
গত বছর বিশ্বজুড়ে অভিবাসন রুটগুলোতে প্রায় ৮ হাজার মানুষ মারা গেছে বা নিখোঁজ হয়েছে। এর মধ্যে ইউরোপগামী সমুদ্রপথই সবচেয়ে প্রাণঘাতী ছিল। এমন তথ্য জানিয়েছে জাতিসংঘ। এই তালিকায় আছে বহু বাংলাদেশিও। তবে সেই সংখ্যা কত এমন তথ্য জানা যায়নি। এমনকি, ইউরোপগামী অভিবাসীদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যাই বেশি।
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন বা আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইএমও) গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে নতুন পরিসংখ্যান প্রকাশ করে। সংস্থাটি জানায়, বহু মানুষ প্রাণ হারিয়েছে বা নিখোঁজ হয়েছে তথাকথিত ‘অদৃশ্য জাহাজডুবি’তে। সংস্থাটির মানবিক সাড়াদান কার্যক্রম বিভাগের পরিচালক মারিয়া মৈতা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এই পরিসংখ্যান আমাদের সম্মিলিত ব্যর্থতার সাক্ষ্য দেয়—আমরা এসব ট্র্যাজেডি ঠেকাতে পারিনি।’
আইওএমের প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালে মৃত বা নিখোঁজ মানুষের সংখ্যা ৭ হাজার ৯০৪। এটি ২০২৪ সালের সর্বোচ্চ ৯ হাজার ১৯৭ জনের তুলনায় কম। তবে সংস্থাটি জানিয়েছে, সহায়তা কমে যাওয়ার কারণে সন্দেহভাজন প্রায় ১ হাজার ৫০০টি ঘটনা যাচাই করা সম্ভব হয়নি, যা এই কমে যাওয়ার পেছনে আংশিক কারণ।
এদিকে, ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৮২ হাজার ছাড়িয়েছে। এতে সরাসরি প্রভাবিত হয়েছেন প্রায় ৩ লাখ ৪০ হাজার পরিবারের সদস্য।
আইওএমের তথ্য অনুযায়ী, মোট মৃত্য ও নিখোঁজের প্রতি ১০ জনের মধ্যে ৪ জনের বেশি ইউরোপগামী সমুদ্রপথে ঘটেছে। প্রতিবেদনে বলা হয়, ‘ইউরোপে সামগ্রিক আগমন কমেছে। তবে চলাচলের ধরনে পরিবর্তন এসেছে। রাজনৈতিক ও নীতিগত পরিবর্তনের ফলে সিরীয়দের আগমন কমে গেছে, আর বাংলাদেশিরা এখন ইউরোপে পৌঁছানোদের মধ্যে সবচেয়ে বড় গোষ্ঠী।’
অনেক ঘটনাই ছিল তথাকথিত ‘অদৃশ্য জাহাজডুবি।’ এসব ঘটনায় পুরো নৌকাই সমুদ্রে হারিয়ে যায় এবং আর কখনো খুঁজে পাওয়া যায় না। পশ্চিম আফ্রিকার উত্তরমুখী রুটে প্রায় ১ হাজার ২০০ মানুষের মৃত্যু হয়েছে। এদিকে, এশিয়ায় রেকর্ডসংখ্যক মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে শত শত রোহিঙ্গা শরণার্থী, যারা মিয়ানমারের সহিংসতা বা বাংলাদেশের শরণার্থী শিবিরের দুর্দশা থেকে পালানোর চেষ্টা করছিল।
সংস্থাটি জোর দিয়ে বলেছে, এই তথ্য দেখায় যে অভিবাসনরুট ‘কমছে না, বরং বদলাচ্ছে’ এবং ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে যাত্রারুটগুলো। আইওএমের মহাপরিচালক অ্যামি পোপ বলেন, ‘সংঘাত, জলবায়ুর চাপ ও নীতিগত পরিবর্তনের কারণে রুটগুলো বদলাচ্ছে, কিন্তু ঝুঁকি এখনো খুব বাস্তব।’
তিনি আরও বলেন, ‘এই সংখ্যাগুলোর পেছনে আছে বিপজ্জনক যাত্রায় বের হওয়া মানুষ, আর এমন পরিবার যারা এমন খবরের অপেক্ষায় থাকে—যা হয়তো কখনোই আসবে না।’ তাঁর ভাষায়, ‘এই রুটগুলো বোঝা এবং ঝুঁকি কমানো, প্রাণ বাঁচানো ও নিরাপদ অভিবাসনের রুট তৈরি করতে তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তীব্র দাবদাহ, শুষ্ক গাছপালা ও ঝোড়ো বাতাসে ইউরোপজুড়ে দাবানলের ভয়াবহতা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) ফ্রান্স, স্পেন ও গ্রিসের বিভিন্ন অঞ্চলে বড় ধরনের দাবানল মোকাবিলা করেছেন দমকলকর্মীরা।
১ ঘণ্টা আগে
ক্রমহ্রাসমান জন্মহার এবং দ্রুত বৃদ্ধ হতে থাকা জনগোষ্ঠীর সংকটে পড়ে জাপানের নিজস্ব জনসংখ্যা চার দশকের মধ্যে প্রথমবারের মতো ১২ কোটির নিচে নেমে এসেছে। দেশটির অভ্যন্তরীণ বিষয়ক ও যোগাযোগ মন্ত্রণালয় প্রকাশিত সাম্প্রতিক সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১ জানুয়ারির হিসাবে জাপানে...
২ ঘণ্টা আগে
দক্ষিণ ফ্রান্সে ছুটি কাটাতে গিয়ে পপ গায়িকা ক্যাটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর একটি ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সম্প্রতি নৌভ্রমণের সময় দুজনকে বেশ স্বচ্ছন্দ ও ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়।
৫ ঘণ্টা আগে
মিসরের ভূমধ্যসাগরের বন্দর দামিয়েত্তায় গ্যাসবাহী জাহাজে ড্রোন হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র-ইরান চলমান সংঘাতের নতুন আরেক যুদ্ধক্ষেত্র তৈরি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। হামলাটি সুয়েজ খালের কাছাকাছি হওয়ায় গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
৬ ঘণ্টা আগে