
নিউজিল্যান্ড সরকার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ায় দেশটির ভেতরে এবং আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্কসহ বিরোধী দলগুলোর মতে, এই সিদ্ধান্ত দেশটিকে ইতিহাসের ভুল পাশে দাঁড় করিয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদে গত শনিবার (২৭ সেপ্টেম্বর) এক ভাষণে নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স জানান, নিউজিল্যান্ড দুই-রাষ্ট্র সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ হলেও এখনই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হবে না। তাঁর মতে, গাজায় যুদ্ধ চলমান, হামাস এখনো বাস্তবিক কর্তৃত্ব ধরে রেখেছে এবং ফিলিস্তিন রাষ্ট্রের ভবিষ্যৎ অস্পষ্ট। এই পরিস্থিতিতে স্বীকৃতি শান্তিচুক্তি ও যুদ্ধবিরতির প্রচেষ্টাকে জটিল করতে পারে।
তবে এই অবস্থান দেশটির প্রচলিত মিত্র যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং ফ্রান্সের অবস্থানের বিপরীতে গেছে। ইতিমধ্যে জাতিসংঘের সদস্যভুক্ত ১৪০ টির বেশি রাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। সমালোচকেরা বলছেন, বিশ্ব যখন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাকে সমাধানের পথে এগিয়ে নিতে চাচ্ছে, তখন নিউজিল্যান্ড পিছিয়ে যাচ্ছে।
নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক মত দিয়েছেন, সরকারের যুক্তি অযৌক্তিক। এখন স্বীকৃতি দিলে ফিলিস্তিনি কর্তৃপক্ষ শক্তিশালী হবে, যেখানে হামাসের কোনো ভূমিকা নেই।
লেবার পার্টির নেতা ক্রিস হিপকিন্স সরকারের সিদ্ধান্তকে ‘নৈতিকভাবে নিন্দনীয়’ বলে উল্লেখ করেছেন। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাকসন ন্যায় ও নেতৃত্বের সুযোগ হারিয়েছেন। গ্রিন পার্টিও সরকারের সিদ্ধান্তকে নিউজিল্যান্ডের শান্তি ও ন্যায়ের কণ্ঠস্বরের ওপর ‘কলঙ্ক’ বলে আখ্যায়িত করেছে।
অন্যদিকে প্রধানমন্ত্রী লাকসন জানিয়েছেন, নিউজিল্যান্ড কোনো পক্ষ নিচ্ছে না। তাঁর ভাষায়, ‘আমরা চাই ইসরায়েল ও ফিলিস্তিন দুটি রাষ্ট্র হিসেবে শান্তি ও নিরাপত্তায় বসবাস করুক, যা সম্ভব হবে শুধুমাত্র আলোচনার মাধ্যমে।’
এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিমা দেশগুলোর স্বীকৃতিকে ‘পাগলামি’ আখ্যা দিয়ে বলেছেন—এই স্বীকৃতি হামাসকে আরও উসকে দেবে।

ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) দেশজুড়ে চালানো স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে গণহারে নাম বাদ দেওয়া নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানতে পেরেছে, এই পরিস্থিতিতে যে ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর...
৮ মিনিট আগে
ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, ইরানের ঘনিষ্ঠ হুতি গোষ্ঠী মদিনার একটি বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হামলা করেছে। এই কেন্দ্র থেকে ইসলামের অন্যতম পবিত্র স্থান মসজিদে নববিতে বিদ্যুৎ সরবরাহ করা হয়।
২ ঘণ্টা আগে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দূরপাল্লার হামলা বন্ধে ইউক্রেনের সঙ্গে কোনো যুদ্ধবিরতিতে যেতে অস্বীকৃতি জানিয়েছেন। একই সময়ে মস্কো ইউক্রেনের রাজধানী কিয়েভ ও অন্যান্য স্থানে আকাশপথে হামলা আরও জোরদার করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
ভারত কাশ্মীরের পেহেলগাম হামলার ‘মূল পরিকল্পনাকারী’ হিসেবে মোহাম্মদ আসিফ ওরফে হাশিম মূসা নামের এক পাকিস্তানির কথা উল্লেখ করেছিল। এমনকি দাবি করেছিলে, ভারতীয় সেনাবাহিনীর অভিযানে মূসা নিহত হয়েছেন। কিন্তু পাকিস্তান সেনাবাহিনী ভারতের সেই দাবি উড়িয়ে দিয়ে হাশিম মূসাকে সংবাদ সম্মেলনে হাজির...
৩ ঘণ্টা আগে