
শিশু হাসপাতালের জন্য সংগ্রহ করা অনুদানের অর্থ অপব্যবহারের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থি রাজাপক্ষেকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ। আজ বুধবার (৭ অক্টোবর) কলম্বোর নিজ বাসভবন থেকে ৭৩ বছর বয়সী শিরান্থিকে গ্রেপ্তার করা হয়।
শিরান্থি রাজাপক্ষে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের স্ত্রী। তাঁদের সঙ্গে সংশ্লিষ্ট দাতব্য প্রতিষ্ঠান ‘সিরিলিয়া সাভিয়া’ চ্যারিটির মাধ্যমে কলম্বোর লেডি রিজওয়ে শিশু হাসপাতালের জন্য একটি বিশেষায়িত স্ক্যানার কেনার জন্য প্রায় এক কোটি শ্রীলঙ্কান রুপি (প্রায় ৩০ হাজার ৩০০ মার্কিন ডলার) অনুদান সংগ্রহ করা হয়েছিল।
তবে দুর্নীতি দমন কর্মকর্তাদের দাবি, চীন সরকার ইতিমধ্যে হাসপাতালটিকে একই ধরনের একটি স্ক্যানার অনুদান দিয়েছে। ফলে অনুদানের অর্থ কীভাবে ব্যবহার করা হয়েছে, তা নিয়ে তদন্ত শুরু হয়।
শিরান্থি রাজাপক্ষে অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, অনুদানের অর্থ আত্মসাৎ বা অন্য কোনোভাবে সরিয়ে নেওয়া হয়নি। চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থানের পর গতকাল সোমবার শ্রীলঙ্কায় ফেরেন তিনি। এর আগে গ্রেপ্তার ঠেকাতে আদালতে আবেদন করেছিলেন শিরান্থি। তবে সেই আবেদনের শুনানি ১২ অক্টোবর নির্ধারিত হয়েছে।
সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের মুখপাত্র মনোজ গামাগে বলেছেন, সংশ্লিষ্ট অর্থ এখনো সিরিলিয়া সাভিয়ার ব্যাংক হিসাবে নিরাপদে রয়েছে এবং কোনো ধরনের জালিয়াতি হয়নি।
মাহিন্দা রাজাপক্ষে ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ছিলেন। দীর্ঘ সময় দেশটির রাজনীতিতে তাঁর পরিবারের ব্যাপক প্রভাব ছিল। ২০০৯ সালে তাঁর প্রথম মেয়াদে তামিল টাইগার বিদ্রোহীদের পরাজয়ের মাধ্যমে প্রায় তিন দশকের গৃহযুদ্ধের অবসান ঘটে। এ কারণে দেশের একটি অংশের কাছে তিনি জনপ্রিয় নেতা হিসেবে পরিচিতি পান।
তবে ২০২২ সালে শ্রীলঙ্কায় ভয়াবহ অর্থনৈতিক সংকট দেখা দিলে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। মূল্যস্ফীতি বেড়ে যায় এবং জ্বালানি, খাদ্য ও ওষুধের তীব্র সংকট দেখা দেয়। ওই সময় মাহিন্দার ভাই গোতাবায়া রাজাপক্ষে প্রেসিডেন্ট ছিলেন। ব্যাপক আন্দোলনের মুখে শেষ পর্যন্ত তাঁকে ক্ষমতা ছাড়তে হয়।
বর্তমান প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকের সরকার দায়িত্ব নেওয়ার পর রাজাপক্ষে পরিবারের বিভিন্ন সদস্যকে ঘিরে দীর্ঘদিনের দুর্নীতি তদন্তগুলো আবার সক্রিয় হয়েছে।
মাহিন্দা ও শিরান্থির বড় ছেলে নামাল রাজাপক্ষেকেও চলতি বছরের শুরুতে তাঁর বাবা প্রেসিডেন্ট থাকাকালে একটি উড়োজাহাজ কেনার চুক্তি-সংক্রান্ত অভিযোগে গ্রেপ্তার করা হয়। তিনি বর্তমানে রিমান্ডে রয়েছেন। তাঁদের আরেক ছেলে ইয়োশিথা রাজাপক্ষেকেও চলতি বছরের শুরুতে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল।

গত মাসে চীন-নেপাল সীমান্তে ভয়াবহ বন্যায় নিখোঁজ স্বজনদের স্মরণসভা আয়োজিত হয়েছিল কাঠমান্ডুর বাগমতী নদীর তীরে পশুপতিনাথ মন্দিরে। অন্যান্য পরিবারের সঙ্গে যোগ দিয়েছিলেন বেত্রাবতী গ্রামের মদন লাল লাওয়াত। লাওয়াতের ভাইসহ পাঁচ আত্মীয় সেদিন ভয়াবহ স্রোতে ভেসে গিয়েছিলেন। এখনো তাঁদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
৩০ মিনিট আগে
বছরের শুরুর দিকে ইরান যুদ্ধ শুরুর পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র অন্তত ৮১টি সামরিক বিমান ও ড্রোন হারিয়েছে কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব বিমান ও ড্রোনের কারণে আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় ৩ দশমিক ৩ বিলিয়ন ডলার। সম্প্রতি কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের (সিআরএস) প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
সংযুক্ত আরব আমিরাতের বিমান পরিবহন সংস্থা ফ্লাইদুবাইয়ের একজন কো–পাইলট বা সহকারী পাইলট তেল আবিবগামী একটি বিমান ক্র্যাশ করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইন্টারনেটে নানা ধরনের ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়ছে। অনেকেই বিষয়টিকে ‘বিবিউড’ (Bibiwood) আখ্যা দিয়ে সরকারি ...
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানকে পরমাণু জ্বালানি সমৃদ্ধকরণের সক্ষমতা ‘অর্থবহভাবে’ কমাতে হবে। তবেই যুক্তরাষ্ট্রের দাবি পূরণ হবে এবং দুই দেশের মধ্যে চলমান সাত মাসের যুদ্ধ শেষ করার পথ তৈরি হতে পারে। তবে আলোচনায় ইরানের সিদ্ধান্ত আসলে কারা নেয়, তা নিয়ে ওয়াশিংটন এখনো...
৩ ঘণ্টা আগে