করোনা ভাইরাসের টিকা নেবেন না বলে জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। স্থানীয় সময় মঙ্গলবার ব্রাজিলের জোভেম প্যান রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমনটি বলেন ।
যদিও এর আগে ব্রাজিলের প্রেসিডেন্ট বলেছিলেন, সর্বশেষ ব্রাজিলিয়ান হিসেবে তিনি টিকা নেবেন।
সাক্ষাৎকারে বলসোনারো বলেন, `আমি সিদ্ধান্ত নিয়েছি যে ভ্যাকসিন নেব না। আমি নতুন গবেষণাগুলো দেখছি। আমার সর্বোচ্চ রোগপ্রতিরোধ ক্ষমতা রয়েছে। তাহলে কেন ভ্যাকসিন নেব?'
করোনাভাইরাস নিয়ন্ত্রণ নিয়ে সমালোচিত হয়েছেন বলসোনারো। করোনা টিকা নিয়ে বেফাঁস মন্তব্যও করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। গত ডিসেম্বরে ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো বলেন, ফাইজার ও বায়োএনটেকের উদ্ভাবিত করোনা ভ্যাকসিন গ্রহণ করলে মানুষ কুমিরে পরিণত হতে পারে।
ব্রাজিলের দুই ডোজ টিকা গ্রহণকারীদের জন্য দেওয়া স্বাস্থ্য পাসের বিরোধিতাও করেছেন বলসোনারো। ব্রাজিলের কিছু বড় শহরে প্রবেশ করতেও ব্রাজিলিয়ানদের টিকা দেওয়ার প্রমাণ স্বাস্থ্য পাসের মাধ্যমে দিতে হচ্ছে।
এ নিয়ে বলসোনারো বলেন, যদি কেউ ভ্যাকসিন দিতে না চায়, এটি তার অধিকার।
ব্রাজিলের ২১ কোটি ৩০ লাখ মানুষের মধ্যে ১০ কোটি মানুষকে এরই মধ্যে করোনার দুই ডোজ টিকা দেওয়া হয়েছে। এ ছাড়া আরও পাঁচ কোটি মানুষকে করোনার এক ডোজ টিকা দেওয়া হয়েছে।
গত সপ্তাহে ব্রাজিলে করোনায় মৃত্যুর সংখ্যা ছয় লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের পর বিশ্বে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে ব্রাজিল।

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক কার্যত শেষ বলে ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনে তিনি ইরানকে ‘দুষ্ট’, ‘অসুস্থ’ ও ‘নোংরা খেলোয়াড়’ আখ্যা দিয়ে কঠোর হুঁশিয়ারি দেন। তাঁর এই মন্তব্যের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে, শেয়ারবাজারে পতন নেমেছে এবং নতুন করে...
২২ মিনিট আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ইউরোপীয় পার্লামেন্টে তদন্ত শুরুর জন্য সমর্থন জোরদার করছেন কয়েক ডজন ইউরোপীয় আইনপ্রণেতা। যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের লাল কার্ডের শাস্তি বাতিলের সিদ্ধান্তের পেছনে ইনফান্তিনোর ভূমিকা নিয়ে এই তদন্তের দাবি উঠেছে।
৩৯ মিনিট আগে
ন্যাটোতে পর্যাপ্ত অবদান না রাখার অভিযোগ তুলে স্পেনকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের আঙ্কারায় চলমান ন্যাটো জোটের শীর্ষ সম্মেলনের ফাঁকে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। এমনকি তিনি দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন ক
১ ঘণ্টা আগে
ইরাকি প্রধানমন্ত্রী আলি আল-জাইদির জুলাইয়ের মাঝামাঝি ওয়াশিংটন সফরের সময় এই চুক্তি স্বাক্ষরিত হতে পারে। এই উদ্যোগ মধ্যপ্রাচ্যে এমন একটি নতুন আঞ্চলিক জোটের ভিত্তি স্থাপন করতে পারে, যা যুক্তরাষ্ট্রবিরোধী আঞ্চলিক শিবির থেকে দেশ দুটির সরে আসার ইঙ্গিত বহন করছে।
১ ঘণ্টা আগে