
সিঙ্গাপুরে ধূমপান করে বিপাকে পড়েছেন একজন চীনা পর্যটক। সাধারণত জনসম্মুখে বা নির্ধারিত স্থানের বাইরে ধূমপান করলে সিঙ্গাপুরে ১১৪ পাউন্ড বা ১৫০ ডলার পর্যন্ত জরিমানা দিতে হয়। সম্প্রতি একজন চীনা পর্যটক সিঙ্গাপুরে ঘুরতে গিয়ে নির্ধারিত স্থানের বাইরে ধূমপান করেন। বিষয়টি নজরে আসে এক পুলিশ কর্মকর্তার। তখন ওই চীনা পর্যটক নগদ জরিমানা এড়াতে পুলিশ কর্মকর্তাকে ঘুষ দেওয়ার চেষ্টা করেন। কিন্তু এতে ঘটে বিপত্তি! একে তো ধূমপান করে একটা অপরাধ করেছেন, দ্বিতীয়ত, পুলিশ কর্মকর্তাকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছেন আরও বড় অপরাধ। যে অপরাধে ওই চীনা পর্যটকের হতে পারে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও বিশাল অঙ্কের জরিমানা।
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ৪১ বছর বয়সী হুয়াং কুইলিন নামের এই চীনা পর্যটক গত মাসে সিঙ্গাপুর সফরে গিয়েছিলেন। তিনি একটি শপিং মলের বাইরে ব্যস্ত রাস্তায় ধূমপান করার সময় ধরা পড়েন। তখন তিনি ১১৪ পাউন্ড (সিঙ্গাপুরি ২০০ ডলার) জরিমানা এড়াতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে ২৯ পাউন্ড (সিঙ্গাপুরি ৫০ ডলার) ঘুষ দেওয়ার চেষ্টা করেন। কিন্তু টান তার চুয়াক নামের ওই পুলিশ কর্মকর্তা ঘুষ নিতে অস্বীকৃতি জানান এবং ন্যাশনাল এনভায়রনমেন্ট এজেন্সিতে ওই চীনা পর্যটকের বিরুদ্ধে একটি অভিযোগ করেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, যদি হুয়াং কুইলিনের ধূমপানসংক্রান্ত অপরাধের বিষয়টি আদালতে যেত, তাহলে জরিমানা বেড়ে ৫৭২ পাউন্ড (সিঙ্গাপুরি ১ হাজার ডলার) পর্যন্ত হতে পারত। কিন্তু পুলিশকে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে ন্যাশনাল এনভায়রনমেন্ট এজেন্সির একজন কর্মকর্তা একটি মামলা করেন। এরপর হুয়াং আরও বড় বিপদের মুখে পড়েন। দুর্নীতির মাধ্যমে ঘুষ প্রস্তাব করার জন্য এখন তাঁর সর্বোচ্চ ৫৭ হাজার ১৭৮ পাউন্ড (সিঙ্গাপুরি ১ লাখ ডলার) জরিমানা বা পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা তিনি উভয় দণ্ডেই দণ্ডিত হতে পারেন।
২০১৯ সাল থেকে সিঙ্গাপুরে জনসম্মুখে (বিশেষত, জনবহুল এলাকা যেমন— শপিং মলের সামনে বা ব্যস্ত রাস্তায়) ধূমপান করা নিষিদ্ধ করা হয়েছে। সিঙ্গাপুরের আইন অনুযায়ী, ধূমপানসংক্রান্ত এ আইন কেউ ভঙ্গ করলে তাঁর কারাদণ্ড বা জরিমানা উভয়ই হতে পারে।
চীনা পর্যটক হুয়াং অরচার্ড রোডে একটি শপিং মলের সামনে ধূমপান করেন। অবশ্য তিনি এই অপরাধে অভিযুক্ত হওয়ার পর ‘ধূমপান করে অপরাধ করেছেন’ এই মর্মে দোষ স্বীকার করবেন বলে জানিয়েছেন। এই শর্তে তিনি মুক্তিও পেয়েছেন। তবে আগামী মাসে তাঁকে আদালতে হাজির হতে হবে।
সিঙ্গাপুর পরিচ্ছন্নতার জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। ১৯৮৭ সাল থেকে সিঙ্গাপুরে যেখানে–সেখানে ময়লা ফেলাকে একটি গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয়। প্রথমবার কেউ এই অপরাধ করলে তাঁর ১ হাজার ডলার পর্যন্ত জরিমানা হতে পারে, দ্বিতীয়বার ধরা পড়লে এই জরিমানা দ্বিগুণ হয়। এ ছাড়া এ ধরনের অপরাধ সংশোধনের জন্য অভিযুক্ত ব্যক্তিকে পরিচ্ছন্নতার কাজেও বাধ্য করা হয়।
সিঙ্গাপুরে রাস্তায় চুইংগাম খেয়ে ফেলাকেও অপরাধ হিসেবে গণ্য করা হয়। এটি বন্ধে ১৯৯২ সালে চুইংগাম বিক্রিও দেশটিতে অবৈধ ঘোষণা করা হয়েছিল। অন্যান্য কঠোর আইনগুলোর মধ্যে রয়েছে গ্রাফিতি আঁকা, রাস্তায় নিয়মবহির্ভূত পারাপার, নাক থেকে শ্লেষ্মা ফেলা, টয়লেটের বাইরে প্রস্রাব করা (পাবলিক টয়লেট আইনত ফ্লাশ করা আবশ্যক) ও রাস্তায় থুতু ফেলাও নিষিদ্ধ।

ব্রিকস সম্মেলনের পর এবার বিমসটেক সম্মেলনেও বাংলাদেশের শীর্ষপর্যায়ের কোনো প্রতিনিধির উপস্থিতি ছিল না। এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন রাখা হলে তা কৌশলে এড়িয়ে গেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এ ছাড়া বাংলাদেশে দুর্গাপূজা ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়েও
৮ ঘণ্টা আগে
সৌদি আরবে হামলার উদ্দেশে ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি। বুধবার (১৪ অক্টোবর) ইরাকের সরকারি বার্তা সংস্থা আইএনএ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে...
১০ ঘণ্টা আগে
জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতগামী একটি ফ্লাইটে আকস্মিক ‘হাইজ্যাক অ্যালার্ট’-এর (উড়োজাহাজ ছিনতাইয়ের সংকেত) পর আতঙ্কের সৃষ্টি হয়েছে। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজের ফ্লাইটটি দিল্লিতে অবতরণের কথা থাকলেও নিরাপত্তার শঙ্কায় সেটিকে রাজস্থানের জয়পুরে জরুরি অবতরণ করানো হয়। পরে দীর্ঘ তল্লাশি ও সুর
১০ ঘণ্টা আগে
আসন্ন নির্বাচনের আগে ইরানে নতুন করে আগ বাড়িয়ে কোনো সামরিক হামলা চালাতে চান না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তেহরান বা তাদের সমর্থিত কোনো গোষ্ঠী ইসরায়েলে হামলা চালালে তার কড়া জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি...
১১ ঘণ্টা আগে