
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছেন, ভারতকে তার ‘ভুলের খেসারত’ দিতেই হবে। তিনি আরও বলেন, তাঁর সামরিক বাহিনী মাত্র কয়েক ঘণ্টার মধ্যে শত্রুকে নতজানু করেছে। আজ বুধবার (৭ মে) চলমান উত্তেজনার মধ্যে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পেহেলগাম হামলার জেরে ভারতের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেন, ‘পাকিস্তান সামরিক বাহিনী এর উপযুক্ত জবাব দিয়েছে। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে তারা শত্রুকে নতজানু করেছে।’
তিনি আরও বলেন, ‘মহান আল্লাহর দয়ায় আমাদের জেটগুলো আকাশে এমন প্রতিরোধ গড়েছে যে শত্রুরা আর্তনাদ করে পালিয়েছে। যে পাঁচটি যুদ্ধবিমান নিয়ে ভারতের এত গর্ব ছিল, এখন কেবল সেগুলোর ছাই ও ধ্বংসাবশেষ।’
ভাষণে শাহবাজ শরিফ ভারতের এই হামলাকে ‘কাপুরুষোচিত হামলা’ বলে অভিহিত করেছেন। তিনি দৃঢ়ভাবে বলেছেন, পাকিস্তান তাদের হামলার ‘সমুচিত জবাব’ দিচ্ছে এবং যেকোনো মুহূর্তে ভারতীয় আগ্রাসনের জন্য ‘কঠোর জবাব’ দিতে প্রস্তুত রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘এই ভুলের জন্য ভারতকে খেসারত দিতেই হবে।’
তিনি আরও বলেন, ‘হয়তো তারা ভেবেছিল, আমরা পিছিয়ে যাব, কিন্তু তারা ভুলে গেছে যে আমরা বীরের জাতি। গত রাতে তারা যে রক্ত ঝরিয়েছে, তার প্রতিটি ফোঁটার মূল্য দিতে হবে।’
পাকিস্তানের প্রধানমন্ত্রী দাবি করেন, পাকিস্তানের সামরিক বাহিনী ভারতের হামলাকে কার্যকরভাবে মোকাবিলা করেছে। এর জন্য তিনি সশস্ত্র বাহিনী এবং জাতির মনোবলের প্রশংসা করেন।
শাহবাজ শরিফ পাকিস্তানের পূর্বঘোষিত নীতি পুনর্ব্যক্ত করে বলেন, পাকিস্তান যুদ্ধ শুরু করবে না, তবে ভারতীয় হামলার ক্ষেত্রে কেবল জবাব দেবে। তিনি আরও বলেন, কূটনৈতিক পর্যায়েও চেষ্টা চলছে এবং পাকিস্তান ইতিমধ্যে ৪০টির বেশি দেশকে তাদের অবস্থান সম্পর্কে অভিহিত করেছে।
ভাষণের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সেনাবাহিনী এবং আমাদের জনগণ, আমরা সব সময় ঐক্যবদ্ধ থাকব। আমরা অবশ্যই তাদের (ভারতের) বিরুদ্ধে রুখে দাঁড়াব এবং জিতব।’
তিনি দেশের জনগণের সাহসিকতার কথা উল্লেখ করে বলেন, ‘যেহেতু আমরা সবাই সত্যের জন্য লড়ছি, আশা করি আল্লাহ সব সময় আমাদের সঙ্গে থাকবেন।’

স্টারমার বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই আক্রমণাত্মক হামলায় যোগ দিচ্ছি না। আমাদের সিদ্ধান্ত কেবল দীর্ঘদিনের বন্ধু ও মিত্রদের সম্মিলিত আত্মরক্ষা এবং ব্রিটিশ নাগরিকদের জীবন রক্ষার ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে।’
১৬ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বড় ধরনের সামরিক হামলা চালালেও ‘সবচেয়ে বড় ঢেউ’ এখনো আসেনি। স্থানীয় সময় সোমবার (২ মার্চ) সকালে সিএনএনকে দেওয়া প্রায় ৯ মিনিটের এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন সামরিক বাহিনী ইরানকে ‘ভালোভাবেই আঘা
৩৫ মিনিট আগে
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ঘোষণা দিয়েছেন, তাঁর দেশ কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা বাড়াবে। মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হওয়া যুদ্ধের মধ্যে তিনি এমন ঘোষণা দিলেন।
১ ঘণ্টা আগে
ফার্স নিউজ প্রকাশিত ফুটেজে দেখা যায়, একটি বিশাল আন্ডারগ্রাউন্ড টানেলে সারি সারি ড্রোন রকেট লঞ্চারের ওপর বসানো রয়েছে। বাংকারের দেয়ালগুলো ইরানের জাতীয় পতাকা এবং সম্প্রতি প্রয়াত দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবিতে সাজানো। ভিডিওতে ড্রোনের এই বিশাল সম্ভারকে ইরানের সামরিক শক্তির অন্যতম
১ ঘণ্টা আগে