
ইন্দোনেশিয়ার লেওটোবি ল্যাকি-ল্যাকি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে আকাশে ছাইয়ের বিশাল মেঘ ছড়িয়ে পড়েছে ছয় মাইলের বেশি ওপরে। এর ফলে জনপ্রিয় পর্যটনদ্বীপ বালির শতাধিক ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে।
আজ বুধবার সিএনএন জানিয়েছে, গতকাল মঙ্গলবার বিকেল ৫টা ৩৫ মিনিটে আগ্নেয়গিরিটি হঠাৎ সক্রিয় হয়ে ওঠে এবং ১১ কিলোমিটার উচ্চতার ছাই ছুড়ে দেয়। ছাইয়ের এই মেঘে ঢাকা পড়ে ফ্লোরেস দ্বীপের তলিবুরা গ্রাম এবং আশপাশের ১৫০ কিলোমিটার দূর পর্যন্ত এই মেঘ দেখা যায়। কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা জারি করে পর্যটকদের নিরাপদ দূরত্বে থাকার নির্দেশ দিয়েছে।
ডেনপাসার আন্তর্জাতিক বিমানবন্দর জানিয়েছে, আগ্নেয়গিরির কারণে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বহু ফ্লাইট বাতিল হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে জাকার্তা, লমবক, অস্ট্রেলিয়া, চীন, ভারত, মালয়েশিয়া, নিউজিল্যান্ড ও সিঙ্গাপুরগামী ফ্লাইট। ফ্রান্সিস্কাস জ্যাভেরিয়াস সেদা বিমানবন্দর বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সিঙ্গাপুরের ছাংগি বিমানবন্দর জানিয়েছে, জেটস্টার, স্কুট ও এয়ার এশিয়া বালিগামী বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করেছে। পর্যটক আথিরাহ রোজলি বলেন, ‘প্রথমে ভয় পেয়েছিলাম, পরে বুঝলাম, নিরাপদে থাকাটাই আশীর্বাদ।’
এদিকে আগ্নেয়গিরিটি আজ বুধবার আবারও অগ্ন্যুৎপাত করেছে। এ সময় ১ কিলোমিটার উঁচু পর্যন্ত ছাই নির্গত হয়। কাছাকাছি দুটি গ্রাম থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। আগ্নেয়গিরির আশপাশে ৮ কিলোমিটার ব্যাসার্ধে ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করা হয়েছে। ভারী বৃষ্টির কারণে আগ্নেয় লাভা নদীতে নেমে যেতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
বালি ও কোমোডো দ্বীপে যাওয়া এক হাজারের বেশি পর্যটক এই অগ্ন্যুৎপাতের কারণে ভোগান্তিতে পড়েছেন। এর আগে গত মে, মার্চ ও নভেম্বরেও এই অগ্ন্যুৎপাত ঘটেছিল। সে সময় প্রাণহানি ও ফ্লাইট বাতিলের ঘটনাও ঘটে।
প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত ইন্দোনেশিয়ায় প্রায় ১২০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। দেশটি প্রায়ই ভূমিকম্প ও অগ্ন্যুৎপাতের মুখে পড়ে।

রিংয়ে ‘প্যাক’ নামে পরিচিত অল এলিট রেসলিংয়ের (এইডব্লিউ) জনপ্রিয় ইংলিশ রেসলার বেঞ্জামিন স্যাটারলি ৪০ বছর বয়সে মারা গেছেন। রোববার রাতে এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে এইডব্লিউ। তবে তাঁর মৃত্যুর কারণ বা পরিস্থিতি সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।
৪৩ মিনিট আগে
রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে বন্দী হওয়া উত্তর কোরিয়ার দুই সেনাকে দক্ষিণ কোরিয়ায় নেওয়া হয়েছে। সেখানে তাঁদের নিরাপত্তা যাচাই, জিজ্ঞাসাবাদ ও সামরিক-সংক্রান্ত তথ্য সংগ্রহের পর পুনর্বাসনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
১ ঘণ্টা আগে
ভারতের মধ্যপ্রদেশের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনফ্লুয়েন্সার নিধি তিওয়ারি আত্মহত্যা করেছেন। ফেসবুক ও ইনস্টাগ্রাম মিলিয়ে তাঁর অনুসারীর সংখ্যা ছিল প্রায় ১৬ লাখ। সোমবার (২৮ সেপ্টেম্বর) এনডিটিভি জানায়, গত শনিবার নিজ বাড়ি থেকে নিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তাঁর বয়স হয়েছিল ৩০ বছর।
২ ঘণ্টা আগে
সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিতে ইরানের হামলায় আট মার্কিন মেরিন আহত হয়েছেন বলে জানা গেছে। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ স্থানীয় সময় গতকাল রোববার জানিয়েছে, বিষয়টি সম্পর্কে অবগত নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো নিশ্চিত করেছে, দুই সপ্তাহ আগে হরমুজ প্রণালিতে যে জাহাজে তারা অবস্থান করছিল, সেটি হামলার...
৫ ঘণ্টা আগে