
নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির মার্কস ও লেনিন পন্থী কমিউনিস্ট পার্টির (সিপিএন–ইউএমএল) চেয়ারম্যান কেপি শর্মা অলি অবশেষে সেনাবাহিনীর সুরক্ষা থেকে বেরিয়ে এসেছেন। গত ৯ সেপ্টেম্বর থেকে তিনি শিবপুরীতে অবস্থিত নেপাল আর্মির স্টাফ কলেজে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তিনি সেখান থেকে বের হয়ে আসেন।
অলির ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, তিনি এখন নেপালের ভক্তপুর জেলার গুণ্ডু এলাকায় একটি ভাড়া বাড়িতে উঠেছেন। এর আগে গত ৯ সেপ্টেম্বর ‘জেন-জি’ আন্দোলনের সময় তাঁর বালকোটের সরকারি বাসভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়।
৮ ও ৯ সেপ্টেম্বর জেন-জি আন্দোলনের জের ধরে অলি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। এ অবস্থায় সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বে নেপালে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে।
নেপালের সংবাদমাধ্যম ‘সেতোপতি’ জানিয়েছে, সংবিধান দিবসের (১৯ সেপ্টেম্বর) আগের দিন সেনা সুরক্ষা ছেড়ে বেরিয়ে এলেন অলি। তবে এই বিষয়ে তাঁর দল আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
সিপিএন–ইউএমএলের প্রচার বিভাগের প্রধান রাজেন্দ্র গৌতম বলেছেন, ‘চেয়ারম্যান এখন কোথায় অবস্থান করছেন, সেই বিষয়ে দলের কোনো তথ্য নেই।’

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার বাসিন্দা জোসেফ ম্যাকগ্রেইল-বেটআপ এখন বিশ্বের সবচেয়ে জোরে চিৎকার করতে সক্ষম ব্যক্তি হিসেবে স্বীকৃতি পেয়েছেন। পেশায় তিনি একজন এয়ার কন্ডিশনার পরিষ্কারকর্মী হলেও স্থানীয়ভাবে ‘টাউন ক্রায়ার’ বা সরকারি ঘোষক হিসেবেও পরিচিত।
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা চলাকালে সুইজারল্যান্ডের জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ পুরো পাকিস্তানি প্রতিনিধিদলকে হত্যার চক্রান্ত করেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। সম্প্রতি লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের অনুসন্ধানী...
৭ ঘণ্টা আগে
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একজন পরিচিত মানবাধিকারকর্মী ও নাগরিক অধিকার আন্দোলনের নেতা মাহরাং বালোচকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি সন্ত্রাসবিরোধী আদালত। একই মামলায় বালোচ ইয়াকজেহতি কমিটি (বিওয়াইসি)-এর আরেক নেতা সিবঘাতুল্লাহকেও একই সাজা দেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগে
মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস যুক্তরাষ্ট্রের কংগ্রেসের হাউস ওভারসাইট কমিটিতে দেওয়া এক সাক্ষ্যে তিন নারীর সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের কথা উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি দাবি করেছেন, কুখ্যাত অর্থলগ্নিকারী জেফরি এপস্টেইন এসব সম্পর্কের তথ্য ব্যবহার করে তাঁকে ব্ল্যাকমেল করার চেষ্টা করতে পারেন বল
৮ ঘণ্টা আগে