
ইরানের সঙ্গে চলমান সংকট নিরসন ও একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আগামীকাল সোমবার একটি উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধিদল পাকিস্তান যাচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আজ রোববার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প এ কথা বলেন।
যুদ্ধ শুরুর পর থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে পাকিস্তান। ট্রাম্পের এই ঘোষণা ইঙ্গিত দিচ্ছে, আগামী বুধবার (২২ এপ্রিল) দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই একটি কূটনৈতিক সমাধানে পৌঁছাতে চাইছে ওয়াশিংটন। এর আগে পাকিস্তানের সেনাপ্রধান টানা তিন দিন ধরে তেহরানে ইরানি নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন, যা এই আলোচনার পথ প্রশস্ত করেছে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, ১১ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে প্রথম দফার আলোচনায় বসে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল। তবে ওই আলোচনা ব্যর্থ হয়।

অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ফিলিস্তিনি গ্রাম সাররায় শত শত ইসরায়েলি বসতি স্থাপনকারী (সেটলার) হামলা চালিয়ে বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়, সম্পত্তি ভাঙচুর করে এবং বাসিন্দাদের ওপর হামলা চালায়। গত শুক্রবার এই হামলা ও ভাঙচুর হয়।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ এবং পরবর্তী যুদ্ধবিরতির সময় ইরান মোট ১৮ বিলিয়ন মার্কিন ডলারের তেল বিক্রি করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে দেশটির তেল মন্ত্রণালয়। গতকাল শনিবার মন্ত্রণালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, যুদ্ধ চলাকালে ইরান ১১ দশমিক ৫ বিলিয়ন ডলারের...
১ ঘণ্টা আগে
জার্মানির রাজধানী বার্লিনে প্রাইড উৎসব চলাকালে ভিড়ের ওপর গাড়ি উঠে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১৬ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, তারা একজন সন্দেহভাজনকে শনাক্ত করেছে। তবে তাঁকে এখনো গ্রেপ্তার করা হয়নি। তাঁর নামও প্রকাশ করা হয়নি।
১ ঘণ্টা আগে
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারো আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী তাঁর পাশে রয়েছেন।
২ ঘণ্টা আগে