
বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের ‘পার্টনার’ বা সহযোগী দেশের মর্যাদা পেয়েছে ইন্দোনেশিয়া। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজান্দর প্যানকিন এই তথ্য জানিয়েছেন। ইন্দোনেশিয়ার পাশাপাশি মালয়েশিয়া ও থাইল্যান্ডও এই মর্যাদা পেয়েছে। তবে শেষোক্ত দেশ দুটির নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত বৃহস্পতিবার পেরুর রাজধানী লিমায় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশনের (এপেক) মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ কথা জানান প্যানকিন। তিনি জানান, সম্মেলনে বাণিজ্য, বিনিয়োগ, কৃত্রিম বুদ্ধিমত্তা, জ্বালানি, জলবায়ু ও লজিস্টিকস নিয়ে গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে। প্যানকিন বলেন, ‘এপেকের সদস্য রাষ্ট্র ইন্দোনেশিয়া ব্রিকসের সহযোগী দেশ হয়েছে।’
রাশিয়ার কাজানে গত মাসে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনের কথা উল্লেখ করে প্যানকিন বলেন, ‘এই সম্মেলন দেখিয়েছে বিশ্ব এখন ন্যায়ভিত্তিক এক নতুন বিশ্বব্যবস্থা গড়ার চেষ্টা করছে। আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সংস্কার ও ন্যায়সংগত অর্থনৈতিক সম্পর্ক গড়ার ইচ্ছাও এতে প্রতিফলিত হয়েছে।’
সহযোগী দেশ হিসেবে ব্রিকসে ইন্দোনেশিয়ার অন্তর্ভুক্তি কাজান সম্মেলনে অনুমোদন পায়। এই মর্যাদা সদস্যপদের বিকল্প হিসেবে কাজ করবে। বর্তমানে ৩০ টিরও বেশি দেশ ব্রিকসে যোগ দিতে আবেদন করেছে।
এই মর্যাদার আওতায় সহযোগী দেশগুলো ব্রিকসের বিশেষ অধিবেশন, পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক ও অন্যান্য উচ্চপর্যায়ের আয়োজনে স্থায়ীভাবে অংশ নেওয়ার সুযোগ পাবে। সহযোগী দেশগুলো ব্রিকসের চূড়ান্ত নথিপত্রেও অবদান রাখতে পারবে। রুশ গণমাধ্যম জানিয়েছে, মালয়েশিয়া ও থাইল্যান্ডও সহযোগী দেশের মর্যাদা পেয়েছে। তবে দেশ দুটির নাম রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়নি।
উল্লেখ্য, ব্রিকসের প্রতিষ্ঠার সময়কার সদস্য রাষ্ট্রগুলো হলো—ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে মিশর, ইরান, ইথিওপিয়া এবং সংযুক্ত আরব আমিরাতও আনুষ্ঠানিকভাবে ব্রিকসের সদস্য হয়।
এর আগে রাশিয়ার মিত্র বেলারুশ ঘোষণা করেছে, তারাও ব্রিকসের সহযোগী দেশ হয়েছে। মিনস্ক এক বিবৃতিতে জানিয়েছে, ব্রিকস বহুমুখী বিশ্বব্যবস্থার একটি স্তম্ভ, যা অনেক দেশের জন্য ন্যায়ভিত্তিক বিশ্বব্যবস্থার আশা নিয়ে এসেছে। গত বৃহস্পতিবার বলিভিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেলিন্ডা সোসা লুন্ডা জানান, রাশিয়া বলিভিয়াকে ব্রিকসের সহযোগী দেশ হওয়ার হওয়ার আমন্ত্রণ জানিয়েছে। তিনি বলেন, ‘আমরা ইতিবাচক সাড়া দিয়েছি।’
যেসব দেশ ব্রিকসের সহযোগী হতে আগ্রহী, তাদের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে গণমাধ্যমে আলজেরিয়া, কিউবা, কাজাখস্তান, নাইজেরিয়া, তুরস্ক, উগান্ডা, উজবেকিস্তান এবং ভিয়েতনামের নাম এসেছে।

যুক্তরাষ্ট্র ভ্রমণের পর ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা বা ‘ওভারস্টে’ ঠেকানোর লক্ষ্যে ৫০টি দেশের নাগরিকদের জন্য বাধ্যতামূলক জামানত বা ‘ভিসা বন্ড’ জমা দেওয়ার বিধান স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট (পররাষ্ট্র দপ্তর)।
১৩ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে দেশটির বিমানবাহিনীর একটি এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটেছে। তবে বিমানটি মাটিতে আছড়ে পড়ার ঠিক আগেই জরুরি প্যারাস্যুট নিয়ে পাইলট সফলভাবে বেরিয়ে আসতে সক্ষম হন।
২০ ঘণ্টা আগে
বিভিন্ন দেশের ফুটবল কর্মকর্তা ও মহাদেশীয় সংস্থাগুলোর তীব্র বিরোধিতার মুখে বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের বিতর্কিত সিদ্ধান্ত থেকে শেষ পর্যন্ত পিছু হটেছে ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
২১ ঘণ্টা আগে
স্পেনের উত্তর আফ্রিকান ভূখণ্ড সেউতায় (Ceuta) অভিবাসীদের নজিরবিহীন ঢলের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে দেশটির সরকার। বৃহস্পতিবার থেকে স্থল ও সমুদ্রপথে সীমান্ত পেরিয়ে সেউতায় প্রবেশ করা ৫০ হাজারের বেশি মানুষের অধিকাংশই শুক্রবার (৩১ জুলাই) স্বেচ্ছায় মরক্কোয় ফিরে যেতে শুরু করেছেন।
১ দিন আগে