
ফিলিপাইনের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পালাওয়ান প্রদেশের করোন অভিমুখে যাওয়ার পথে ‘এমভি জুন অ্যাস্টার’ নামের একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ৫ জন নিহত হয়েছেন এবং অন্তত ৮৬ জন নিখোঁজ রয়েছেন। ম্যানিলা থেকে ছেড়ে আসা ফেরিটিতে ১১৭ জন যাত্রী ও ১৭ জন ক্রুসহ মোট ১৩৪ জন আরোহী ছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ফিলিপাইনের কোস্টগার্ড ও স্থানীয় সূত্রের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় গতকাল বুধবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে করোন দ্বীপের মারসিলা গ্রামের অদূরে সাগরে অবস্থানকালে হঠাৎ জাহাজটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে উদ্ধারকারী দল ও স্থানীয় জেলেরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এ পর্যন্ত ৪৩ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধারকৃতদের স্থানীয় বারাঙ্গায় তুরদার একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে ও মারাত্মক আহত সাতজনকে পার্শ্ববর্তী বড় দ্বীপ কুলিয়ানের হাসপাতালে ভর্তি করা হয়।
অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। কোস্টগার্ডের মুখপাত্র কমোডর নোয়েমি কায়াবইয়াব জানান, বেঁচে যাওয়া এক যাত্রীর প্রাথমিক ভাষ্য অনুযায়ী কার্গো হোল্ড থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। মুহূর্তের মধ্যেই পুরো জাহাজে আগুন ছড়িয়ে পড়ে। তবে বেঁচে যাওয়া যাত্রীরা চরম মানসিক আঘাত ও আতঙ্কের মধ্যে থাকায় তাদের কাছ থেকে ঘটনার বিস্তারিত নেওয়া কঠিন হয়ে পড়েছে।
সাগরে তীব্র ঢেউ, প্রতিকূল আবহাওয়া এবং স্রোতের কারণে দুর্ঘটনাকবলিত ফেরিটি মূল উপকূল থেকে দূরে ভেসে যাওয়ায় নিখোঁজদের সন্ধানে উদ্ধারকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফিলিপাইন কোস্টগার্ড নিখোঁজদের উদ্ধারে এবং তেল ছড়িয়ে পড়া রোধে সমন্বিত অভিযান চালিয়ে যাচ্ছে।
এদিকে নিখোঁজ যাত্রীদের পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে নিখোঁজ এক যাত্রীর স্ত্রী অ্যানেলিন জানান, ম্যানিলায় সন্তানদের দেখে ফেরিতে বাড়ি ফিরছিলেন তাঁর স্বামী মার্লন। দুর্ঘটনার খবর পেয়ে তিনি দুই বছরের সন্তানকে নিয়ে হাসপাতালের বাইরে ব্যাকুলভাবে অপেক্ষা করছেন।
আতিয়েঞ্জা শিপিং লাইন্সের মালিকানাধীন এই নৌযানটি যে অঞ্চলে দুর্ঘটনার মুখে পড়েছে, সেই করোন দ্বীপটি উঁচু পাহাড়ি ঢাল ও স্বচ্ছ পানির জন্য বিশ্বজুড়ে স্কুবা ডুবুরিদের কাছে অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। ফিলিপাইনে ৭ হাজারেরও বেশি দ্বীপ থাকায় চলাচলের জন্য ফেরি অন্যতম প্রধান মাধ্যম, তবে দুর্বল তদারকি ও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে প্রায়ই সেখানে বড় ধরনের নৌ-দুর্ঘটনা ঘটে থাকে।

ইয়েমেনের হুতিরা গুরুত্বপূর্ণ লোহিত সাগরীয় শহর আল-মাখার (মোখা) নিয়ন্ত্রণে নিয়েছে। গোষ্ঠীটি এখন কৌশলগত বাব এল-মান্দেব প্রণালির দিকে এগিয়ে যাচ্ছে। ইয়েমেন সরকারের তিনটি অজ্ঞাতনামা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মোখা দখলের ফলে ইয়েমেনের লোহিত সাগর অঞ্চলের প্রায় পুরো উপকূলই এখন এক
২ ঘণ্টা আগে
ইউক্রেনের বিভিন্ন এলাকায় রুশ বাহিনী হামলা চালিয়েছে। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। এরই মধ্যে ইউক্রেন দাবি করেছে, রাশিয়ার অভ্যন্তরে আর্কটিক অঞ্চলে একটি প্রাকৃতিক গ্যাস কারখানায় ড্রোন হামলা চালিয়েছে তারা। ওই হামলার পর কারখানাটিতে আগুন ধরে যায়।
২ ঘণ্টা আগে
ইউক্রেনের চলতি বছরের প্রতিরক্ষা বাজেটে ২৭ বিলিয়ন ডলারের ঘাটতি তৈরি হয়েছে। ঘাটতি পূরণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্য, কানাডা ও জাপানের কাছে অতিরিক্ত অর্থ চেয়েছে কিয়েভ। গত মাসে ইউক্রেনের স্বাধীনতা দিবস উপলক্ষে কিয়েভ সফর করা ইউরোপীয় কর্মকর্তাদের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চলার সময় এ বছর ইরানের একটি সন্দেহজনক পারমাণবিক স্থাপনায় ব্যাপক নির্মাণকাজ হয়েছে। ছয় বছরের স্যাটেলাইট ছবি পর্যালোচনা করে একদল বিশ্লেষক এ তথ্য জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে