
ছত্তিশগড়ের সুকমা জেলায় আজ সোমবার (৯ জুন) সকালে আইইডি বিস্ফোরণে নিহত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আকাশ রাও গিরিপুঞ্জে। এ ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও দুই নিরাপত্তাকর্মী। বিস্ফোরণটি ঘটে সুকমার কন্তা থানার অন্তর্গত দোন্দরা গ্রামের কাছে, এ সময় পুলিশ ও সেন্ট্রাল রিজার্ভ ফোর্সের (সিআরপিএফ) একটি যৌথ দল পেট্রোলিংয়ে বেরিয়েছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, মাটিতে পুঁতে রাখা ছিল একটি শক্তিশালী প্রেসার আইইডি। এএসপি গিরিপুঞ্জের নেতৃত্বে একটি দল যখন এলাকাটি টহল দিচ্ছিল, ঠিক তখনই বিস্ফোরণটি ঘটে। ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। পরে রায়পুরে আনা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত এএসপি আকাশ রাও গিরিপুঞ্জে ২০১৩ ব্যাচের এক দক্ষ এবং সাহসী অফিসার ছিলেন। মাওবাদী অধ্যুষিত এলাকায় কাজ করতে গিয়ে তিনি বহুবার সাফল্য অর্জন করেন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। তাঁর মৃত্যুতে রাজ্যের নিরাপত্তা মহলে নেমে এসেছে শোকের ছায়া।
ঘটনার পরপরই গোটা এলাকায় চিরুনি তল্লাশি শুরু হয়েছে। আরও আইইডি পুঁতে রাখা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) ও রাজ্য পুলিশের যৌথ টিম।
রাজ্যের ডেপুটি মুখ্যমন্ত্রী বিজয় শর্মা এক বিবৃতিতে বলেছেন, ‘আকাশ গিরিপুঞ্জের মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।’ তিনি মাওবাদীদের উদ্দেশে বলেন, ‘সহিংসতা বন্ধ করে আত্মসমর্পণের পথে আসুন।’
প্রসঙ্গত, আগামীকাল ১০ জুন মাওবাদীদের ডাকা বন্ধ (হরতাল) উপলক্ষে সুকমা ও সংলগ্ন এলাকায় বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল। তারই অংশ হিসেবে এই পেট্রোলিং চলছিল বলে জানা গেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত, আহতদের রায়পুরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং সুকমার বিভিন্ন এলাকায় বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর দাবি, এই বিস্ফোরণ তাদের মনোবল নষ্ট করতে পারবে না। মাওবাদী দমন অভিযানে কোনো রকম ছাড় দেওয়া হবে না।

স্টারমার বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই আক্রমণাত্মক হামলায় যোগ দিচ্ছি না। আমাদের সিদ্ধান্ত কেবল দীর্ঘদিনের বন্ধু ও মিত্রদের সম্মিলিত আত্মরক্ষা এবং ব্রিটিশ নাগরিকদের জীবন রক্ষার ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে।’
১৭ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বড় ধরনের সামরিক হামলা চালালেও ‘সবচেয়ে বড় ঢেউ’ এখনো আসেনি। স্থানীয় সময় সোমবার (২ মার্চ) সকালে সিএনএনকে দেওয়া প্রায় ৯ মিনিটের এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন সামরিক বাহিনী ইরানকে ‘ভালোভাবেই আঘা
৩৬ মিনিট আগে
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ঘোষণা দিয়েছেন, তাঁর দেশ কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা বাড়াবে। মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হওয়া যুদ্ধের মধ্যে তিনি এমন ঘোষণা দিলেন।
১ ঘণ্টা আগে
ফার্স নিউজ প্রকাশিত ফুটেজে দেখা যায়, একটি বিশাল আন্ডারগ্রাউন্ড টানেলে সারি সারি ড্রোন রকেট লঞ্চারের ওপর বসানো রয়েছে। বাংকারের দেয়ালগুলো ইরানের জাতীয় পতাকা এবং সম্প্রতি প্রয়াত দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবিতে সাজানো। ভিডিওতে ড্রোনের এই বিশাল সম্ভারকে ইরানের সামরিক শক্তির অন্যতম
১ ঘণ্টা আগে