
ভারতের তামিলনাড়ু রাজ্যে সদ্য গঠিত তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) সরকার পতনের বড় ধরনের এক রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিতে আসা মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের সরকারকে অস্থিতিশীল করতে ক্ষমতাসীন দলের এক বিধায়ককে (এমএলএ) ৩৫ কোটি রুপি ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই অর্থ লেনদেন ও বিধায়ক কেনাবেচার (হর্স ট্রেডিং) ষড়যন্ত্রে প্রধান বিরোধী দল ডিএমকে এর শীর্ষ নেতার নাম জড়িয়ে পড়েছে।
গতকাল বুধবার চেন্নাই পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তির বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এই তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে, টিভিকের ১৫ জন এমএলএ–কে পরপর পদত্যাগ করিয়ে সরকার ফেলে দেয়ার ষড়যন্ত্র করা হয়েছিল।
পুলিশ জানায়, গত ২৯ জুন চেন্নাই পুলিশ কমিশনারের কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন টিভিকে দলের উথানগারাই আসনের বিধায়ক ড. এন ইলাইয়ারাজা। অভিযোগে তিনি জানান, ‘ইন্ডিয়ান পলিটিক্যাল ডেমোক্রেটিক স্ট্র্যাটেজিস’ (আইপিডিএস) নামের একটি জনমত জরিপ সংস্থার প্রধান পরিচয় দিয়ে তিরুনাভুকারাসু নামের এক ব্যক্তি তাঁর সঙ্গে যোগাযোগ করেন।
ইলাইয়ারাজার দাবি, বিধানসভার স্পিকারের বিরুদ্ধে আনীত এক আসন্ন প্রস্তাবে টিভিকে দলের সদস্য হওয়া সত্ত্বেও দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দেওয়ার জন্য তাঁকে ৩৫ কোটি রুপি সাধা হয়। বিধায়ক এই প্রস্তাব প্রত্যাখ্যান করলে এবং তাঁকে আর ফোন না করতে বললে, তিরুনাভুকারাসু তাঁকে ও তাঁর পরিবারকে বড় ধরনের ক্ষতি করার হুমকি দেন।
অভিযোগ পাওয়ার পরপরই মাঠে নামে চেন্নাই পুলিশের বিশেষ দল। বুধবার অভিযান চালিয়ে মূল অভিযুক্ত তিরুনাভুকারাসুসহ তাঁর দুই সহযোগী হরিশ ও থিয়াগারাজানকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই ষড়যন্ত্রের পেছনে তামিলনাড়ুর একটি প্রভাবশালী রাজনৈতিক দলের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
পুলিশের তদন্তে এই পুরো ষড়যন্ত্রের সঙ্গে জড়িত হিসেবে উঠে এসেছে তামিলনাড়ুর সাবেক মন্ত্রী ও কোয়েম্বাটুর দক্ষিণের বর্তমান ডিএমকে বিধায়ক ভি সেন্থিল বালাজি এবং তাঁর ভাই ভি অশোক কুমারের নাম। তদন্ত কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃতদের একজন চেন্নাইয়ে অশোক কুমারের সঙ্গে বৈঠক করেছিলেন এবং সেন্থিল বালাজির নির্দেশেই বিজয়ের দলের বিধায়ককে দল ভাঙানোর ও কোটি রুপির লোভ দেখানোর পরিকল্পনা করা হয়েছিল।
এদিকে, ঘটনা জানাজানি হতেই তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। টিভিকে সরকারের বিদ্যুৎ মন্ত্রী পি নির্মল কুমার অভিযোগ করে বলেন, ‘গত ৪০ দিন ধরেই এমকে স্ট্যালিন এবং তাঁর দল ডিএমকে আমাদের বিধায়কদের লোভ ও হুমকি দিয়ে দল ভাঙানোর চেষ্টা করছে। যখন আমাদের বিধায়ক কোটি রুপি নিতে অস্বীকৃতি জানান, তখন তাঁকে মারাত্মকভাবে হুমকি দেওয়া হয়।’
উল্লেখ্য, সেন্থিল বালাজি এবং বিজয়ের মধ্যে চলমান সম্পর্ক শুরু থেকেই বেশ ভঙ্গুর। এর আগেও থালাপতি বিজয় সেন্থিল বালাজির বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। সে সময় বিজয় নির্বাচন উপলক্ষে র্যালি করছিলেন। চলতি ২০২৬ সালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয় পান থালাপতি বিজয়ের দল টিভিকে। প্রথমবারের মতো নির্বাচনে লড়েই ১০৮টি আসন জয় করে রাজ্যের ডিএমকে ও এআইএডিএমকে-এর কয়েক দশকের দ্বিদলীয় আধিপত্য ভেঙে সরকার গঠন করেন বিজয়। এরপর থেকেই এই নতুন সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী দল তৎপর বলে অভিযোগ করে আসছে ক্ষমতাসীনরা।

ভারত সফরের কয়েক বছর পর হঠাৎ এক অদ্ভুত ঘটনার মাধ্যমে নিজের শরীরে ভয়ংকর সংক্রমণের অস্তিত্ব টের পান যুক্তরাজ্যের ওয়েলসের বাসিন্দা লাওরি ডেনম্যান। পরে চিকিৎসকদের পরীক্ষায় ৪২ বছর বয়সী এই নারীর মস্তিষ্কে ৩৮টি পরজীবীর উপস্থিতি ধরা পড়ে।
১৮ মিনিট আগে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার দেশ দুটির এই বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ, সেমিকন্ডাক্টরের জন্য স্থিতিস্থাপক সরবরাহ শৃঙ্খল জোরদার করা এবং গুরুত্বপূর্ণ প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধ
৩৪ মিনিট আগে
চীনের রাজধানী বেইজিংয়ের সর্বোচ্চ আকাশচুম্বী ভবন সিটিক টাওয়ারে ছোট একটি বিমান আছড়ে পড়ার ঘটনায় নতুন তথ্য প্রকাশ করেছে দেশটির কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২ জুলাই) তারা জানিয়েছে, বিমানটি চালাচ্ছিলেন ৬৬ বছর বয়সী স্থানীয় বাসিন্দা লিউ। তিনি অতীতে আত্মহত্যার ইচ্ছার কথা ব্যক্ত করেছিলেন।
১ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের প্রতি পাঁচটি বিশ্ববিদ্যালয়ের একটিতে এখন শ্বেতাঙ্গ ব্রিটিশ শিক্ষার্থীরা সংখ্যালঘুতে পরিণত হয়েছেন। একই সময়ে এসব প্রতিষ্ঠানের কয়েকটি এখনও কৃষ্ণাঙ্গ, এশীয় ও অন্যান্য সংখ্যালঘু জাতিগত শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি ও আর্থিক সহায়তা কর্মসূচি চালিয়ে যাচ্ছে, যা নতুন করে বৈষম্যবিষয়ক...
২ ঘণ্টা আগে