
সিরিয়ার রাজধানী দামেস্কের কেন্দ্রে অবস্থিত উমাইয়া মসজিদে বক্তব্য দিয়েছেন বিদ্রোহের নেতৃত্ব দেওয়া ‘হায়াত তাহরির আল-শামের’ (এইচটিএস) নেতা আবু মোহাম্মদ আল জোলানি। আজ রোববার রাতে বিবিসি জানিয়েছে, জোলানি তাঁর বক্তব্যে সিরিয়ার জনগণের প্রতি একটি ‘বিজয়ের বার্তা’ দিয়েছেন।
জোলানি বলেন, ‘আসাদের শাসন হাজারো নিরীহ নাগরিককে অন্যায়ভাবে কারাবন্দী করেছে। আজ আমরা এই বিজয়ের পুরস্কার পেয়েছি। এটি সব সিরিয়ানে জন্য।’
আসাদ পরিবারের পাঁচ দশকের দমনমূলক শাসন অবসানের পর সিরিয়ার ভবিষ্যৎ এখন দ্রুত পাল্টে যাচ্ছে। রাজধানী দখলে নিতে এইচটিএস বাহিনীর দ্রুত অগ্রগতি অন্যান্য বিদ্রোহী বাহিনী এবং স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যেও সক্রিয়তা সৃষ্টি করেছে।
আসাদ পরিবারের অর্ধশতাব্দীর দমনমূলক শাসনের এই আকস্মিক অবসানের পর সিরিয়ার নতুন ব্যবস্থাকে সংজ্ঞায়িত করতে জোলানি একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন। তবে আন্তর্জাতিকভাবে এইচটিএস একটি নিষিদ্ধ সংগঠন হওয়ায় এবং তাদের কট্টর ইসলামপন্থী আদর্শের কারণে, সিরিয়ার ভবিষ্যৎ শাসনব্যবস্থা কীভাবে গড়ে উঠবে তা নিয়ে উদ্বেগ রয়েছে। বিদ্রোহী জোটের মধ্যে মতবিরোধ এবং বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠীর ক্ষমতার লড়াই দেশটির নতুন শাসন কাঠামো গড়ে তোলার পথে বাধা হতে পারে।
এ অবস্থায় দ্রুত বদলাতে থাকা সিরিয়ার ভবিষ্যতে জোলানিকেই একমাত্র প্রধান খেলোয়াড় মানতে নারাজ বিশ্লেষকেরা।
কানাডার অটোয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য বিশ্লেষক থমাস জুনো বলেছেন, ‘আসাদ বিরোধিতাই ছিল এই বিদ্রোহী জোটের মিলনের মূল শক্তি। তবে আসাদ পালিয়ে যাওয়ার পর এই গোষ্ঠীগুলোর মধ্যে ঐক্য ধরে রাখা একটি বড় চ্যালেঞ্জ হবে।’

পাকিস্তানে চলমান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনার পূর্ণ সফলতা কামনা করে বিশেষ দোয়া ও সংহতি জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এবং বিরোধী জোট তেহরিক-ই-তাহাফফুজ-ই-আইন-ই-পাকিস্তান (টিটিএপি)। দল দুটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, এই আলোচনার...
১২ মিনিট আগে
দীর্ঘ কয়েক দশকের বৈরিতা ও গত ছয় সপ্তাহের রক্তক্ষয়ী যুদ্ধ ছাপিয়ে অবশেষে সরাসরি আলোচনার টেবিলে বসেছে চিরবৈরী দুই দেশ যুক্তরাষ্ট্র ও ইরান। পাকিস্তান সরকারের সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিশ্চিত করেছে, ইসলামাবাদে বর্তমানে যুক্তরাষ্ট্র, ইরান ও পাকিস্তানের মধ্যে ‘ত্রিপক্ষীয় মুখোমুখি...
৩৮ মিনিট আগে
পাকিস্তান সরকার ও মধ্যস্থতাকারীদের মূল লক্ষ্য হলো এই পরোক্ষ আলোচনাকে সরাসরি বা ‘মুখোমুখি’ বৈঠকে রূপান্তর করা। যদি শেষ পর্যন্ত মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের প্রতিনিধিদলের মধ্যে সরাসরি বৈঠক সম্ভব হয়, তবে তা মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের জন্য একটি ঐতিহাসিক ও বাস্তবমুখী সাফল্য
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিরসনে পাকিস্তানে চলমান যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যকার শান্তি আলোচনায় সরাসরি অংশ নিচ্ছে চীন। আজ শনিবার (১১ এপ্রিল) চীনা প্রতিনিধিদলটির আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে বলে জানা গেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে, দুই দেশের মধ্যে কোনো সমঝোতা বা চুক্তি হল
১ ঘণ্টা আগে