অবিলম্বে স্থিতিশীল সরকার গঠন করতে না পারলে শ্রীলঙ্কা শাটডাউন হয়ে যেতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নন্দলাল ওয়েরাসিংহে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির নিউজনাইট অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেছেন।
নন্দলাল ওয়েরাসিংহে আরও বলেছেন, প্রয়োজনীয় পেট্রোলিয়ামের জন্য পর্যাপ্ত বৈদেশিক অর্থ পাওয়া যাবে কি না, তা নিয়ে অনেক অনিশ্চয়তা রয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে বেলআউট প্যাকেজ পাওয়া যাবে কি না, সেটিও নির্ভর করছে একটি স্থিতিশীল সরকারি প্রশাসনের ওপর।
স্মরণকালের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। দেশটিতে গত কয়েক মাস ধরে লাগাতার বিক্ষোভ করছে সাধারণ মানুষ। ব্যাপক গণবিক্ষোভের মুখে গত মঙ্গলবার রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিয়োগ করে প্রথমে মালদ্বীপে পালিয়ে যান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। পরে সেখান থেকে বৃহস্পতিবার সৌদি এয়ারলাইনসের একটি উড়োজাহাজে সিঙ্গাপুরে যান। সিঙ্গাপুর থেকে ই-মেইলে স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।
শ্রীলঙ্কা এখনো কার্যত অস্থিতিশীল অবস্থায় রয়েছে। এমন পরিস্থিতিতে গভর্নর নন্দলাল ওয়েরাসিংহে জানিয়েছেন, একটি স্থিতিশীল প্রশাসন ছাড়া প্রয়োজনীয় অর্থ জোগাড় ও সরবরাহ কীভাবে সম্ভব, তা তিনি জানেন না। এই অর্থনৈতিক সংকট থেকে বের হওয়ার পথ তিনি দেখতে পাচ্ছেন না।
নন্দলাল ওয়েরাসিংহে বলেছেন, এ মাসের শেষের দিকে আমরা সম্ভবত ডিজেলের অন্তত তিনটি চালান ও পেট্রলের একটি বা দুটি চালানের জন্য অর্থায়ন করতে পারব। এর বাইরে পর্যাপ্ত বৈদেশিক অর্থ সংগ্রহ করতে পারব কি না, সে ব্যাপারে অনিশ্চয়তা রয়েছে। এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার পেট্রলের জন্য অর্থ বরাদ্দ করা। যদি তা করা না যায়, তবে গোটা দেশ শাটডাউন হয়ে যাবে। এর জন্য আমাদের এখনই একজন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ দরকার, যাঁরা সিদ্ধান্ত নিতে পারবেন।
সংকট মোকাবিলায় বেলআউট প্যাকেজ নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন রনিল বিক্রমাসিংহে। তিনি বলেছেন, আশা করি ঋণদাতাদের সঙ্গে আমাদের আলোচনার অগ্রগতি হবে। তবে ঋণ পেতে কত সময় লাগবে, তা নির্ভর করছে একটি স্থিতিশীল প্রশাসনের ওপর।

বাংলাদেশ ও নেপালের সঙ্গে ভারতীয় পণ্য ও মানুষ চলাচল আরও সহজ করতে পশ্চিমবঙ্গে নতুন করে ৭ থেকে ৮টি আন্তর্জাতিক স্থলবন্দর গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। সীমান্তজুড়ে ছড়িয়ে থাকা এসব অবকাঠামো তৈরি করবে ভারতের ভূমি বন্দর কর্তৃপক্ষ (এলপিএআই)।
১ ঘণ্টা আগে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফেব্রুয়ারির শেষ দিনে যখন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ যুদ্ধ শুরু করেন, তখন ইসরায়েলের লক্ষ্যগুলো বেশ স্পষ্ট বলেই মনে হয়েছিল। লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ভেঙে দেওয়া এবং শেষ পর্যন্ত ইরানের সরকারের পতন ঘটানো।
১ ঘণ্টা আগে
কাতারের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক গ্যাস রপ্তানি কেন্দ্র রাস লাফান শিল্পাঞ্চলে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় গতকাল রোববার রাতে এই দুর্ঘটনায় অন্তত ৫৪ জন আহত হয়েছেন। কয়েক ঘণ্টা পরও আরও ১৮ জন নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর এনডিটিভির।
১ ঘণ্টা আগে
কৌতুক এবং এক চরম হতাশা থেকে জন্ম নেওয়া জেন-জি প্রজন্মের এক অভিনব রাজনৈতিক আন্দোলন ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) ব্যানারে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে দেশটির রাজধানী।
২ ঘণ্টা আগে