
ইরানে গোপনে অস্ত্র, সামরিক প্রযুক্তি ও বিভিন্ন সরঞ্জাম সরবরাহের অভিযোগে এক প্রভাবশালী পাকিস্তানি ব্যবসায়ী ও তাঁর বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) মার্কিন অর্থ দপ্তরের (ইউএস ট্রেজারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, নিষেধাজ্ঞার মুখে পড়া ৫৮ বছর বয়সী পাকিস্তানি ব্যবসায়ীর নাম ওয়াসিম পাশা তাজাম্মাল। তিনি পাকিস্তানের সামরিক অস্ত্র ও সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান ‘ক্যাভালিয়ার গ্রুপ’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী।
মার্কিন অর্থ দপ্তরের অভিযোগ অনুযায়ী, ওয়াসিম পাশা ও তাঁর প্রতিষ্ঠান ইরানের প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনীর লজিস্টিকস মন্ত্রণালয়ের হয়ে বিশ্ববাজার থেকে অবৈধভাবে অস্ত্র সংগ্রহ ও সরবরাহে ‘তৃতীয়পক্ষীয় মধ্যস্থতাকারী’ হিসেবে কাজ করে আসছিল।
উল্লেখ্য, ইরান সরকারের এই মন্ত্রণালয় মূলত দেশটির সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর জন্য আধুনিক অস্ত্র প্রস্তুত, ক্রয় এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন (ইউএভি) তৈরির প্রযুক্তি তদারকি করে থাকে।
নিষেধাজ্ঞার আওতায় আসা তাজাম্মালের মূল প্রতিষ্ঠান ক্যাভালিয়ার ডায়নামিকস প্রাইভেট লিমিটেড পাকিস্তানে অবস্থিত। তবে বিশ্বের বিভিন্ন দেশে তাঁর ব্যবসা বিস্তৃত। এরই অংশ হিসেবে সৌদি আরবে নিবন্ধিত ক্যাভালিয়ার ডায়নামিকস ফর টেকনোলজিস কোম্পানি ও তুরস্কের ক্যাভালিয়ার ডায়নামিকস টেকনোলজির ওপরও মার্কিন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর মধ্যে সৌদি আরবে অবস্থিত শাখাটির ওপর যুক্তরাষ্ট্র ও সৌদি আরব যৌথভাবে আইনি পদক্ষেপ নিয়েছে।
এ ছাড়া যুক্তরাজ্যের ওয়ারউইকশায়ারেও তাঁর একটি নামসর্বস্ব কোম্পানি নিবন্ধিত রয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক ব্যাংকিং সুবিধা নেওয়া হতো বলে অভিযোগ রয়েছে।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, এ ধরনের পদক্ষেপ তাঁদের ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর একটি অংশ। ইরানকে আন্তর্জাতিকভাবে কোণঠাসা করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান ইরানকে সামরিক, প্রযুক্তিগত বা আর্থিক সাহায্য পাঠাবে, যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ তাদের কোনো ছাড় দেবে না। তাদের চিহ্নিত করে বিশ্ব অর্থনীতি থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়া হবে।
একই অভিযানের অংশ হিসেবে চীন থেকে ইরানের হয়ে অস্ত্র ও ড্রোন তৈরির যন্ত্রাংশ ক্রয়ের অভিযোগে বেইজিংয়ে নিযুক্ত ইরানি প্রতিনিধি সাইয়েদ আসগর আলিজাদে তাবাতাবাই, সামরিক ড্রোন প্রস্তুতকারী সংস্থা ‘কাভোশকম এশিয়া’, হংকংভিত্তিক ‘ইসি মোজো টেকনোলজি’সহ আরও ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার বন্দর নগরী বুসানের একটি সরু খালে আটকা পড়া প্রায় সাড়ে তিন মিটার দীর্ঘ একটি হাঙর এখন পরিণত হয়েছে বড় পর্যটন আকর্ষণে। স্থানীয় বাসিন্দারা আদর করে হাঙরটির নাম দিয়েছেন ‘বুকাং-ই’। বুসানের নর্থ পোর্টের নাম অনুসারে রাখা নামটি এখন শহরটির মানুষের কাছে বেশ পরিচিত হয়ে উঠেছে।
৩ ঘণ্টা আগে
ভারতের মহারাষ্ট্রের রায়গড় জেলায় জনপ্রিয় পর্যটনকেন্দ্র দিভেয়াগড় সৈকতে সমুদ্রের প্রবল স্রোতে ডুবে পুনের আট শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীদের সবাই ১৬ বছর বয়সী। পুলিশ জানিয়েছে, তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে...
৪ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সতর্ক করে বলেছেন, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ, জ্বালানি তেলের ঊর্ধ্বমুখী দাম এবং রেকর্ড ভাঙা শক্তিশালী এল নিনোর সম্মিলিত প্রভাবে আগামী কয়েক মাসে বিশ্ব বড় ধরনের খাদ্যসংকটের মুখে পড়তে পারে।
৪ ঘণ্টা আগে
বিদেশিদের জন্য স্থায়ী বসবাসের (পারমানেন্ট রেসিডেন্সি) আবেদন ফি ২০ গুণ বাড়িয়েছে জাপান। ১ অক্টোবর থেকে নতুন নিয়ম কার্যকর হয়েছে। এর ফলে দেশটিতে স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে এখন দুই লাখ ইয়েন দিতে হবে।
৫ ঘণ্টা আগে