Ajker Patrika

ইতালির ম্যাগাজিনের প্রচ্ছদে ইসরায়েলি বসতি স্থাপনকারীর ছবি ঘিরে উত্তেজনা

আজকের পত্রিকা ডেস্ক­
ইতালির ম্যাগাজিনের প্রচ্ছদে ইসরায়েলি বসতি স্থাপনকারীর ছবি ঘিরে উত্তেজনা
‘লে এসপ্রেসো’-এর প্রচ্ছদে এভাবেই ধরা পড়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের অত্যাচারের চিত্র। ছবি: সংগৃহীত

ইতালির প্রভাবশালী সাপ্তাহিক ম্যাগাজিন ‘লে এসপ্রেসো’-এর একটি প্রচ্ছদ ছবি ইসরায়েল ও ইতালির মধ্যে কূটনৈতিক বিরোধের সৃষ্টি করেছে।

ম্যাগাজিনটির সর্বশেষ সংখ্যার কভারে দেখা গেছে—একজন সশস্ত্র ইসরায়েলি বসতি স্থাপনকারী একজন ফিলিস্তিনি মেয়েকে মোবাইল ফোনে ধারণ করছে। ছবিটির শিরোনাম ছিল ‘দ্য অ্যাবিউজ’ বা ‘অত্যাচার’। প্রচ্ছদটিকে মূলত পশ্চিমতীরে ফিলিস্তিনিদের ওপর কথিত নির্যাতনের প্রতীক হিসেবে উপস্থাপন করেছে ম্যাগাজিন কর্তৃপক্ষ।

বুধবার (১৫ এপ্রিল) আল-জাজিরাসহ ইতালি ও ইসরায়েলের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, এই প্রচ্ছদ প্রকাশের পরপরই ইসরায়েলের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়। ইতালিতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত জনাথন পেলেড এই প্রচ্ছদকে ‘বাস্তবতাকে বিকৃত করা’ এবং ‘ঘৃণা উসকে দেওয়ার’ অভিযোগে অভিযুক্ত করেন। তিনি এর নিন্দা জানিয়ে বলেন, ‘এটি ইসরায়েলের জটিল বাস্তব পরিস্থিতিকে একপাক্ষিকভাবে তুলে ধরেছে।’

ইসরায়েলি কূটনীতিকদের পাশাপাশি ইতালির ইহুদি সম্প্রদায়ের কিছু সংগঠনও এই প্রচ্ছদকে ‘প্রচলিত মিথ্যা ছড়ানো’ এবং ‘বৈষম্যমূলক উপস্থাপন’ হিসেবে সমালোচনা করেছে।

মূল ছবিটি: সংগৃহীত
মূল ছবিটি: সংগৃহীত

এদিকে ‘লে এসপ্রেসো’ ম্যাগাজিন কর্তৃপক্ষ তাদের অবস্থানে অটল রয়েছে। তারা বলেছে, এই ছবি পশ্চিম তীরে বসবাসকারী ফিলিস্তিনিদের দৈনন্দিন বাস্তবতা তুলে ধরার একটি সাংবাদিকতামূলক প্রয়াস। তাদের দাবি, ছবিটি বাস্তব ঘটনার প্রতিফলন এবং তা প্রকাশ করা জনস্বার্থে জরুরি।

এই ঘটনাকে ঘিরে ইতালিতে মতপ্রকাশের স্বাধীনতা, সাংবাদিকতার সীমা এবং ইসরায়েল–ফিলিস্তিন ইস্যুতে ইউরোপীয় অবস্থান নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বিশ্লেষকেরা বলছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে এমন একটি ছবি শুধু একটি সংবাদ উপস্থাপন নয়, বরং তা আন্তর্জাতিক রাজনীতি ও জনমতকে প্রভাবিত করার মতো শক্তিশালী প্রতীক হয়ে উঠেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী দুই দিনে দারুণ কিছু ঘটবে, যুদ্ধবিরতি বাড়ানোর প্রয়োজন নেই: ট্রাম্প

মাঝ আকাশে সহযাত্রীকে ধর্ষণের অভিযোগে অস্ট্রেলিয়ায় ভারতীয় গ্রেপ্তার

এবার হরমুজ নিয়ে ট্রাম্পের জুয়া, রাশিয়ার চালে ভেস্তে যেতে পারে ‘মাস্টারপ্ল্যান’

এরিয়া সেলস ম্যানেজার নেবে আকিজ গ্রুপ, থাকছে বছরে ২টি উৎসব বোনাস

চীনা স্যাটেলাইট ব্যবহার করে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটিতে হামলা করেছে ইরান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত