়েছেন তিনি। ক্রেমলিন এ তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগে