
মালদ্বীপের আলিফু ধালু ধিগুরাহ দ্বীপের একটি শ্রমিক আবাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জন বিদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। স্থানীয় পুলিশ ও বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, নিহত ৫ জনই বাংলাদেশি নাগরিক।
পুলিশ জানায়, গত রাতে শ্রমিকদের একটি আবাসন ব্লকে এই আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের সময় অধিকাংশ শ্রমিকই ঘুমিয়ে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই আবাসন ব্লকে প্রায় ৩০ জন বিদেশি শ্রমিক বসবাস করতেন। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে আগুনের খবর পাওয়ার পর স্থানীয় বাসিন্দা ও জরুরি উদ্ধারকর্মীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
মালদ্বীপ-ভিত্তিক ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম এমভি প্লাসের প্রতিবেদনে বলা হয়েছে, এই দুর্ঘটনায় মোট আটজন গুরুতর জখম হয়েছিলেন। তাদের তাৎক্ষণিকভাবে দ্বীপের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ৫ জনের মৃত্যু হয়। সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে, প্রাণ হারানো এই ৫ জনই বাংলাদেশের নাগরিক। এ ছাড়া আরও দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য রাজধানী মালেতে স্থানান্তর করা হয়েছে।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের একজন মিডিয়া কর্মকর্তা জানিয়েছেন, ঘটনার পারিপার্শ্বিক অবস্থা এবং কারণ খতিয়ে দেখতে একটি বিশেষ তদন্ত দল ধিগুরাহ দ্বীপে পাঠানো হয়েছে। এই দলে অভিজ্ঞ পুলিশ তদন্তকারীদের পাশাপাশি একজন বিশেষজ্ঞ চিকিৎসকও রয়েছেন।
ধিগুরাহ কাউন্সিলের প্রেসিডেন্ট ইব্রাহিম উসমান জানিয়েছেন, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, আবাসন ব্লকের রান্নাঘরে গ্যাস সিলিন্ডার লিক হওয়ার কারণেই এই ভয়াবহ আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের পর বর্তমানে ওই এলাকা জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এবং পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে আলামত সংগ্রহের কাজ করছেন।
কর্তৃপক্ষ এখনো নিহতদের নাম-পরিচয় বা আগুনের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করেনি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ মঙ্গলবার বেইজিং সফরে যাচ্ছেন। সেখানে তিনি চীনা প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে চীনে গ্যাস পাইপলাইন নির্মাণ প্রকল্প নিয়ে আলোচনা করার পরিকল্পনা রয়েছে তাঁর। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৪৩ মিনিট আগে
তেহরান সর্বশেষ শান্তি প্রস্তাবে যুক্তরাষ্ট্রকে সব ফ্রন্টে সংঘাত বন্ধের আহ্বান জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে লেবাননে সংঘাতের অবসান, ইরানের কাছাকাছি অঞ্চলগুলো থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে হওয়া ধ্বংসযজ্ঞের ক্ষতিপূরণ প্রদান।
১ ঘণ্টা আগে
সাবেক অভিনেতা থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন তামিলনাড়ু সরকার ‘যেকোনো সময় পড়ে যেতে পারে’ বলে মনে করেন বিরোধী দল দ্রাবিড়া মুনেত্রা কাজাগামের (ডিএমকে) প্রধান এম কে স্টালিন। তিনি দলের কর্মীদের আগাম নির্বাচনের জন্যও প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগোর সবচেয়ে বড় মসজিদ ও ইসলামি শিক্ষা কমপ্লেক্সে গোলাগুলিতে নিহত হওয়ার ঘটনায় সন্দেহভাজনদের একজন স্থানীয় একটি স্কুলের রেসলার। স্থানীয়ারা এবং ওই কিশোরের সহপাঠীরা তাকে ‘ভালো ছেলে’ বলে আখ্যা দিচ্ছে।
৫ ঘণ্টা আগে